বৈদেশিক মুদ্রার যাকাতে হিসাব!
প্রশ্নঃ ১৪২৩৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বৈদেশিক মুদ্রা বিদেশে থাকলে সেক্ষেত্রে যাকাতের হিসাব কিরকম হবে?
১ মার্চ, ২০২৬
Chittagong, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্পদ যেখানেই থাকুক, মালিক যদি সাহেবে নেসাব হন (অর্থাৎ সাড়ে ৫২ তোলা রুপা বা সাড়ে ৭ তোলা সোনার মূল্যের মালিক হন) এবং তার ওপর এক চন্দ্রবছর অতিবাহিত হয়, তবে তাকে ২.৫% হারে জাকাত দিতে হবে।
আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে এবং বরকতময় করবে। (সূরা তাওবা, আয়াত: ১০৩)
বিদেশে থাকা মুদ্রার জাকাত হিসাব,
১. প্রতি বছর আপনার জাকাত হিসাবের জন্য একটি নির্দিষ্ট তারিখ (যেমন: পহেলা রমজান) নির্ধারণ করবেন।
২. ওই নির্দিষ্ট দিনে বিদেশে থাকা মুদ্রার মান বাংলাদেশের টাকায় (বা আপনি যে দেশে আছেন সেই দেশের মুদ্রায়) কত, সেই বর্তমান বাজার দর বা বিনিময় হার অনুযায়ী হিসাব করতে হবে।
উদাহরণ, আপনার কাছে যদি ১০০০ ডলার থাকে এবং ওই দিনের রেট ১১০ টাকা হয়, তবে আপনার সম্পদের পরিমাণ ১,১০,০০০ টাকা ধরতে হবে।
৩. আপনার মোট নগদ টাকা (দেশি ও বিদেশি), সোনা, রুপা এবং ব্যবসার পণ্যের মোট মূল্য যদি ৫২.৫ তোলা রুপার দামের সমান বা বেশি হয়, তবে পুরোটার ওপর ২.৫% জাকাত দিতে হবে।
الفتاوي الهندية:
"المال الذي تجب فيه الزكاة إن أدى زكاته من خلاف جنسه أدى قدر قيمة الواجب إجماعا، وكذا إذا أدى زكاته من جنسه، وكان مما لا يجري فيه الربا، وأما إذا أدى من جنسه، وكان ربويا فأبو حنيفة وأبو يوسف رحمهما الله تعالى يعتبران القدر لا القيمة."
(ص:١٨٠،ج:١،كتاب الزكاة،مسائل شتي في الزكاة،ط: دار الفكر،بيروت)
حاشية ابن عابدين :
"وكذلك آلات المحترفين إلا ما يبقى أثر عينه كالعصفر لدبغ الجلد ففيه الزكاة، بخلاف ما لا يبقى كصابون يساوي نصبا وإن حال الحول.
(قوله: وكذلك آلات المحترفين) أي سواء كانت مما لا تستهلك عينه في الانتفاع كالقدوم والمبرد أو تستهلك، لكن هذا منه ما لا يبقى أثر عينه، كصابون وجرض الغسال، ومنه ما يبقى كعصفر وزعفران لصباغ ودهن وعفص لدباغ فلا زكاة في الأولين لأن ما يأخذه من الأجرة بمقابلة العمل. وفي الأخير الزكاة إذا حال عليه الحول لأن المأخوذ بمقابلة العين."
(ص:٢٦٥،ج:٢،كتاب الزكاة، ط: ايج ايم سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১