মুক্তাদি তাশাহুদ শেষ করার আগেই ইমাম দাড়িয়ে গেলে করণীয়
প্রশ্নঃ ১৪০৮৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ধীরে নামায পড়ি অনেক সময় প্রথম বৈঠকে শেষে ইমাম সাহেব দাঁড়িয়ে যায় কিন্তু আমার তাশাহহুদ পড়া পুরা শেষ হয় না কি করনীয় জানাবেন
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
রামগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথম বৈঠকে ইমাম যদি তাশাহহুদ শেষ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান, কিন্তু মুকতাদির তাশাহহুদ তখনও শেষ না হয়, তবে মুকতাদির জন্য নিয়ম হলো আগে তাশাহহুদ পূর্ণ করা, তারপর ইমামের অনুসরণে দাঁড়ানো। কারণ, ইমামের অনুসরণ করা ওয়াজিব হলেও এখানে তাশাহহুদ পড়া একটি নির্দিষ্ট ওয়াজিব, যা সম্পন্ন করা জরুরি।
তবে কেউ যদি তাশাহহুদ শেষ না করেই ইমামের সাথে দাঁড়িয়ে যায়, তবে ওয়াজিব তরক করার কারণে কাজটি মাকরূহ হবে, যদিও নামায ফাসিদ হবে না বা নামায হয়ে যাবে।
সুতরাং আপনি চেষ্টা করবেন, যাতে করে তাশাহুদ শেষ করে ইমাম দাড়ানোর পরক্ষণেই দাড়িয়ে যাওয়া যায়।
«حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (2/ 10):
«وَأَمَّا التَّشَهُّدُ فَإِتْمَامُهُ وَاجِبٌ لِأَنَّ بَعْضَ التَّشَهُّدِ لَيْسَ بِتَشَهُّدٍ فَيُتِمُّهُ وَإِنْ فَاتَتْ الْمُتَابَعَةُ فِي الْقِيَامِ أَوْ السَّلَامِ لِأَنَّهُ عَارَضَهَا وَاجِبٌ تَأَكَّدَ بِالتَّلَبُّسِ بِهِ قَبْلَهَا فَلَا يُفَوِّتُهُ لِأَجْلِهَا وَإِنْ كَانَتْ وَاجِبَةً.»
«مراقي الفلاح شرح نور الإيضاح» (ص117):
«ولو قام الإمام إلى الثالثة ولم يتم المقتدي التشهد أتمه وإن لم يتمه جاز»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১