মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৫৬২ টি

হাদীস নং: ৩৮১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ উটের গোস্ত খাওয়ার কারণে ওযু করা প্রসঙ্গে
(৩৮১) বারা' ইবন্ আযিব (রাঃ) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
[আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবনে হিব্বান, ইবন্ খুযাইমা কর্তৃক বর্ণিত। শেষোক্তজন বলেন, এ হাদীসটি সহীহ হবার ব্যাপারে আমি কোন দ্বিমত দেখি নি।]
كتاب الطهارة
(8) باب الوضوء من أكل لحوم الابل
(381) عن البراء بن عازب رضى الله عنهما عن النَّبيِّ صلى الله عليه وسلم مثله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ উটের গোস্ত খাওয়ার কারণে ওযু করা প্রসঙ্গে
(৩৮২) আবদুর রহমান ইবন্ আবু লাইলা থেকে বর্ণিত, তিনি যুল গুররা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক বেদুঈন রাসুল (সা)-এর চলার সামনে এসে উপস্থিত হলেন। তার পর বললেন, ইয়া রাসুলাল্লাহ। আমাদের কখনো কখনো নামাযের সময় হয়ে পড়ে উটের আস্তাবলে কাজ করার সময়। আমরা কি তাতে নামায় পড়তে পারি। রাসূল (সা) উত্তরে বললেন, না। লোকটি আবার প্রশ্ন করলেন, আমরা কি উটের গোশত খেলে ওযু করব? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তিনি আবার প্রশ্ন করলেন, আমরা কি ছাগলের ঘরে নামায পড়তে পারি। রাসূল (সা) উত্তরে বললেন, হ্যাঁ (পার)। লোকটি আবার প্রশ্ন করলেন, আমরা কি তার গোশত খেলে ওযু করব? তিনি উত্তরে বললেন, না।
[হাইসুমী বলেন, এ হাদীসটি আহমদ ও তাবারানী আল কবীরে বর্ণনা করেছেন, আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(8) باب الوضوء من أكل لحوم الابل
(382) عن عبد الرَّحمن بن أبى ليلى عن ذى الغرَّة رضى الله عنه قال عرض أعرابىُّ لرسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم يسير فقال يا رسول الله تدركنا الصَّلاة ونحن فى أعطان الإبل أفنصلِّى فيها؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا، قال أفنتوضَّأ من لحومها؟ قال نعم، قال أفنصلِّى فى مرابض الغنم؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم. قال أفنتوضَّأ من لحومها؟ قال لا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ উটের গোস্ত খাওয়ার কারণে ওযু করা প্রসঙ্গে
(৩৮৩) উসাইদ ইবন হুযাইর (রা) নবী (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি জিজ্ঞাসিত হয়েছিলেন উটের দুধ সম্বন্ধে। তিনি উত্তরে বলেছিলেন, তোমরা উটের দুধ পান করে ওযু করবে। আর ছাগলের দুধ সম্বন্ধে জিজ্ঞাসিত হলে তখন বলেন, ছাগলের দুধ খেয়ে ওযু করো না।
(ইবনে মাজাহ ও তাবারানী কর্তৃক আল আউসাত গ্রন্থে বর্ণিত। এ হাদীসটি সহীহ্ না হলেও অনুরূপ হাসান হাদীস রয়েছে।)
كتاب الطهارة
(8) باب الوضوء من أكل لحوم الابل
(383) عن أسيد بن حضير رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم أنَّه سئل عن
ألبان الإبل؟ قال توضَّئوا من ألبانها، وسئل عن ألبان الغنم، فقال لا توضئوا من ألبانها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ আগুনে রান্না করা খাবার খাওয়ার পর ওযু করা প্রসঙ্গে
