একজনের পাপের বোঝা কি পরবর্তী প্রজন্মের ওপর বর্তাবে!
প্রশ্নঃ ১৪২২৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের ফেমেলির কোন মুরুব্বি কোন পাপ করলে, এটা কি ফেমেলির সন্তান কিংবা প্রজন্মের পর প্রজন্ম এই পাপের ফল ভোগ করবে কিনা, যদিও সন্তানরা কিংবা প্রজন্মের পর প্রজন্মেরা ওই পাপ না করে
৫ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। আপনার পরিবারের কোনো মুরুব্বি যদি কোনো পাপ করেন, তবে তার জন্য পরবর্তী প্রজন্ম বা সন্তানদের বিচার হবে না বা তারা ওই পাপের ভাগীদার হবে না।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনের একাধিক জায়গায় এই মূলনীতি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে, মানুষের কর্মফল তার একান্তই ব্যক্তিগত।
اَلَّا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ﴿ۙ﴾ وَاَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی ۙ
সে সহীফাসমূহে যা ছিল, তা এই যে, কোন বহনকারী অন্য কারও (গুনাহের) বোঝা বহন করতে পারে না। আর এই যে, মানুষ নিজের প্রচেষ্টা ছাড়া অন্য কোন কিছুর (বিনিময় লাভের) হকদার হয় না। (সূরা নাজম, আয়াত : ৩৮,৩৯)
অন্য আয়াতে এসেছে,
وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىؕ-وَ اِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا یُحْمَلْ مِنْهُ شَیْءٌ وَّ لَوْ كَانَ ذَا قُرْبٰىؕ-
কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর যদি কোনো ভারী বোঝা সম্পন্ন ব্যক্তি তার বোঝা বহনের জন্য কাউকে ডাকে, তবে তার কিছুই বহন করা হবে না, যদিও সে নিকটাত্মীয় হয়। (সূরা ফাতির, আয়াত ১৮)
রাসূলুল্লাহ (সা.) তাঁর বিদায় হজের ভাষণে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে স্পষ্ট করে দিয়েছেন।
রাসূল (সা.) বলেছেন,
أَلاَ لاَ يَجْنِي جَانٍ إِلاَّ عَلَى نَفْسِهِ لاَ يَجْنِي وَالِدٌ عَلَى وَلَدِهِ وَلاَ مَوْلُودٌ عَلَى وَالِدِهِ .
জেনে রেখো! অপরাধীর অপরাধের শাস্তি কেবল সে নিজেই ভোগ করবে। কোনো পিতার অপরাধের দায় তার সন্তানের ওপর বর্তাবে না এবং সন্তানের অপরাধের দায় তার পিতার ওপর বর্তাবে না। (সুনানে ইবনে মাজাহ, হাদিস)
হাদীস নংঃ ২৬৬৯
আন্তর্জাতিক নং: ২৬৬৯
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/27960
তাই পরকালীন বিচারে বা আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য হওয়ার ক্ষেত্রে সন্তানরা পুরোপুরি মুক্ত।
তবে মাঝে মাঝে মুরুব্বিদের ভুল কাজের জাগতিক প্রভাব পরিবারের ওপর পড়তে পারে। যেমন: বাবা যদি হারামের মাধ্যমে সম্পদ অর্জন করেন, তবে সেই সম্পদের অভাব বা অশান্তি সন্তানদের ভোগ করতে হতে পারে। তবে এটি তাদের জন্য শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ধৈর্য ধরলে এই কষ্টের বিনিময়ে সন্তানরা সওয়াব পাবে।
আর সন্তান যদি মুরুব্বিদের করা সেই পাপে সরাসরি সহযোগিতা করে অথবা মুরুব্বিদের মৃত্যুর পর তাদের শুরু করা কোনো খারাপ প্রথা বা গুনাহের কাজ জারি রাখে, তবেই কেবল তারা ওই পাপের ভাগীদার হবে। (সহিহ মুসলিম, হাদিস: ১০১৭)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/9272
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১