সুদী ঋণ নিয়ে গিফট করার বিধান
প্রশ্নঃ ১২৬৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার খালা ব্যাংক থেকে লোন নিয়েছিল। আর মাস শেষে ব্যাংক এর পাওনা দেয় লাভ সহ। এখন তার টাকায় যদি কিছু আসবাব কিনি বা খাবার কিনি টা কি খাওয়া হালাল হবে? নাকি সেই খাবার/আসবাব ফেলে দেব? তাড়াতাড়ী উত্তরটা জানাবেন ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদ দেওয়া নেওয়া হারাম এবং মারাত্মক গুনাহের কাজ। যিনি সুদ গ্রহন করেছেন তার জন্য সেটা কোনোভাবেই সেটা ব্যবহার করা জায়েজ নাই। বরং সেটা মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। তবে যিনি সুদ দিয়েছেন যদিও তার দেওয়াটাও গুনাহের কাজ তথাপিও ওই টাকা দিয়ে তিনি কিছু কিনলে কিংবা কাউকে হাদিয়া দিলে সেটা ব্যবহার করা জায়েজ আছে। সেই হিসেবে আপনি ওই খাবার এবং আসবাবগুলো ব্যবহার করতে পারবেন।
তবে তাকওয়ার পরিচায়ক হলো, এজাতীয় বিষয় থেকেও এড়িয়ে চলা।
ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ
(সূরা আল বাক্বারাহ ২৭৫)
سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " الْحَلَالُ بَيِّنٌ، وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ (সহিহুল বুখারী- ৫২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?