দেরিতে যাকাত আদায় করার বিধান
প্রশ্নঃ ১৬৭৭৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার উপর যাকাত ফরজ হয়েছে ২০২৩সাল থেকে কিন্তু আমার ইসলামের জ্ঞান না থাকায় আমি জানতামনা. কয়েকমাস আগে জানতে পারি। আমি একজনের কাছে অনেকগুলো টাকা পাই এখন নিয়ত করেছি সে ধার পরিশোধ করলে আমি সেই টাকা দিয়ে যাকাত দিবো। সেই টাকার অপেক্ষা করে যাকাত বিলম্ব করা কি গুনাহের কাজ??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত আদায়ের ক্ষেত্রে অলসতা না করে দ্রুত আদায় করাই উত্তম। তবে কোনো বিশেষ প্রয়োজনে বা যুক্তিসংগত কারণে যাকাতের টাকা পৌঁছাতে বিলম্ব হলে টাকা হাতে পাওয়ার পর তা আদায় করার অবকাশ আছে। তাই ঐ ব্যক্তির টাকা হাতে পাওয়ার পর যাকাত আদায় করতে পারবেন।
তবে যথাসম্ভব দ্রুত যাকাত আদায় করার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকা উচিত।
في رد المحتار
(ﻗﻮﻟﻪ ﻭاﻓﺘﺮاﺿﻬﺎ ﻋﻤﺮﻱ) ﻗﺎﻝ ﻓﻲ اﻟﺒﺪاﺋﻊ ﻭﻋﻠﻴﻪ ﻋﺎﻣﺔ اﻟﻤﺸﺎﻳﺦ، ﻓﻔﻲ ﺃﻱ ﻭﻗﺖ ﺃﺩﻯ ﻳﻜﻮﻥ ﻣﺆﺩﻳﺎ ﻟﻠﻮاﺟﺐ، ﻭﻳﺘﻌﻴﻦ ﺫﻟﻚ اﻟﻮﻗﺖ ﻟﻠﻮﺟﻮﺏ، ﻭﺇﺫا ﻟﻢ ﻳﺆﺩ ﺇﻟﻰ ﺁﺧﺮ ﻋﻤﺮﻩ ﻳﺘﻀﻴﻖ ﻋﻠﻴﻪ اﻟﻮﺟﻮﺏ، ﺣﺘﻰ ﻟﻮ ﻟﻢ ﻳﺆﺩ ﺣﺘﻰ ﻣﺎﺕ ﻳﺄﺛﻢ ﻭاﺳﺘﺪﻝ اﻟﺠﺼﺎﺹ ﻟﻪ ﺑﻤﻦ ﻋﻠﻴﻪ اﻟﺰﻛﺎﺓ ﺇﺫا ﻫﻠﻚ ﻧﺼﺎﺑﻪ ﺑﻌﺪ ﺗﻤﺎﻡ اﻟﺤﻮﻝ ﻭاﻟﺘﻤﻜﻦ ﻣﻦ اﻷﺩاء ﺃﻧﻪ ﻻ ﻳﻀﻤﻦ، ﻭﻟﻮ ﻛﺎﻧﺖ ﻋﻠﻰ اﻟﻔﻮﺭ ﻳﻀﻤﻦ ﻛﻤﻦ ﺃﺧﺮ ﺻﻮﻡ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﻋﻦ ﻭﻗﺘﻪ ﻓﺈﻥ ﻋﻠﻴﻪ اﻟﻘﻀﺎء
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন