প্রচলিত মুদ্রার যাকাতে নেসাবের মানদণ্ড
প্রশ্নঃ ১৩৭৪৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম।
স্বর্ন,রুপা ও নগদ অর্থ মিলে ৫২.৫ ভরি রুপার মূল্য হয়,কিন্তু ৭.৫ ভরি স্বর্নের মূল্য হয় না। প্রশ্ন হলো, হাদিসেতো এই দুটি নেসাবের কথাই বলা হয়েছে।এখন আমি যদি রুপার নেসাবে যাকাত না দিয়ে যদি স্বর্নের নেসাব হিসাব করে যাকাত দেই তাইলে যাকাত আদায় হবে কি?
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
গৌরনদী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
হাদিসে স্বর্ণ এবং রূপার আলাদা আলাদা নেসাব নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং প্রচলিত মূদ্রায়ও শতকরা ২.৫% যাকাতের কথা বর্ণিত হয়েছে। হাদিস শরীফে হযরত আলী রা. থেকে বর্ণিত তিনি বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَفَوْتُ عَنْ الْخَيْلِ وَالرَّقِيقِ فَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ مِنْ كُلِّ مِائَتَيْنِ خَمْسَةً
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আরোহণের ঘোড়া এবং ক্রীতদাসের যাকাত থেকে তোমাদেরকে অব্যাহতি দিলাম। এখন তোমরা স্বীয় মালের প্রত্যেক দুইশত দিরহামে পাঁচ দিরহাম হারে যাকাত আদায় কর।
সুনানে নাসায়ী: হাদীস নংঃ ২৪৭৭
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/22008
কিন্তু কি পরিমাণ টাকা হলে নেসাব পরিমাণ হবে সেটা নিয়ে বিজ্ঞ ফোকাহায়ে কেরামের মাঝে কিছুটা দ্বিমত থাকলেও জমহুর ওলমায়ে কেরামের দৃষ্টিতে (أنْفَعُ لِلْفُقَرَاءِ) গরীব তথা যাকাত গ্রহিতাদের বিবেচনায় রুপার পরিমাণকেই নেসাব হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ কারো কাছে যদি এই পরিমাণ টাকা থাকে যা ৫২.৫ ভরি রূপার বাজার মূল্যের সমান তাহলেই তিনি নেসাবের মালিক হয়েছেন বলে গণ্য হবেন।
বিস্তারিত জানতে নিচের প্রবন্ধটি দেখুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। https://muslimbangla.com/article/1115
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১