নামাজে তিলাওয়াতে সিজদা আদায় করতে ভুলে গেলে!
প্রশ্নঃ ১৪২২৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব খতম তারাবির নামাজে সিজদার আয়াত তিলাওয়াত করলে সিজদাহ দিতে ভুলে গেলে নামাজ শেষে স্মরন হলে করনীয় কি?
১ মার্চ, ২০২৬
H৫QG+২CH
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তারাবিহ নামাজে সিজদায়ে তেলাওয়াত করতে ভুলে গেলে এর নিয়ম হলো— ইমাম যে রাকাতে সিজদার আয়াত তিলাওয়াত করেছেন, সেই রাকাতে যদি সিজদায়ে তিলাওয়াত করতে ভুলে যান, তবে পরবর্তী রাকাতে মনে পড়ার সাথে সাথেই তা আদায় করে নিতে হবে এবং নামাজের শেষে সিজদায়ে সাহু করতে হবে।
তবে, সালাম ফেরানোর আগে সিজদায়ে তিলাওয়াত আদায় করা সত্ত্বেও যদি কেউ সিজদায়ে সাহু করতে ভুলে যান এবং তখনো নামাজের ওয়াক্ত বাকি থাকে, তবে ওই দুই রাকাত নামাজ পুনরায় আদায় করে নিতে হবে। আর ওয়াক্ত শেষ হয়ে গেলে পুনরায় আদায় করার প্রয়োজন নেই।
আপনাদের ক্ষেত্রে যেহেতু নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, তাই নতুন করে নামাজ বা সিজদায়ে তেলাওয়াত আদায় করার প্রয়োজন নেই। তবে এই ভুলের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত।
الفتاوى الهندية - (4 / 178):
"الْمُصَلِّي إذَا نَسِيَ سَجْدَةَ التِّلَاوَةِ فِي مَوْضِعِهَا ثُمَّ ذَكَرَهَا فِي الرُّكُوعِ أَوْ السُّجُودِ أَوْ فِي الْقُعُودِ فَإِنَّهُ يَخِرُّ لَهَا سَاجِدًا ثُمَّ يَعُودُ إلَى مَا كَانَ فِيهِ وَيُعِيدُهُ اسْتِحْسَانًا وَإِنْ لَمْ يُعِدْ جَازَتْ صَلَاتُهُ ، كَذَا فِي الظَّهِيرِيَّةِ فِي فَصْلِ السَّهْوِ".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১