(৩৮৪) ইব্রাহীম ইবন আবদুল্লাহ ইবন্ কারিয থেকে বর্ণিত। তিনি বলেন আমি আবু হোরাইরার কাছ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি ওযু করছিলেন, তিনি (আমাকে) বললেন, তুমি কি জান আমি কেন ওযু করছি। আমি কয়েক টুকরা পনির খেয়েই ওযু করছি। কারণ আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি, তোমরা আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযু করবে।
[মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(9) باب الوضوء مما مست النار
(384) عن إبراهيم بن عبد الله بن قارظ قال مررت بأبي هريرة
رضي الله عنه وهو يتوضَّأ فقال أتدرى ممَّا أتوضَّأ؟ من أثوار أقط أكلتها إنِّى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول توضَّئوا ممَّا مسَّت النَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ আগুনে রান্না করা খাবার খাওয়ার পর ওযু করা প্রসঙ্গে
(৩৮৫) যায়েদ ইবন সাবিত (রা) ও নবী (সা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(মুসলিম, নাসায়ী কর্তৃক বর্ণিত।)
كتاب الطهارة
(9) باب الوضوء مما مست النار
(385) عن زيد بن ثابت رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم مثله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ আগুনে রান্না করা খাবার খাওয়ার পর ওযু করা প্রসঙ্গে
(৩৮৬) আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি, যেসব জিনিসের রং আগুনে রান্না করার কারণে পরিবর্তন হয়ে গেছে সে সব জিনিস (খেয়ে) ওযু করবে।
[তাবারানী কর্তৃক "আল আউসাত" গ্রন্থে বর্ণিত, হাইসুমী বলেন, এ হাদীসের সনদের রাবীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(9) باب الوضوء مما مست النار
(386) عن أبي موسى الأشعرىِّ رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول توضَّئوا ممَّا غيَّرت النَّار لونه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ আগুনে রান্না করা খাবার খাওয়ার পর ওযু করা প্রসঙ্গে
(৩৮৭) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (সা) এক টুকরা পনির খেলেন, অতঃপর তার কারণে ওযু করলেন তারপর নামায পড়লেন।
(তাবারানী ও তাহাভী কর্তৃক বর্ণিত, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطهارة
(9) باب الوضوء مما مست النار
(387) عن أبى هريرة رضى الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم أكل ثور أقط فتوضَّأ منه وصلَّى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ আগুনে রান্না করা খাবার খাওয়ার পর ওযু করা প্রসঙ্গে
(৩৮৮) মু'আবিয়ার আযাদকৃত গোলাম কাসিম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দামেশকের এক মসজিদে প্রবেশ করলাম, তখন এক দল লোককে একস্থানে জমায়েত দেখলাম, এক বৃদ্ধ তাদের সাথে কথা বলছিলেন, আমি বললাম ইনি কে? তারা বললেন, ইনি হলেন সুহাইল ইবন আল্ হানযালিয়া (রা)। তখন তাঁকে বলতে শুনলাম, আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি গোশত খাবে- সে যেন ওযু করে।
[তাবারানী কর্তৃক বর্ণিত। সুয়ূতী হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।]
كتاب الطهارة
(9) باب الوضوء مما مست النار
(388) عن القاسم مولى معاوية قال دخلت مسجد دمشق فرأيت ناسًا مجتمعين وشيخ يحدِّثهم. قلت من هذا؟ قالوا سهيل بن الحنظليَّة رضي الله عنه
