সতর্কতার জন্য ইফতারে কিছুটা বিলম্ব করা
প্রশ্নঃ ১৪২৮৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লা মাজহাবীরা বলে হানাফীরা ইহুদিদের সাথে মিল রেখে বিলম্বে ইফতার করে। সতর্কতামূলক সূর্যাস্তের ২/৩ মিনিট পরে ইফতার করলে তা'জীলে ইফতারের সাওয়াব পাওয়া যাবে কি? আশাকরি দালিলিক জবাব দিয়ে বাধিত করবেন।
৮ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূল বিষয় হলো, সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সময় হয়ে যায়। এবং হাদিসে ইফতার দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে গেলে আর বিলম্ব না করে দ্রুত ইফতার করে নেবে। হ্যাঁ, সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য যদি সামান্য বিলম্ব করা হয়, তাহলে তা ইহুদিদের সাদৃশ্য বা দ্রুত ইফতারের ফজিলত থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে না।
ইফতার দ্রুত করার নির্দেশ কেন দেওয়া হয়েছে এবং কতটুকু দেরি করলে সুন্নাহ লঙ্ঘন হয়, তা নিচের দুটি হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়।
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدٍ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ لأَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى يُؤَخِّرُونَ " .
ওয়াহব ইবনে বাকিয়্যা ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ দীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা জলদি ইফতার করবে। কেননা, ইয়াহুদী ও নাসারারা ইফতার অধিক বিলম্বে করে। সুনানে আবু দাউদ, হাদীস নংঃ ২৩৪৫
আরেকটি হাদিসে সুস্পষ্টভাবে বিলম্বের সীমারেখা বলে দেওয়া হয়েছে।
«صحيح ابن حبان: التقاسيم والأنواع» (5/ 126):
«ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ أَبْطَلَ مُرَاعَاةَ الأَوْقَاتِ لأَدَاءِ الطَّاعَاتِ بِالْحِيَلِ وَالأَسْبَابِ.
4123 - أَخبَرنا ابْنُ خُزَيْمَةَ، حَدثنا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، حَدثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدثنا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: "لَا تَزَالُ أُمَّتِي عَلَى سُنَّتِي مَا لَمْ تَنْتَظِرْ بِفِطْرِهَا النُّجُومَ"، قَالَ: وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ صَائِمًا أَمَرَ رَجُلاً فَأَوْفَى عَلَى شَيْءٍ، فَإِذَا قَالَ: قد غَابَتِ الشَّمْسُ، أَفْطَرَ. [3510]»
সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মত ততদিন আমার সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত থাকবে, যতদিন তারা ইফতারের জন্য আকাশে তারকা উদিত হওয়ার অপেক্ষা না করবে। (সহিহ ইবনে হিব্বান: ৩৫১০)
«شرح الزرقاني على الموطأ» (2/ 232):
وَلِابْنِ حِبَّانَ وَالْحَاكِمِ مِنْ حَدِيثِ سَهْلٍ أَيْضًا: " «لَا تَزَالُ أُمَّتِي عَلَى سُنَّتِي مَا لَمْ تَنْتَظِرْ بِفِطْرِهَا النُّجُومَ» "، فَيُكْرَهُ تَأْخِيرُهُ إِنْ قَصَدَ ذَلِكَ وَرَأَى أَنَّ فِيهِ فَضِيلَةً.
