কাফফারার টাকা ইমাম বা মোয়াজ্জেনকে দেওয়া।
প্রশ্নঃ ১৩৮৮৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি রোজার কাফফারা কোন ইমাম বা মোয়াজ্জেন কে দিতে চায় তা নিতে পারবে কি না
১ মার্চ, ২০২৬
সারিয়াকান্দি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম বা মোয়াজ্জেম হওয়ার কারণে কেউ কাফফারা নেওয়ার জন্য অযোগ্য হয়ে যান না, আবার কেবল এই পদের কারণে যোগ্যও হন না। এখানে বিচার্য বিষয় হলো তাঁর সম্পদ।
কখন নিতে পারবেন: যদি ওই ইমাম বা মোয়াজ্জেন অভাবী হন এবং তাঁর কাছে যাকাতের নেসাব পরিমাণ সম্পদ (অর্থাৎ সাড়ে ৫২ তোলা রূপার মূল্যের সমপরিমাণ অতিরিক্ত সম্পদ বা নগদ টাকা) না থাকে, তবে তিনি কাফফারার টাকা নিতে পারবেন এবং তাকে দেওয়াও জায়েজ হবে।
সে ক্ষেত্রে ইমামতি বা আযানের সম্মানী বা বেতন হিসেবে এই টাকা দেওয়া যাবে না। যদি তাঁর বেতন কম হয়, আর আপনি সেই বেতন পুষিয়ে দেওয়ার জন্য কাফফারার টাকা দেন, তবে কাফফারা আদায় হবে না।
কখন নিতে পারবেন না: যদি তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন (অর্থাৎ তাঁর কাছে নিজের প্রয়োজনে অতিরিক্ত টাকা বা সম্পদ থাকে), তবে তিনি কাফফারা বা যাকাতের টাকা নিতে পারবেন না। কেউ তাঁকে দিলে কাফফারা আদায় হবে না।
'' فتاوی عالمگیری'':
" لايجوز دفع الزكاة إلى من يملك نصاباً أي مال كان دنانير أو دراهم أو سوائم أو عروضاً للتجارة أو لغير التجارة فاضلاً عن حاجته في جميع السنة، هكذا في الزاهدي، والشرط أن يكون فاضلاً عن حاجته الأصلية، وهي مسكنه، وأثاث مسكنه وثيابه وخادمه، ومركبه وسلاحه، ولايشترط النماء إذ هو شرط وجوب الزكاة لا الحرمان، كذا في الكافي. ويجوز دفعها إلى من يملك أقل من النصاب، وإن كان صحيحاً مكتسباً، كذا في الزاهدي. .......ولا يدفع إلى بني هاشم، وهم آل علي وآل عباس وآل جعفر وآل عقيل وآل الحارث بن عبد المطلب، كذا في الهداية ۔ ويجوز الدفع إلى من عداهم من بني هاشم كذرية أبي لهب؛ لأنهم لم يناصروا النبي صلى الله عليه وسلم، كذا في السراج الوهاج. هذا في الواجبات كالزكاة والنذر والعشر والكفارة، فأما التطوع فيجوز الصرف إليهم، كذا في الكافي". (1/189، باب المصرف، کتاب الزکاة، ط: رشیدیه)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১