প্রশ্নঃ ১৩২১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি যখন কোরআন শরীফের তাফসীর, হাদীস বা ইসলামী কোনো বই পড়ি তখন আমার মা সবসময় অজু আছে কিনা জিজ্ঞেস করে। উনার মতে হাদীসে বা তাফসীর গ্রন্থে যেহেতু কোরআন শরীফের আয়াত আছে সেহেতু এগুলো অজু ছাড়া পড়লে গুনাহ্ হবে। আমি বেশ কিছু জায়গায় খুঁজেছি কিন্তু সিওর হতে পারছি না।
এখন আসলেই কী কোরআন শরীফের আয়াত আছে এমন কোনো বই বা তাফসীর গ্রন্থ যাই হোক ওজু ছাড়া পড়লে কী গুনাহ্ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোরআন শরীফের আয়াত আছে এমন কোনো কিতাব বা তাফসীর গ্রন্থ ওজু ছাড়া যদিও পড়া যাবে, জায়েয আছে, তবে না পড়া চাই, যেহেতু আয়াতে হাত লেগে যাবার সম্ভাবনা থাকে।
ওজু ছাড়া পড়তে হলে আয়াতে হাত যেন না লাগে, সেদিকে সতর্ক থাকতে হবে। কেননা, ওযু ছাড়া কুরআন স্পর্শ করা জায়েয নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
শহুরে মানুষ গ্রামে গেলে মুসাফির না মুকিম?
প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে : হাদিসের ব্যাখ্যা ও শিক্ষা
বড় বোনকে নাম ধরে ডাকা, এটা কি শরিয়তসম্মত?
কম্পিউটার ল্যাপটপ ডেক্সটপ প্রিন্টার সেল ও সার্ভিস এর পার্টনারশিপ ব্যবসা
কোনো ব্যক্তি নারীদের পোশাক, অলংকার ও বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করলে, কোনো বেপর্দা নারী তা ক্রয় করে পরিধান করলে বা এসব উপহার হিসেবে কোনো বেপর্দা নারীকে দিলে, সে ব্যক্তি কি গুনাহের ভাগীদার হবে?