আল্লাহর ইচ্ছা ও বান্দার স্বাধীনতা।
প্রশ্নঃ ১৪২৯০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানুষ যদি আল্লাহর ইচ্ছায় জান্নাত কিংবা জাহান্নামে যায় তাহলে ভালো বা মন্দ কাজের উদ্দেশ্য কি আল্লাহ চাইলে তো যাকে ইচ্ছা জান্নাতে দিবে, যাকে ইচ্ছা জাহান্নামে দেবে!!
১১ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী, আল্লাহ তাআলা মানুষকে রোবট বা ফেরেশতাদের মতো বানাননি, যাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। বরং তিনি মানুষকে ভালো ও মন্দের পার্থক্য করার জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।
জীবন একটি পরীক্ষা। আল্লাহ বলেন,
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন যে, আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে সর্বোত্তম। (সুরা আল-মুলক, আয়াত: ২)
যদি মানুষের কোনো হাত না থাকতো এবং সব আল্লাহর ইচ্ছায় জোর করে হতো, তবে পরীক্ষা শব্দটি অর্থহীন হয়ে যেত।
মানুষের ইচ্ছার অধিকার রয়েছে। আল্লাহ বলেন,
وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ ۖ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ
সত্য তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং যার ইচ্ছা সে ঈমান আনুক এবং যার ইচ্ছা সে কুফরি করুক। (সুরা -কাহাফ, আয়াত: ২৯)
একবার সাহাবীগণ রাসূল (সা.)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! যদি সবকিছু পূর্বেই নির্ধারিত হয়ে থাকে, তবে আমরা কেন আমল করব? রাসূলুল্লাহ (সা.) উত্তরে বলেছিলেন,
اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاءِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ
তোমরা আমল করতে থাকো। কারণ যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সেই কাজ সহজ করে দেওয়া হবে।
সহীহ বুখারী
হাদীস নংঃ ৪৫৯০
আন্তর্জাতিক নং: ৪৯৪৯
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/4590
অর্থাৎ, কেউ যদি জান্নাতে যেতে চায় এবং জান্নাতের পথে চলার চেষ্টা করে, আল্লাহ তার জন্য সেই পথ সহজ করে দেন। আর কেউ যদি নিজের ইচ্ছায় মন্দ পথ বেছে নেয়, আল্লাহ তাকে সেই পথেই ছেড়ে দেন।
ধরুন, একজন অভিজ্ঞ শিক্ষক জানেন যে তার ক্লাসের অমুক ছাত্রটি খুব মেধাবী সে A+ পাবে এবং অমুক ছাত্রটি অলস সে ফেল করবে। পরীক্ষার শেষে ঠিক তা-ই হলো। এখন ফেল করা ছাত্রটি কি বলতে পারবে যে, শিক্ষক আগে থেকেই জানতেন আমি ফেল করব, তাই আমি ফেল করেছি? না। সে তার নিজের অলসতার কারণে ফেল করেছে, শিক্ষক শুধু তাঁর জ্ঞান দিয়ে আগে থেকে সেটা জানতেন।
একইভাবে, আল্লাহ তাঁর অসীম জ্ঞান দিয়ে জানেন কে তাঁর দেওয়া স্বাধীনতা ব্যবহার করে ভালো কাজ করবে আর কে মন্দ কাজ করবে। তিনি জানেন বলেই তা লিখে রেখেছেন, কিন্তু মানুষ কাজগুলো করে তার নিজস্ব সিদ্ধান্তে।
এটা সত্য যে, কেউ কেবল তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর ইচ্ছা ও রহমত হয়। কিন্তু আল্লাহর নিয়ম হলো, তিনি তাঁর রহমত কেবল তাদেরকেই দেন যারা রহমত পাওয়ার চেষ্টা করে। আপনি যদি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১