আসরের সুন্নত
প্রশ্নঃ ১৪৪০৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসরের নামাজের কি সুন্নত রয়েছে? যদি থাকে তবে কত রাকাত?
৯ মার্চ, ২০২৬
টঙ্গী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আসরের ফরয নামাযের আগে চার রাকাত সুন্নতে গায়রে মুয়াক্কাদা নামায রয়েছে। তা আদায় করা মুসতাহাব। কিন্তু পরিত্যাগ করলে গোনাহ নেই। কেউ চাইলে প্রতিদিন তা আদায় করতে পারে কারণ তাতে অনেক ফযীলত রয়েছে।
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَع
১.অর্থ: ইবনে উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আসরের ফরয নামাযের পূর্বে চার রাকাত (সুন্নত) নামায পড়বে আল্লাহ তা’আলা তার উপর রহমত বর্ষণ করুন। (সুনানে আবু দাউদ হাদীস নং ১২৭১, সুনানে তিরমিযী হাদীস নং ৪৩০)
তবে আসরের ফরয নামাযের পর কোনো সুন্নত বা নফল নামায নেই। বরং আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল পড়া নিষিদ্ধ।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ
২.অর্থ: আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত। রসূলুল্লাহ (ﷺ) আসর নামাযের পর থেকে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত এবং ফজরের নামাযের পর থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত নামায আদায় করতে নিষেধ করেছেন। (সহীহ বুখারী হাদীস নং ৫৮৪, সহীহ মুসলিম হাদীস নং ৮২৫)
উক্ত হাদীস-সমূহের আলোকে আমরা বুঝতে পারলাম যে, আসরের পূর্বে চার রাকাত সুন্নত নামায রয়েছে এবং এর অনেক ফযীলতও রয়েছে। তাই অবহেলায় উক্ত সুন্নত নামায ছেড়ে না দেওয়াই উত্তম। কিন্তু এই নামায যেহেতু সুন্নতে গায়রে মুওয়াক্কাদা তাই ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলেও গোনাহ হবে না।
উল্লেখ্য, নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে দরূদ শরীফ ও দুআ মাছুরা পড়া উত্তম। এরপর তৃতীয় রাকাতের শুরুতে সানা ও আউযুবিল্লাহও পড়া উত্তম। তবে যোহর ও জুমার চার রাকাত সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়তে হয়; দরূদ শরীফ পড়বে না। অনুরূপভাবে তৃতীয় রাকাতের শুরুতে সানা ও আউযুবিল্লাহও পড়বে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১