ইফতারের সময় যেভাবে দো'আ করা উচিত
প্রশ্নঃ ১৪০৬১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Iafter samne rekhe dua korle dua kobul hoy, akon iftar er somoy hath tula dua na korle hobe naki hath tula dua korte hobe?....R kibabe dua korbo?
২৭ ফেব্রুয়ারী, ২০২৬
Beanibazar, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
হাদীস শরীফে এসেছে, রোজাদারের দো‘আ ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। এ থেকে বোঝা যায় যে, ইফতারের মুহূর্তে দো‘আ করা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় ও পছন্দনীয় আমল। সুতরাং এ সময় পূর্ণ মনোযোগ ও আদব রক্ষা করে একান্তভাবে (হাত তুলে/হাত তোলা ছাড়া মৌখিক) বেশি বেশি দো‘আ করা উচিত।
এছাড়া ইফতারের একটি দো‘আ হাদীস দ্বারা প্রমাণিত। তা হলো—
“اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ”
অর্থ: হে আল্লাহ! আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনারই দেওয়া রিযিক দ্বারা ইফতার করছি।
https://muslimbangla.com/dua/237
ইফতারের পর আরেকটি দো‘আও হাদীসে বর্ণিত হয়েছে—
“ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ”
অর্থ: পিপাসা দূর হয়েছে, শিরা-উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব নিশ্চিত হয়েছে।
https://muslimbangla.com/dua/238
ইফতারের সময় ব্যক্তিগতভাবে দো‘আ করা উত্তম। তবে কখনো কখনো—যেমন মসজিদে ইতিকাফকারীদের সম্মিলিত ইফতারের সময়—সম্মিলিতভাবে দো‘আ করা হলে এবং তাকে বাধ্যতামূলক বা বিশেষ ফজিলতপূর্ণ মনে না করা হলে, তাতে কোনো অসুবিধা নেই।
এছাড়াও ইফতারের সময় সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ থেকে এ বর্ণনা পাওয়া যায় যে, তিনি বলেছেন, প্রত্যেক রোজাদারের জন্য একটি দো‘আ রয়েছে। যখন সে ইফতার করার ইচ্ছা করবে, তখন প্রথম লোকমা গ্রহণের সময় এ দো‘আ পড়বে,
’’يا واسع المغفرة اغفر لي‘‘
“হে অতি ব্যাপক ক্ষমাশীল! আমাকে ক্ষমা করুন।”
আয যুহদ (ইবনুল মুবারক) পৃ. ৪৯৪, মুসনাদুশ শিহাব: ২/১২৮।
https://muslimbangla.com/dua/236
যেহেতু ইফতারের দো‘আ সম্পর্কে বর্ণনাসমূহে একাধিক দো‘আ এসেছে, তাই কোনো একটি নির্দিষ্ট দো‘আকেই একমাত্র নির্ধারিত মনে করা উদ্দেশ্য নয়। বরং কবুলিয়াতের এই সময়ে (ইফতারের মুহূর্তে) অন্যান্য দো‘আর সঙ্গে উল্লিখিত দো‘আটিও পড়া উচিত।
শরঈ দলীলঃ
سنن ابن ماجه (1/ 557):
"حدثنا هشام بن عمار قال: حدثنا الوليد بن مسلم قال: حدثنا إسحاق بن عبيد الله المدني، قال: سمعت عبد الله بن أبي مليكة، يقول: سمعت عبد الله بن عمرو بن العاص، يقول: قال رسول الله صلى الله عليه وسلم: «إن للصائم عند فطره لدعوةً ما ترد». قال ابن أبي مليكة: سمعت عبد الله بن عمرو، يقول: إذا أفطر: اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي".
سنن أبي داود (2/ 306) :
"2357 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ، فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ» وَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَفْطَرَ قَالَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ»".
وفیه أیضًا:
"عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ، أَنَّهُ بَلَغَهُ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»". (سنن أبي داود (2/ 306) فقط والله أعلم
"أخبرنا بقية بن الوليد حدثني الحارث قال قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل صائم دعوة، فإذا هو أراد أن يفطر، فليقل عند أوّل لقمة: يا واسع المغفرة اغفر لي."
(الزهد لابن المبارك، باب فضل ذكر الله عز وجل، (ص: 494) برقم (1409)، ط/ دار الكتب العلمية - بيروت)
تخريج:
أخرجه القضاعي (المتوفى: 454هـ) في مسند الشهاب (2/ 128) برقم (1031)، ط/ مؤسسة الرسالة - بيروت.
ويحيى بن الحسين الشجري (المتوفى 499 هـ) في أماليه كما في ترتيب الأمالي الخميسية للشجري (2/ 50 و60) برقم (1584)، ط/ دار الكتب العلمية - بيروت.
"عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِمَ أَوَّلَ لُقْمَةٍ قَالَ: يَا وَاسِعَ الْمَغْفِرَةِ اغْفِرْ لِي."
(فوائد تمام، (1/ 152) برقم (351)، ط/ مكتبة الرشد - الرياض)
(حلية الأولياء، (3/ 44)، ط/ دار الكتاب العربي - بيروت)
"عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِذَا لَقِمَ أَحَدُكُمْ أَوَّلَ لُقْمَةٍ، فَلْيَقُلْ: يَا وَاسِعَ الْمَغْفِرَةِ، اغْفِرْ لِي."
(المجالس العشرة الأمالي للحسن الخلال، (ص: 35) برقم (24)، ط/ دار الصحابة للتراث، طنطا)
(معجم ابن الأعرابی،(1/ 198) برقم (349)، ط/ دار ابن الجوزي، المملكة العربية السعودية)
(شعب الإيمان، (5/ 407) برقم (3620)، ط/ مكتبة الرشد للنشر والتوزيع بالرياض)
(فضائل اعمال، فضائل رمضان، (ص: 775)، ط/مکتبۃ الذکری)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১