রোজা অবস্থায় ভুলে পানাহার করলে রোজা ভাঙ্গবে না
প্রশ্নঃ ১৩৯২৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভুল করে কিছু খেলে কি রোযা ভাংবে
১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Kuptala
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, কেউ যদি রোজার কথা মনে না থাকা অবস্থায় ভুলবশত কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, তবে রোজা ভাঙবে না।
পক্ষান্তরে, যদি রোজার কথা মনে থাকা অবস্থায় অনিচ্ছাকৃত বা অসাবধানতাবশত কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, তবে রোজা ভেঙে যাবে এবং কেবল কাজা আদায় করা ওয়াজিব হবে, কাফফারা নয়।
*ভুলে যাওয়া এবং অনিচ্ছাকৃত বা অসাবধানতাবশত-এর মধ্যে পার্থক্য*
‘ভুলে যাওয়া’র ক্ষেত্রে রোজার কথা একেবারেই মনে থাকে না যে, আজ রোজা রেখেছে কিনা সেটাই ভুলে গেছে; মানুষ নিজেকে সাধারণ অবস্থার মতো মনে করে পানাহার করে ফেলে।
পক্ষান্তরে, ‘অনিচ্ছাকৃত বা অসাবধানতাবশত’ হওয়ার ক্ষেত্রে রোজার কথা মনে থাকে যে, আজ রোজা রেখেছি এবং কিছু পানাহার করা যাবে না, কিন্তু ভুলবশত অর্থাৎ ইচ্ছা ও উদ্দেশ্য ছাড়াই কোনো খাদ্য বা পানীয় তার গলা দিয়ে নিচে নেমে যায়। যেমন: ওজুতে কুলি করার সময় পানি গলার ভিতরে চলে যাওয়া ইত্যাদি।
(الفتاوى الهندية، كتاب الصوم , الباب الرابع فيما يفسد وما لا يفسد 1/ 202 ط: دار الفكر)
"لو أكل مكرها أو مخطئا عليه القضاء دون الكفارة كذا في فتاوى قاضي خان. المخطئ هو الذاكر للصوم غير القاصد للفطر إذا أكل أو شرب هكذا في النهر الفائق. والناسي عكسه، هكذا في النهاية والبحر الرائق.
وإن تمضمض أو استنشق فدخل الماء جوفه إن كان ذاكرا لصومه فسد صومه وعليه القضاء، وإن لم يكن ذاكرا لا يفسد صومه كذا في الخلاصة وعليه الاعتماد."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১