ডান দিক থেকে কাতার পূর্ণ করার শরঈ বিধান
প্রশ্নঃ ১৪৬০৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ একজন বলেছে জামাতে নামায পড়া অবস্থায় বাহির থেকে আগত মুসল্লিরা নাকি আগে ডান দিক পুরা করে দাঁড়াবে এরপর বাম দিকে দাঁড়াবে এবং সে এটাও বলেছে এ সম্পর্কে নাকি হাদিসে বলা আছে ও ডানে দাড়ালে অনেক সওয়াব পাওয়া যায় তাই আমি জানতে চাচ্ছি নামাযে কখন কিভাবে দাঁড়াবে ও এ সম্পর্কিত কোন হাদিস থাকলে বিস্তারিত জানাবেন।
২৫ মার্চ, ২০২৬
রামগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ক. মুসল্লিদের জন্য মৌলিক বিধান হলো, কাতারে তারা ইমামের উভয় পাশে সমান সংখ্যক লোক দাঁড়াবে। কেননা, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, توسطوا الامام وسدوا الخلل তোমরা “ইমামকে মাঝখানে রাখো এবং খালি জায়গা পূর্ণ করে দাঁড়াও!”
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/15027
সুতরাং মুসল্লিগণ পদ্ধতিতে দাঁড়াবেন যে একজন মুসল্লি বরাবর ইমামের পেছনে দাঁড়াবে এবং বাকিরা তাঁর উভয় পাশে সমানভাবে দাঁড়াবে।
খ. নামাজ চলাকালে যদি যদি ইমামের উভয় পাশে সমান সংখ্যক লোক নামাজ পড়ে, তাহলে আগন্তুক মুসল্লির জন্য ডান পাশে দাঁড়ানোই উত্তম। কারণ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,
علیکم بمیامن الصفوف وایاکم وما بین السواری وعلیکم بالصف الاول
“তোমরা ইমামের ডান পাশ গ্রহণ করো, আর যারা ডান পাশে দাঁড়ায়, আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ তাদের উপর রহমত বর্ষণ করেন।”
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/15022
গ. যদি ডান পাশে মুসলির সংখ্যা বেশি এবং বাম পাশে মুসল্লির সংখ্যা কম থাকে, তাহলে সেক্ষেত্রে বাম পাশে দাঁড়ানো উত্তম। কেননা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত আছে যে,
قيل للنبی صلى اللہ عليه وسلم:ان ميسرة المسجد تعطلت ، فقال النبی صلى اللہ عليه وسلم : من عمر ميسرة المسجد كتب له كفلان من الاجر
একদা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলা হলো, যে ইয়া রাসূলুল্লাহ! মসজিদের বাম দিক বিরান হয়ে যাচ্ছে (খালি পড়ে থাকছে)! তখন রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, যেব্যক্তি মসজিদের বাম দিক আবাদ করবে তার জন্য দ্বিগুন সাওয়াব লেখা হবে।
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/26298
সুতরাং, মসজিদে উপস্থিত সকল মুসল্লি অথবা যারা পরে আসবেন, তাদের সকলেরই উপরোক্ত পদ্ধতি অনুসারে কাতার গঠন করা কর্তব্য। যাতে তারা অধিক সওয়াব লাভ করতে পারেন। বাম দিকে খালি থাকলেও আগে ডানদিক পূর্ণ করতে হবে এমন একপেশে বক্তব্য সঠিক নয়।
অবশ্য, মুক্তাদীগণ যদি উপরোক্ত নিয়মে কাতার গঠন না করে একদিকে বেশি মুসল্লি দাঁড়িয়ে যায়, তাহলেও নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এমন করা সুন্নাহর পরিপন্থী হবে। আল্লাহ তায়ালা আমাদের জন্য বুঝা-মানা সহজ করে দিন। আমিন।
حاشیہ طحطاوی علی مراقی الفلاح :’’ويقف الاكثر من واحد‘‘صادق بالاثنين وكيفيته ان يقف واحد بحذائه والآخر عن يمينه ولو جاء واحد وقف عن يسار الاول الذی هو بحذاء الامام فيصير الامام متوسطا ويقف الرابع عن يمين الواقف الذی هو عن يمين من بحذاء الامام والخامس عن يسار الثالث وهكذا،فاذا استوى الجانبان يقوم الجائي عن جهة اليمين وان ترجح اليمين يقوم عن يسار‘‘ترجمہ:ایک سے زائد مقتدی
(حاشیہ طحطاوی علی مراقی الفلاح،ص305،مطبوعہ کراچی)
مرقاۃ المفاتیح:’’واذا خلا اليسار عن المصلين يصير افضل من اليمين مراعاة للطرفين‘‘
۔(مرقاۃ المفاتیح،ج3،ص852،مطبوعہ دار الفکر،بیروت)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১