فسمعته يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أكل لحمًا فليتوضأ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: এ প্রসঙ্গে রাসূল (সা)-এর কোনো কোনো স্ত্রী থেকে যা বর্ণিত হয়েছে
(৩৮৯) উরওয়া ইবন যুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা)-এর স্ত্রী আয়িশা (রা)-কে বলতে শুনেছি, রাসূল (সা) বলেছেন তোমরা আগুনে রান্না করা খাবার খেয়ে ওযু করবে।
[মুসলিম, নাসায়ী ও ইবন মাজাহ কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
فصل فيما روى فى ذلك عن بعض أزواج النبى صلى الله عليه وآله وسلم
(389) عن عروة بن الزَّبير قال سمعت عائشة زوج النَّبيِّ صلى الله عليه وسلم تقول قال رسول الله صلى الله عليه وسلم توضَّؤوا ممَّا مسَّت النَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: এ প্রসঙ্গে রাসূল (সা)-এর কোনো কোনো স্ত্রী থেকে যা বর্ণিত হয়েছে
(৩৯০) মুহাম্মদ ইবন্ তাহালা' থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ সালামাকে বললাম, তোমার দুধপিতা সাইম আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযু করেন না। তিনি বলেন, তখন তিনি সুলাইমের বুকে থাপ্পড় দিলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহর স্ত্রী উম্মে সালামাকে সাক্ষ্য করে বলছি যে, তিনি রাসূল (সা)-এর পক্ষে সাক্ষ্য দিবেন যে, তিনি আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযু করতেন।
(তাবারানী কর্তৃক বর্ণিত। হাফিয সুয়ূতী হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।)
كتاب الطهارة
فصل فيما روى فى ذلك عن بعض أزواج النبى صلى الله عليه وآله وسلم
(390) عن محمد بن - طحلاء قال قلت لأبى سلمه إنَّ ظئرك سليمًا لا يتوضَّأ ممَّا مسَّت النَّار، قال فضرب صدر سليم وقال أشهد على أمَّ سلمة زوج النَّبيَّ صلى الله عليه وسلم أنَّها كانت تشهد على رسول الله صلى الله عليه وسلم كان يتوضَّأ ممَّا مسَّت النَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: এ প্রসঙ্গে রাসূল (সা)-এর কোনো কোনো স্ত্রী থেকে যা বর্ণিত হয়েছে
(৩৯১) আবু সুফিয়ান ইবন্ সাঈদ ইবন্ আল মুগীরা থেকে বর্ণিত, তিনি রাসূল (সা)-এর স্ত্রী উম্মে হাবিবার (বাড়ীতে) প্রবেশ করলেন। অপর এক বর্ণনায় অতিরিক্ত বর্ণিত আছে। তিনি ছিলেন তাঁর খালা। তখন তিনি তাঁকে এক পেয়ালা ছাতুর শরবত খাওয়ালেন, তখন তিনি পানি চাইলেন তারপর কুলি করলেন। তখন তিনি তাঁকে বললেন, ভাগ্নে, তুমি কি ওযু করবে না? কারণ রাসূল (সা) বলেছেন, তোমরা আগুনে স্পর্শ করা (রান্না করা) জিনিস যেয়ে ওযু করবে।
(দ্বিতীয় এক বর্ণনায় তাঁর থেকে বর্ণিত আছে।) তিনি উম্মে হাবীবার বাড়ীতে গেলেন তখন তিনি তাঁকে এক পেয়ালা ছাতুর শরবত খাওয়ালেন। ছাতুর শরবত খেয়ে তিনি নামায পড়তে দাঁড়ালেন, তখন তিনি বললেন, ভাগ্নে, ওযু করে নাও, কারণ আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি। তোমরা আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযু করবে।
(তাঁর থেকে তৃতীয় এক বর্ণনায়ও অনুরূপ বর্ণিত আছে।) তাতে আরও আছে, তিনি বলেন, তিনি (উম্মে হাবিবা) আমাকে বললেন, হে বৎস! ওযু না করে নামায পড়বে না। কারণ রাসূল (সা) আমাদেরকে আগুনে রান্না করা খাবার খেয়ে ওযু করতে নির্দেশ করেছেন।