قَالَ الْبَاجِيُّ: أَمَّا تَأْخِيرُهُ عَلَى غَيْرِ هَذَا الْوَجْهِ كَمَنْ عَنَّ لَهُ أَمْرٌ مَعَ اعْتِقَادِ أَنَّ صَوْمَهُ قَدْ كَمُلَ مَعَ الْغُرُوبِ فَلَا كَرَاهَةَ فِيهِ، رَوَاهُ ابْنُ نَافِعٍ عَنْ مَالِكٍ فِي الْمَجْمُوعَةِ، وَتَمَامُ الصَّوْمِ غُرُوبُ الشَّمْسِ لِقَوْلِهِ تَعَالَى: {ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ} [البقرة: 187] (سُورَةُ الْبَقَرَةِ: الْآيَةُ 187) وَهَذَا يَقْتَضِي الْإِمْسَاكُ إِلَى أَوَّلِ جُزْءٍ مِنْهُ، لَكِنْ لَا بُدَّ مِنْ إِمْسَاكِ جُزْءٍ مِنَ اللَّيْلِ لِتَيَقُّنِ إِكْمَالِ النَّهَارِ؛ كَذَا فِي الْمُنْتَقَى،
অর্থাৎ, ইবনে হিব্বান ও হাকিমের বর্ণনায় সাহল (রা.) থেকে আরও এসেছে: আমার উম্মত ততদিন আমার সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত থাকবে, যতদিন তারা ইফতারের জন্য আকাশে তারকা উদিত হওয়ার অপেক্ষা না করবে। সুতরাং ইফতার দেরিতে করা মাকরুহ হবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনটি করে এবং এতে সওয়াব বা ফজিলত আছে বলে মনে করে।
আল্লামা বাজি (রহ.) বলেন: তবে যদি এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে ইফতার দেরিতে করা হয়, যেমন- কারও কোনো কাজ বা ব্যস্ততা এসে পড়ল, অথচ তার এই দৃঢ় বিশ্বাস থাকে যে সূর্যাস্তের মাধ্যমেই তার রোজা পূর্ণ হয়ে গেছে, তবে এই দেরিতে ইফতার করায় কোনো মাকরুহ বা দোষ নেই। ইবনে নাফে (রহ.) আল-মাজমুআহ গ্রন্থে ইমাম মালেক (রহ.) থেকে এমনটি বর্ণনা করেছেন।
আর রোজার পূর্ণতা আসে সূর্যাস্তের মাধ্যমে। কেননা আল্লাহ তায়ালা বলেছেন: অতঃপর তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। (সূরা আল-বাকারাহ: ১৮৭)।
এর দাবি হলো রাতের প্রথম অংশ পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। তবে দিনের পূর্ণতার (তথা সূর্যাস্তের) ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য রাতের সামান্য একটি অংশ পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা অপরিহার্য। আল-মুনতাকা গ্রন্থে এমনই উল্লেখ রয়েছে। শারহুয যুরকানি আলাল মুয়াত্তা-(২/২৩২)।
এই হাদিসগুলো প্রমাণ করে, সুন্নাহর পরিপন্থী দেরি হলো দীর্ঘ সময় দেরি করা। সূর্যাস্তের ব্যাপারে নিশ্চত হওয়ার জন্য সামান্য দেরি নয়।
«بدائع الصنائع في ترتيب الشرائع» (2/ 105):
وَيُسَنُّ تَعْجِيلُ الْإِفْطَارِ إذَا غَرَبَتْ الشَّمْسُ هَكَذَا رُوِيَ عَنْ أَبِي حَنِيفَةَ أَنَّهُ قَالَ: وَتَعْجِيلُ الْإِفْطَارِ إذَا غَرَبَتْ الشَّمْسُ أَحَبُّ إلَيْنَا لِمَا رَوَيْنَا مِنْ الْحَدِيثِ وَهُوَ قَوْلُهُ صلى الله عليه وسلم: «ثَلَاثٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ» وَذَكَرَ مِنْ جُمْلَتِهَا تَعْجِيلَ الْإِفْطَارِ.
«حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (2/ 420):
«وَلَا يُفْطِرُ مَا لَمْ يَغْلِبْ عَلَى ظَنِّهِ غُرُوبُ الشَّمْسِ وَإِنْ أَذَّنَ الْمُؤَذِّنُ بَحْرٌ عَنْ الْبَزَّازِيَّةِ وَفِيهِ عَنْ شَرْحِ الْجَامِعِ لِقَاضِي خَانْ التَّعْجِيلُ الْمُسْتَحَبُّ قَبْلَ اشْتِبَاكِ النُّجُومِ. [تَنْبِيهٌ]»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১