স্বামীর অজান্তে তার মাল খরচ করা
প্রশ্নঃ ১২৩১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অনেক মহিলাকে দেখি স্বামীর পকেট থেকে টাকা চুরি করে সংসার বা সন্তানদের জন্য কেনাকাটা করে বা নিজের জন্য খরচ করে।এখন আমার প্রশ্ন হলো ১.স্বামীকে যদি কখনোই না জানে তাহলে কি এভাবে টাকা নেয়া কি যায়েয?
২.টাকা নিয়ে যদি সংসারের বা বাচ্চাদের জন্য খরচ করে তাহলে কি গুনাহ হবে? বিস্তারিত জানতে চাচ্ছি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামীর অজান্তে তার পক্ষ থেকে টাকা নিলে অবশ্যই তা চুরির অন্তর্ভুক্ত হবে। কেননা না জানিয়ে টাকা নেয়া সর্বাবস্থায় চুরি। তাই এটা ঠিক হবে না।
কিন্তু স্বামীর সঙ্গে যদি সমঝোতা থাকে যে, কিছু খুচরা খরচের জন্য আমি পকেট থেকে টাকা নেব এবং সে ক্ষেত্রে স্বামী তাঁকে অনুমতি দিয়ে থাকেন, তাহলে নিতে পারেন।
কিন্তু স্বামী যদি তার স্ত্রীকে প্রয়োজনীয় খরচাদি না দিয়ে থাকে এবং স্ত্রীও স্বামীর অজান্তে তাঁর প্রয়োজন অনুপাতে নেন, তাহলে সেটি তাঁর জন্য জায়েজ হবে।
এমনিভাবে স্বামী যদি রাগ করে বা নিষেধ করে তাহলে কম হোক বা বেশি হোক তার সম্পদ খরচ বা দান-সদকা করা থেকে বিরত থাকা আবশ্যক।
কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
ﻻ ﺗُﻨْﻔِﻖُ ﺍﻟْﻤَﺮْﺃَﺓُ ﺷَﻴْﺌًﺎ ﻣِﻦْ ﺑَﻴْﺘِﻬَﺎ ﺇِﻻ ﺑِﺈِﺫْﻥِ ﺯَﻭْﺟِﻬَﺎ . ﻓَﻘِﻴﻞَ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ، ﻭَﻻ ﺍﻟﻄَّﻌَﺎﻡَ ؟ ﻗَﺎﻝَ : ﺫَﺍﻙَ ﺃَﻓْﻀَﻞُ ﺃَﻣْﻮَﺍﻟِﻨَﺎ
মহিলা তার স্বামীর বাড়ির কোন অর্থ-সম্পদ তার অনুমতি ছাড়া খরচ করবে না। তাঁকে জিজ্ঞেস করা হল, খাদ্যদ্রব্যও নয়? তিনি বললেন, এটি তো আমাদের সবচেয়ে উত্তম সম্পদ। (সুনান আবু দাউদ ৩৬৬৫)
তবে স্বামী বদ-মেজাজী না হলে দান করলে সাওয়াব পাওয়া যাবে যেমন, আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
سمعت أبا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " إذا أنفقت المرأة من كسب زوجها من غير أمره فلها نصف أجره
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ স্ত্রী বিনা অনুমতিতে তার স্বামীর উপার্জিত সম্পদ হতে দান করলে অর্ধেক সওয়াব পাবে।(সুনানে আবু দাউদ, হাদিস নং ১৬৮৭)
তবে সরাসরি স্বামীর পকেট থেকে না দেওয়া চাই, এটা বেয়াদবিও হতে পারে অথবা সে খারাপ ধারণা করতে পারে। তাই স্বামী স্ত্রীকে যা দিবে এবং ঘরে যা থাকবে তাই দান করবে।
عن أبي هريرة، في المرأة تصدق من بيت زوجها قال لا إلا من قوتها والأجر بينهما ولا يحل لها أن تصدق من مال زوجها إلا بإذنه . قال أبو داود هذا يضعف حديث همام .
আবূ হুরায়রা (রাঃ) হতে এমন নারী সম্পর্কে বর্ণিত, যিনি তার স্বামীর ঘর থেকে দান করে থাকেন। তিনি বলেছেন, (দান করা) বৈধ নয়, তবে স্বামী তাকে যা খোরাকী দিয়েছে, তা থেকে দান করতে পারবে, আর এতে উভয়ই সওয়াব পাবে। স্বামীর বিনা অনুমতিতে তার সম্পদ থেকে স্ত্রীর দান-খয়রাত করা বৈধ নয়। সুনানে আবু দাউদ, হাদিস নং ১৬৮৮
কিন্তু স্বামী যদি রাগ করে বা নিষেধ করে তাহলে তাহলে কম হোক বা বেশি হোক তার সম্পদ খরচ বা দান-সদকা করা থেকে বিরত থাকা আবশ্যক।
আবূ উমামা আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, আমি বিদায় হাজ্জের বছর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তাঁর বক্তৃতায় বলতে শুনেছিঃ স্বামীর ঘর হতে তার পূবার্নুমতি ছাড়া কোন স্ত্রীলোক যেন কিছু দান না করে। প্রশ্ন করা হল, হে আল্লাহ্র রাসূল! খাবারও কি নয়? তিনি বললেনঃ খাবার তো আমাদের উত্তম সম্পদ।(তিরমিজি, হাদিস নং ৬৭০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান