খাবার খাওয়ালে যাকাত আদায় হয় না।
প্রশ্নঃ ১৪১৭২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাকাতের টাকা দিয়ে গরিব মিসকিনদের জন্য ইফতারির সামগ্রী ক্রয় করে তাদেরকে দাওয়াত করে খাওয়ালে কি যাকাত আদায় হয়ে যাবে দলিল সহ মেহেরবানী করে জানিয়ে বাধিত করবেন
৩ মার্চ, ২০২৬
চাঁপাই নবাবগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গরীবদেরকে দাওয়াত করে খাবার খাওয়ানোর দ্বারা যাকাত আদায় হবে না। কেননা যাকাত আদায়ের অন্যতম শর্ত হল, যাকাত গ্রহীতাকে যাকাতের টাকা অথবা বস্তুর পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। আর খাবার খাওয়ানোর দ্বারা উক্ত খাবারে তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয় না। তাই যাকাত গ্রহণের উপযুক্ত মানুষদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে যাকাত আদায় করতে চাইলে তাদেরকে খাবারের প্যাকেট সরবরাহ করা যেতে পারে। যেন তারা ইচ্ছা করলে ওই খাবার নিয়েও যেতে পারে।
যদি ইফতার সামগ্রী কিনে ওই খাবার সরসারি গরিবদের হাতে তুলে দেওয়া হয় এবং তারা চাইলে সেগুলো বহন করে যথেচ্ছা নিয়ে যাওয়ার অবকাশ থাকে তাহলে এই পদ্ধতিতে যাকাত দিতে কোনো সমস্যা নাই । কিন্তু যদি মালিক বানিয়ে দেওয়া না হয় বরং শুধু খাওয়ার অবকাশ দেওয়া হয় তাহলে এর কারণে যাকাত আদায় হবে না।
-বাদায়েউস সানায়ে ২/১৪৩; আলমুহীতুল বুরহানী ৩/২১৫; তাবয়ীনুল হাকায়েক ২/১৮; আলবাহরুর রায়েক ২/২০১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৮৯; আদ্দুররুল মুখতার ২/২৫৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১