আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৮০১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম , দুঃখিত একাধিক প্রশ্ন করবার জন্য। আমি ৪ টা প্রশ্ন করবো ।
১। একবার আমি মসজিদে জামাতে নামাজ পড়ছিলাম , আমার সামনে একজন নামাজ পড়ছিল , আমি যথাসম্ভব সরে সরে সিজদা দিচ্ছিলাম। কিন্তু সিজদা থেকে মাথা তুলে দেখি আমি যেখানে সিজদা করছি ঠিক তার সামনেই তার পা , এখন এতে কি শিরক হবে?
২। দ্বিতীয় প্রশ্ন হলো , প্রবৃত্তির অনুসরণ করলে তো কবিরা গুনাহ হতে পারে , কিন্তু শিরক কি হয়?
৩। তৃতীয় প্রশ্ন আমার অনেক সময় সাধারণ সাধারণ কাজ করলে কেনো জানি আমার মন বলে উঠে যে শিরক করছি , নাউজুবিল্লাহ । এখন প্রশ্ন হলো কি শিরক নিয়েও ওয়াসওয়াসা দেয়?
৪। বাসায় doorbell রাখা কি জায়েজ? আমাদের বাসার doorbell তিমি মাছ এবং প্রজাপতির আকৃতির ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৪ আগস্ট, ২০২১
ঢাকা
৭৫২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم
আমার প্রশ্নটা হলো:
একজন বলেছেন, সারা পৃথিবীতে নাকি একজন গাউস থাকেন এবং পৃথিবীর প্রত্যেক এলাকায় একজন কুতুব থাকেন। তাঁরা না থাকলে নাকি জ্বীনেরা মানুষ এর উপর রাজত্ব কায়েম করত। একজন কুতুব মারা যাওয়ার সাথে সাথে নাকি গাউস আরেকজন কে তাঁর কাজে লাগিয়ে দেয়। তারপর আমি উনাকে প্রশ্ন করলাম ,
কিভাবে এত তাড়াতাড়ি অন্য লোককে কাজে নিয়োজিত করে। তখন তিনি বললেন , আল্লাহু তাঁদের পথ ছোট করে দেন। তখন উদাহরণ হিসেবে বললেন, মনে করো গাজীপুর থেকে পাকিস্তানের একটি শহরে কোনো কুতুব মারা গেছেন । তখন আল্লাহ তাঁদের পথ এতো ছোট করে দেন যে, তাঁরা এক পাতে গাজীপুর আরেক পাতে পাকিস্তান। উপরোক্ত কথাগুলো কি সঠিক?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৫ জুলাই, ২০২১
ঢাকা ১২১২