(ত্বাহাবী, নাসায়ী ও আবু দাউদ কর্তৃক বর্ণিত, মুনযিরী হাদীসটি উল্লেখ করে কোন মন্তব্য কারেন নি।)
كتاب الطهارة
فصل فيما روى فى ذلك عن بعض أزواج النبى صلى الله عليه وآله وسلم
(391) عن أبى سفيان بن سعيد بن المغيرة أنِّه دخل على أمِّ حبيبة زوج النَّبي صلى الله عليه وسلم (وفى رواية زيادة وكانت خالته) فسقته قدحًا من سويق فدعا بماء فمضمض فقالت له يا ابن أختى ألا تتوضَّأ فانَّ رسول الله صلى الله عليه وسلم قال توضَّئوا ممَّا مسَّت النَّار، أو غيَّرت
(وعنه من طريق ثان) أنَّه دخل على أمِّ حبيبة
فسقته سويقًا ثمَّ قام يصلَّى فقالت له توضَّأ يا ابن أختى فإنَّى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول توضَّئوا ممَّا مسَّت النَّار
(وعنه من طريق ثالث بنحوه) وفيه قال قالت لى أى بنىَّ لا تصلِّين حتَّى تتوضَّأ، فإنَّ رسول الله صلى الله عليه وسلم قد أمرنا أن نتوضَّأ ممَّا مسَّت النَّار من الطَّعام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯২) সাঈদ ইবনুল মুসাইয়‍্যাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান (রা)-কে 'আল মাকাইদ' নামক বৈঠকখানায় বসাবস্থায় দেখেছি। তখন তিনি আগুনে রান্না করা কিছু খাবার চাইলেন। তারপর সেগুলো খেয়ে নামায পড়তে দাঁড়ালেন। তারপর উসমান (রা) বললেন, আমি রাসূল (সা)-এর স্থানে বসেছি এবং রাসূল (সা)-এর খাবার খেয়েছি, এবং রাসূলের নামায পড়েছি।
[হাইসুমী বলেন, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার কর্তৃক বর্ণিত। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(392) عن سعيد بن المسيِّب قال رأيت عثمان رضى الله عنه قاعدًا فى المقاعد فدعا بطعام ممَّا مسَّته النَّار فأكله ثمَّ قام إلى الصَّلاة فصلِّى ثمَّ قال
عثمان قعدت مقعد رسول الله صلى الله عليه وسلم وأكلت طعام رسول الله صلى الله عليه وسلم وصلَّيت صلاة رسول الله صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৩) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা) আগুনে রান্না করা খাবার খেলেন, অতঃপর নামায পড়লেন কিন্তু ওযু করলেন না।
(দ্বিতীয় অপর এক সূত্রে তাঁর থেকে আরও বর্ণিত আছে।) নবী (সা) সামনের পায়ের বা ঘাড়ের ভুনা গোশত খেলেন, তারপর নামায পড়লেন কিন্তু ওযু করেন নি এবং পানিও স্পর্শ করেন নি।
[বুখারী, মুসলিম, আবু দাউদ, মালিক ও নাসায়ী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(393) عن ابن عبَّاس رضى الله عنهما قال أكل رسول الله صلى الله عليه وسلم ممَّا غَّيرت النَّار ثم صلَّى ولم يتوضَّأ
(وعنه من طريق ثان) أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم أكل إمَّ ذراعًا مشويًا وإمَّا كتفًا ثم صلَّى ولم يتوضَّأ ولم يمسَّ ماء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৪) আবু রাফে' (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (সা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
[মুসলিম কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(394) عن أبى رافع رضى الله عنه مولى رسول الله عن النَّبيِّ صلى الله عليه وسلم نحوه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৫) নবী (সা)-এর স্ত্রী উম্মে সালামা (রা)ও নবী (সা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
