কম্পিউটারের দোকানে ছবি প্রিন্ট করে ইনকাম
প্রশ্নঃ ১৪৬২৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কম্পিউটারের দোকান, আমাকে পাসপোর্ট সাইজের ছবি থেকে শুরু করে মাঝে মাঝে বড় সাইজের ছবি প্রিন্ট কর হয়, বড় সাইজের ছবি কম এবং পাসপোর্ট সাইজের ছবি বেশি। এটা কি জায়েয অথবা কিভাবে ছবির কাজ করলে শরীয়ত মোতাবেক হবে দয়া করে উত্তর দিলে খুশি হতাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রয়োজন ছাড়া ক্যামেরা দিয়ে ছবি তোলা জায়েজ নয়। ফটো তোলা আর ছবি আঁকার বিধান একই। উভয়টিই সম্পূর্ণ হারাম। কেননা, শরীয়তে যেই বিষয় মৌলিকভাবে জায়েজ নয় তা করার যন্ত্র পাল্টে গেলেও তার হুকুম পাল্টে না, যেমন মদ খাওয়া হারাম। হাতে মদ বানালে যেই হুকুম, মেশিনে বানালেও একই হুকুম। প্রচারপত্রে ছবি ছাপানো নাজায়েয। একান্ত প্রয়োজন ছাড়া ছবি প্রিন্ট করা নাজায়েয। প্রকাশ থাকে যে, হাদীসে ব্যাপকভাবে যে কোনো প্রাণীর ছবি বানানো ও নির্মাণ করতে নিষেধ করা হয়েছে এবং এ ব্যাপারে কঠোর ধমকি এসেছে। সহীহ বুখারীতে আছে, আবদুল্লাহ বিন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, إِنّ أَشَدّ النّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ. কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে ছবি অঙ্কনকারীরা। (সহীহ বুখারী, হাদীস ৫৯৫০)
তবে পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি আইনগত প্রয়োজনে প্রিন্ট করা জায়েয হবে। যেখানে মানুষের পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের প্রয়োজনীয় ছবিই তোলা হবে, যেমন কোনো কোনো ভূমি রেজিষ্ট্রি অফিসে দেখা যায়; তাহলে সেক্ষেত্রে ঐ কাজ জায়েয হবে এবং এর ইনকামও হালাল হবে।
-শরহুন নববী ১৪/৮১; উমদাতুল কারী ২২/৭০; রদ্দুল মুহতার ১/৬৪৭; মিরকাতুল মাফাতীহ ৮/৩২৩; আলবাহরুর রায়েক ২/২৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
রুকয়া কি? ও রুকয়ার প্রয়োজনীয়তা, রুকয়ার জন্য ব্যক্তি নির্বাচন
চার রাকাত বিশিষ্ট নফল বা সুন্নতে যায়েদা নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা ও তৃতীয় রাকাতে দাঁড়ানোর পর ছানা পড়ার হুকুম
গৃহপালিত পশুতে কুরবানীর নিয়ত করার পর নিয়ত পরিবর্তন করা যাবে
নামাজে কেরাতের স্থানে ভুলে দোয়ায়ে মাসুরা পরে ফেললে করণীয় কি
কাজা রোজা ভেঙ্গে গেলে