নামাজ ফরজ হয় কতো বছর বয়সে?
প্রশ্নঃ ১১৯৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছেলে-মেয়েদের নামাজ ফরজ হয় কতো বছর বয়সে?
২৭ ডিসেম্বর, ২০২১
বানারিপাড়া ইউনিয়ন
১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন ১২ বছর এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন ৯ বছর বয়সের পর যখন বালেগ হওয়ার আলামত বা লক্ষণ প্রকাশ পায়, তখন থেকেই তাদের ওপর নামাজ ফরজ হয়ে যায়। আর যদি কোনো আলামত প্রকাশ না পায়, তবুও হিজরি পঞ্জিকা অনুযায়ী সর্বোচ্চ ১৫ বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে তারা বালেগ গণ্য হবে এবং তাদের ওপর নামাজ ফরজ হয়ে যাবে। হাদিসে এসেছে:
رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ
অর্থ: তিন ব্যক্তির ওপর থেকে পাপ-পুণ্যের কলম উঠিয়ে নেওয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়, নাবালক শিশু যতক্ষণ না সে বালেগ বা স্বপ্নদোষপ্রাপ্ত হয়, এবং পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়। (সুনান আবু দাউদ: ৪৪০১, জামে তিরমিজি: ১৪২৩)
এমনিভাবে আরেক হাদিসে এসেছে:
عَرَضَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ فِي الْقِتَالِ، وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي، وَعَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي
অর্থ: আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে আমাকে পেশ করা হলে তখন আমার বয়স ছিল ১৪ বছর, তিনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি। কিন্তু খন্দকের যুদ্ধের দিন যখন আমাকে পেশ করা হলো, তখন আমার বয়স ১৫ বছর, তখন তিনি আমাকে অনুমতি দিলেন। (সহীহ বুখারী: ২৬৬৪, সহীহ মুসলিম: ১৮৬৮)
এমনিভাবে হানাফি মাজহাবের ফিকহি গ্রন্থ হেদায়েতে আছে:
بلوغ الغلام بالاحتلام أو الإنزال أو الحبل... والجارية بالحيض أو الاحتلام أو الحمل... فإن لم يوجد ذلك فإذا تم لكل منهما خمس عشرة سنة فقد بلغ
অর্থ: ছেলেদের বালেগ হওয়া সাব্যস্ত হয় স্বপ্নদোষ বা বীর্যপাতের মাধ্যমে; আর মেয়েদের বালেগ হওয়া সাব্যস্ত হয় ঋতুস্রাব (হায়েজ), স্বপ্নদোষ বা গর্ভধারণের মাধ্যমে। আর যদি এই আলামতগুলো প্রকাশ না পায়, তবে উভয়েরই ১৫ বছর বয়স পূর্ণ হলে তারা বালেগ বলে গণ্য হবে। (আল-হেদায়া, কিতাবুল হজর, অধ্যায়: বালেগ হওয়া)
ফতোয়ায়ে শামীতে আছে:
أَدْنَى مُدَّةِ الْبُلُوغِ لِلْغُلَامِ اثْنَتَا عَشْرَةَ سَنَةً، وَلِلْجَارِيَةِ تِسْعُ سِنِينَ
অর্থ: বালেগ হওয়ার সর্বনিম্ন বয়স ছেলেদের ক্ষেত্রে ১২ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ৯ বছর। (ফাতওয়ায়ে শামী: খণ্ড-৬, পৃষ্ঠা-১৫৩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১