[নাসায়ী।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(395) عن أمِّ سلمة زوج النَّبيِّ صلى الله عليه وسلم ورضى عنها عن النَّبيِّ صلى الله عليه وسلم نحوه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৬) মুহাম্মদ ইবন ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে মুহাম্মদ ইবন উমর ইবন 'আতা ইবন আব্বাস ইবন আলকামা (বনী আমের গোত্রের) বলেছেন যে, আমি ইবন আব্বাসের কাছে গেলাম নবী (সা)-এর স্ত্রী মাইমুনার বাড়িতে জুমু'আর দিন সকাল বেলা, তিনি বলেন, মাইমুনা বাড়ীটি ইবন আব্বাসের জন্য ওসিয়ত করে দিয়ে গিয়েছিলেন, তিনি যখন জুমু'আর নামায পড়তেন তখন তার জন্য সেখানে বিছানা পাতা হত। তিনি জুমু'আর পর সেখানে যেতেন এবং মানুষের (বিভিন্ন প্রশ্নের জবাবদানের জন্য) বসতেন। তিনি বলেন, একবার এক লোক তাঁকে জিজ্ঞাসা করেন আমি তা শুনছিলাম, আগুনে রান্না করা খাবার খেয়ে ওযু করতে হবে কি না? তিনি বলেন, তখন ইবন আব্বাস তাঁর হাত তাঁর দু'চোখের দিকে উঠালেন তখন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তারপর বললেন, আমার এ দু'চোখ দিয়ে দেখেছি যে, রাসূল (সা) জোহরের নামাযের জন্য ওযু করলেন তাঁর কোন একটি কক্ষে, তারপর বেলাল তাঁকে নামাযের জন্য ডাকলেন। তখন তিনি বের হবার জন্য উঠলেন। যখন কক্ষের দরজায় পৌছলেন তখন রুটি ও গোশতের কিছু হাদিয়া তাঁর কাছে এল। যা তাঁর জনৈক সাহাবী তাঁর কাছে পাঠিয়েছিলেন। তিনি বলেন, তখন রাসূল (সা) তাঁর সাথের লোকজন নিয়ে ফিরে আসলেন, তাঁদের জন্য কক্ষে আসন পাতা হল। তিনি বলেন রাসূল (সা) ও তাঁর সাথের লোকজন খেলেন। তারপর রাসূল (সা) তাঁর সাথের লোকজন নিয়ে নামায পড়তে গেলেন। তিনি এবং তাঁর সাথের কেউ পানি স্পর্শ করলেন না। তিনি বলেন, তারপর তাঁদের নিয়ে নামায পড়লেন। ইবন আব্বাস রাসূল (সা)-এর শেষ জীবনের কর্মকাণ্ড দেখেছেন এবং বুঝেছেন।
(মুসলিম কর্তৃক সংক্ষিপ্তাকারে বর্ণিত।)
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(396) عن محمَّد بن إسحق ثنا محمِّد بن عمر بن عطاء بن عيَّاش بن علقمة أخو بنى عامر بن لؤى قال دخلت على أبن عبَّاس ببيت ميمونة زوج النَّبيَّ صلى الله عليه وسلم لغد يوم الجمعة قال وكانت ميمونة قد أوصت له به فكان إذا صَّلى الجمعة بسيط له فيه ثمَّ أنصرف إليه فجلس فيه للنَّاس، قال فسأله رجل وأنا أسمع عن الوضوء ممَّا مسَّت النَّار من الطَّعام، قال فرفع أبن عبَّاس يده إلى عينيه وقد كفَّ بصره فقال بصر عيناى هاتان رأيت رسول الله صلى الله عليه وسلم توضَّأ لصلاة الظُّهر فى بعض حجره ثمَّ دعاه بلال إلى الصَّلاة فنهض خارجًا فلمَّا وقف على باب الحجرة لقيته هديَّة من خبز ولحم بعث بها إليه بعض أصحابه قال فرجع رسول الله صلى الله عليه وسلم بمن معه ووضعت لهم فى الحجرة قال فأكل وأكلوا معه قال ثمَّ نهض رسول الله صلى الله عليه وسلم بمن معه إلى الصَّلاة وما مسَّ ولا أحد ممَّن كان معه ماء قال ثمَّ صلَّى بهم، وكان ابن عبَّاس إنما عقل من أمر رسول الله صلى الله عليه وسلم آخره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৭) আমর ইবন উমাইয়্যা আদ্দামারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা)-কে ছাগলের সামনের পায়ের গোশত কেটে কেটে খেতে দেখেছি। অতঃপর তাঁকে নামাযের জন্য ডাকা হলো, তখন তিনি নামায পড়লেন কিন্তু ওযু করলেন না।
