প্রশ্নঃ ১০৯১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাসিরুদ্দিন আলবানির একটি বইতে দেখলাম সোনার গহনা ব্যবহার নাকি মহিলাদের জন্যও হারাম। উনি অনেক হাদিসের দলিল ও পেশ করেছেন। এই বেপারটা নিয়ে যদি বলতেন ! জাযাকুমুল্লাহু খাইরান
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহিলাদের জন্য স্বর্ণের অলঙ্কার পরা যাবে না' বলে শাইখ আলবানী রহ. মতামত ব্যক্ত করেছেন। কিন্তু অন্যান্য হকপন্থী আলেমগণ তার বিপরীত মত পোষণ করেছেন। কুরআন, হাদীস, সাহাবীদের আমল এবং যুগে যুগে মুসলিম নারীদের স্বর্ণ ব্যবহার থেকে প্রমাণিত হয়, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার জায়েয নয়। কিন্তু মহিলাদের জন্য জায়েয।
মা আয়িশা (রা.) এর গলার হার হারানোর ঘটনা অত্যন্ত বিখ্যাত। যে বিষয়ে পরবর্তী পর্যায়ে কুরআনে আয়াতও নাযিল হয়েছে।
মহিলা সাহাবীগণ অলঙ্কার ব্যবহার করতেন।
বিভিন্ন সময় মহিলা সাহাবীগণ জিহাদের ব্যয় নির্বাহের জন্য নিজেদের হাতের বালা খুলে দিয়েছেন বলে হাদীসে উল্লেখ আছে।
নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন কোন বয়ানে মহিলাদের অলঙ্কারের যাকাত প্রদানের প্রসঙ্গও আলোকপাত করেছেন যা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।
সুতরাং মহিলাগণ স্বর্ণলঙ্কার পরিধান করতে পারবে এটাই সবচেয়ে সঠিক মত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান