ওজরের কারণে মাঝে মাঝে তারাবী নামাজ বিশ রাকাতের কম পড়া
প্রশ্নঃ ১৩৮২০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারাবি নামাজ কি ২০ এর কম পড়া যাবে মাঝে মধ্যে?ছোট বাচ্চা থাকায় সবকিছু করতে কষ্ট হয় যায়।।
১৮ ফেব্রুয়ারী, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তারাবীহের নামাজ বিশ রাকাত পড়লে অনেক সওয়াব হবে। আল্লাহর ক্ষমা পাওয়া যাবে।
আল্লাহ তায়ালার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্নেহ ও সান্নিধ্য পেয়ে যেসব সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পেয়েছেন। কুরআনুল কারীমে যাদের সম্পর্কে একাধিকবার আয়াত অবতীর্ণ হয়েছে-
رضي الله عنهم ورضوا عنه
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও (আল্লাহর জাযা পেয়ে) আল্লাহর প্রতি সন্তুষ্ট।
সেইসব সাহাবায়ে কেরাম ২০ রাকাত তারাবীহের নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করেছেন। আমরাও যদি আল্লাহর ঐসব প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমরা তাদের অনুসরণ করা জরুরি।
সাহাবায়ে কেরামের প্রথম সারি খোলাফায়ে রাশেদার আদর্শ গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যাধিক গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন-
فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ
তোমাদের উচিত হবে আমার ও আমার খুলাফায়ে-রাশেদার সুন্নাতের অনুসরণ করা, যারা সত্য ও ন্যায়ের অনুসারী। তোমরা তাদের দৃঢ়ভাবে অনুসরণ করবে।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৫৫২ (আন্তর্জাতিক নং ৪৬০৭)
তবে মাঝে মাঝে যদি সমস্যার কারণে কম পড়েন তখন পরবর্তী পড়ে নিবেন।
আর যদি এমন সমস্যা হয় যে, পরবর্তী ও পড়তে পারেন নি। তাহলে আল্লাহর ক্ষমার আশা করা যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১