(অপর এক বর্ণনায় আছে) তখন তাঁকে নামাযের জন্য ডাকা হল তখন তিনি ছুরি ফেলে দিয়ে (নামাযের দিকে গেলেন) ওযু করলেন না।
(বুখারী, মুসলিম কর্তৃক বর্ণিত।)
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(397) عن عمرو بن أميَّة الضَّمرىَّ رضى الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل يحتزُّ من كتف شاة ثمَّ دعى إلى الصلاة فصلَّى ولم يتوضَّأ (وفي
لفظ فدعي إلى الصَّلاة فطرح السَّكِّين ولم يتوضَّأ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৮) ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা)-কে দেখলাম যে, তিনি গোশত খেলেন, তারপর নামাযে দাঁড়ালেন, পানি স্পর্শ করলেন না।
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(398) عن ابن مسعود رضى الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أكل لحمًا ثمَّ قام إلى الصَّلاة ولم يمسَّ ماء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯৯) ইবন্ জুরাইজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে মুহাম্মদ ইবন্ ইউসুফ খবর দিয়েছেন যে, তাঁকে সোলাইমান ইবন্ ইয়াসার জানিয়েছেন যে, তিনি ইবন্ আব্বাস (রা) থেকে শুনেছেন, আর আবু হুরায়রা (রা)-কে ওযু করতে দেখেছেন। তিনি তখন বলেছিলেন, তুমি কি জান আমি কি জন্য ওযু করছি? তিনি উত্তরে বললেন না। তিনি বললেন, আমি কয়েক টুকরা পনির খেয়েছিলাম, তাই ওযু করছি।
ইবন্ আব্বাস বলেন, আপনি কি কারণে ওযু করলেন? ইবন্ আব্বাস বলেন, তার কোনো গুরুত্ব আমার কাছে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূল (সা)-কে দেখেছি যে, তিনি রানের গোশত খেয়েছিলেন তারপর নামায পড়তে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওযু না করেই। মুহাম্মদ ইবন ইউসুফ বলেন, সুলাইমান এতদুভয় ঘটনার সময় উপস্থিত ছিলেন।
[বাইহাকী কর্তৃক বর্ণিত। হাদীসের শেষাংশ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(399) عن ابن جريج قال أخبرنى محمَّد بن يوسف أنَّ سليمان بن بسار أخبره أنَّه سمع ابن عبَّاس رضى الله عنهما ورأى أبا هريرة رضى الله عنه يتوضَّأ فقال أتدرى ممَّا أتَّوضَّأ؟ قال لا أتوضَّأ من أثوار أقط أكلتها قال ابن عبَّاس ما أبالى ممَّا توضَّأت، أشهد لرأيت رسول الله صلى الله عليه وسلم أكل كتف لحم ثمَّ قام إلى الصَّلاة وما توضَّأ، قال وسليمان حاضر ذلك منهما جميعًا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০০) জাবির ইবন্ আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সা) আবূ বকর ও উমর (রা)-এর সাথে রুটি ও গোশত খেয়েছি। তারা নামায পড়েছেন কিন্তু ওযু করেন নি।
[ইবন আবু শাইবা ও জিয়া কর্তৃক মুখতারা গ্রন্থে বর্ণিত। এর সনদে আলী ইবন যায়েদ নামক এক বর্ণনাকারী আছে, তার স্মৃতি শক্তি দুর্বল ছিল বলে বলা হয়েছে।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(400) عن جابر بن عبد الله رضى الله عنهما قال أكلت مع النَّبيِّ صلى الله عليه وسلم وأبى بكر وعمر خبزًا ولحمًا فصلَّوا ولم يتوضئوا
tahqiq

তাহকীক: