মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫৬২ টি
হাদীস নং: ২৬১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬১) উরওয়া ইবন্ কাবিসা থেকে বর্ণিত, তিনি জনৈক আনসারী থেকে তিনি তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, উসমান (রা) বলেন, আমি কি তোমাদেরকে রাসূল (সা) কিভাবে ওযু করতেন তা দেখাব? তারা বললেন, হ্যাঁ, দেখান, তখন তিনি ওযুর পানি চাইলেন। তারপর তিনবার কুলি করলেন। তিনবার নাকে পানি দিলেন। তিনবার মুখমণ্ডল ধুইলেন। তিনবার হাত ধুইলেন এবং মাথা মাসেহ করলেন। তারপর দু' পা ধুইলেন তিনবার। তারপর বললেন, তোমরা জেন রাখ যে, কান দু'টি মাথার অংশ বিশেষ। তারপর বললেন, আমি তোমাদেরকে রাসূল (সা)-এর ওযু দেখালাম। মুখমণ্ডল ধোয়া প্রসঙ্গে অধ্যায়ে আবু উমামার হাদীসে উল্লেখ করা হয়েছে যে, তিনি বলেন, নবী (সা) একবার মাথা মাসেহ করতেন, এবং বলতেন, 'কান দু'টি মাথারই অংশ বিশেষ।
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। এর সনদে দু'জন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। তবে আরও আটজন সাহাবীর হাদীস এ হাদীসের বক্তব্য সমর্থন করে।]
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। এর সনদে দু'জন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। তবে আরও আটজন সাহাবীর হাদীস এ হাদীসের বক্তব্য সমর্থন করে।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(261) عن عروة بن قبيصة عن رجلٍ من الأنصار عن أبيه أنَّ عثمان رضى الله عنه قال ألا أريكم كيف كان وضوء رسول الله صلى الله عليه وسلم قالوا بلى، فدعا بماء فمضمض ثلاثًا واستنثر ثلاثًا وغسل وجهه ثلاثًا وذراعيه ثلاثًا ومسح رأسه وغسل قدميه ثلاثًا ثمَّ قال واعلموا أنَّ الأذنين من الرَّأس ثمَّ قال قد
تحرَّيت لكم وضوء رسول الله صلى الله عليه وسلم "وتقدَّم في باب غسل الوجه من حديث أبي أمامة قال وكان النَّبي صلى الله عليه وسلم يمسح رأسه مرَّةً واحدةً وكان يقول الأذنان من الرَّأس"
تحرَّيت لكم وضوء رسول الله صلى الله عليه وسلم "وتقدَّم في باب غسل الوجه من حديث أبي أمامة قال وكان النَّبي صلى الله عليه وسلم يمسح رأسه مرَّةً واحدةً وكان يقول الأذنان من الرَّأس"
তাহকীক:
হাদীস নং: ২৬২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬২) বুসর ইবন্ সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান (রা) মাকায়েদ নামক বৈঠকখানায় আসলেন তারপর ওযুর পানি চাইলেন। তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন। তারপর মুখ ধুইলেন তিনবার। দু'হাত ধুইলেন তিনবার তিনবার। তারপর মাথা মাসেহ করলেন এবং দু'পা ধুইলেন তিনবার তিনবার। তারপর বললেন, আমি রাসূল (সা)-কে ওযু করতে দেখেছি। তিনি তাঁর কাছে কতিপয় সাহাবীকে লক্ষ্য করে বলেন, আপনারা বলুন, তাঁর ওযূ কি এরূপ ছিল? তাঁরা বললেন, হ্যাঁ।
[আবু দাউদ, দারুকুতনী, বাইহাকী, বাযযার ইবন্ খুযাইমা ইত্যাদি কর্তৃক বর্ণিত। সবগুলো সনদের ব্যাপারে আপত্তি রয়েছে। তাছাড়া উসমান (রা) থেকে বর্ণিত সবগুলো সহীহ হাদীসে একবার মাথা মাসেহ করার কথা আছে।
[আবু দাউদ, দারুকুতনী, বাইহাকী, বাযযার ইবন্ খুযাইমা ইত্যাদি কর্তৃক বর্ণিত। সবগুলো সনদের ব্যাপারে আপত্তি রয়েছে। তাছাড়া উসমান (রা) থেকে বর্ণিত সবগুলো সহীহ হাদীসে একবার মাথা মাসেহ করার কথা আছে।
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(262) عن بسر بن سعيدٍ قال أتى عثمان المقاعد فدعا بوضوء فتمضمض واستنشق ثمَّ غسل وجهه ثلاثًا ويديه ثلاثًا ثلاثًا ثمَّ مسح برأسه ورجليه ثلاثًا ثلاثًا ثمَّ قال رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ، يا هؤلاء أكذاك؟ قالوا نعم لنفرٍ من أصحاب رسول الله صلى الله عليه وسلم عنده.
তাহকীক:
হাদীস নং: ২৬৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৩) যিব ইবন হুবাইশ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা) ওযু করার সময় তাঁর মাথা মাসেহ করলেন। এমনকি মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি (পড়ার উপক্রম হল) ফেলতে চাইলেন। তারপর বললেন, আমি রাসুল (সা)-কে এভাবে ওযু করতে দেখেছি।
[বাইহাকী ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। হাদীসটি সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
[বাইহাকী ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। হাদীসটি সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(263) عن زرِّ بن حبيشٍ قال مسح عليٌّ رضي الله عنه رأسه في الوضوء حتَّى أراد أن يقطر (1) وقال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ.
তাহকীক:
হাদীস নং: ২৬৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৪) আবদুল্লাহ ইবন্ যাইদ ইবন্ আমি আল মাযিনী থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেন যে, তিনি রাসূল (সা)-কে ওযু করতে দেখেছেন। তিনি (রাসুল) কুলি করলেন, নাকে পানি দিলেন। তাঁর মুখমণ্ডল ধুইলেন তিনবার। ডান হাত ধুইলেন তিনবার। অপর হাত ধুইলেন তিনবার এবং মাথা মাসেহ করলেন হাতে বাকি থাকা অতিরিক্ত পানি ছাড়া (নতুন) পানি দ্বারা। এবং পা দু'টি ধুইলেন ঘষে ঘষে।
[মুসলিম, দারিমী, আবু দাউদ ও তিরমিযী কর্তৃক বর্ণিত। শেষোক্ত জন বলেন, হাদীসটি হাসান ও সহীহ।]
[মুসলিম, দারিমী, আবু দাউদ ও তিরমিযী কর্তৃক বর্ণিত। শেষোক্ত জন বলেন, হাদীসটি হাসান ও সহীহ।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(264) حدّثنا عبد الله حدَّثني أبى ثنا سريج بن النُّعمان قال ثنا عبد الله ابن وهب المصري عن عمرو بن الحارث بن يعقوب الأنصاريِّ أنَّ حبان بن واسع الأنصاري حدثه أنَّه سمع عبد الله بن زيد بن عاصم لمازنَّي يذكر أنَّه رأى رسول الله صلى الله عليه وسلم توضَّأ فمضمض واستنشق ثمَّ غسل وجهه ثلاثًا ويده اليمنى ثلاثًا والأخرى ثلاثًا ومسح رأسه بماء غير فضل يده وغسل رجليه أنقاهما.
তাহকীক:
হাদীস নং: ২৬৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৫) তিনি আরও বর্ণনা করেন যে, নবী (সা) তাঁর মাথা মাসেহ করলেন তাঁর দু'হাত দ্বারা। হাত দু'টি সামনের দিকে নিয়ে আনলেন এবং পেছনের দিকে নিয়ে গেলেন। মাথার সামনের দিক থেকে আরম্ভ করলেন। তারপর হাত দু'টি ঘাড়ের দিকে নিয়ে গেলেন। অতঃপর তা ফিরিয়ে নিয়ে আসলেন যেখান থেকে আরম্ভ করেছিলেন সে স্থান পর্যন্ত। অতঃপর পা দু'টি ধুইলেন।
[বুখারী, মুসলিম, ইমাম মালিক ও চার সুনানে বর্ণিত।]
[বুখারী, মুসলিম, ইমাম মালিক ও চার সুনানে বর্ণিত।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(265) وعنه أيضًا أنَّ النَّبيِّ صلى الله عليه وسلم مسح رأسه بيديه فأقبل بهما وأدبر بدأ بمقدَّم رأسه ثمَّ ذهب بهما إلى قفاه ثمَّ ردَّهما حتَّى رجع إلى المكان الذي بدأ منه ثم غسل رجليه.
তাহকীক:
হাদীস নং: ২৬৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৬) আবদু খাইর থেকে বর্ণিত, তিনি আলী (রা)-এর ওযুর বিবরণ দিতে গিয়ে বলেন। অতঃপর তিনি চামড়ার তৈরি পানির পাত্রে হাত রাখলেন, হাতের পানি দ্বারা তাঁর দু'হাতে গোটা মাথা মাসেহ করলেন একবার। অতঃপর পা দু'টি ধুইলেন তিনবার তিনবার করে। অতঃপর আলী (রা) বললেন, এই হলো তোমাদের নবীর ওযু, তোমরা তা জেনে রাখ। (অপর এক বর্ণনায় আছে) তিনি (আবদু খাইর) বলেন, এবং মাথা মাসেহ করেন। মাথার সামনের দিক থেকে আরম্ভ করে পেছনের দিকে নিয়ে গেলেন এবং বললেন, আমি জানি না তিনি তাঁর হাত সামনের দিকে আবার ফিরিয়ে আনছিলেন কি না। এরপর পা দু'টি ধুইলেন আর বললেন, যে রাসূল (সা)-এর ওযু দেখতে চায় সে এ ওযু দেখতে পারে।
[এটা এক দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটি অষ্টম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।]
[এটা এক দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটি অষ্টম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(266) عن عبد خير "يصف وضوء علي رضي الله عنه" قال ثمَّ وضع يده في الرَّكوة فمسح بها رأسه بكفَّيه جميعًا مرَّة واحدةً ثمَّ غسل رجليه ثلاثًا ثلاثًا ثمَّ قال "عليٌّ" هذا وضوء نبيِّكم صلى الله عليه وسلم فاعلموه (وفي روايةٍ قال ومسح برأسه فبدأ بمقدِّم رأسه إلى مؤخَّرة وقال ولا أدري أردَّ يده أم لا وغسل رجليه ثمَّ قال من أحبَّ أن ينظر إلى وضوء رسول الله صلى الله عليه وسلم فهذا وضوء رسول الله صلى الله عليه وسلم)
তাহকীক:
হাদীস নং: ২৬৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৭) তালহা আল আয়ামী থেকে বর্ণিত। তিনি তাঁর বাবার সূত্রে দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসুল (সা)-কে তাঁর মাথা মাসেহ করতে দেখেছেন। তিনি মাথা (قذال) ঘাড় পর্যন্ত এবং তার পাশের গলার সামনের দিক পর্যন্ত একবার মাসেহ করে ছিলেন। তিনি বলেন, قذال বলতে গলার পেছনের অংশকে বুঝায়।
[তাহাবী, ইবন সা'দ, তাবারানী ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত, হাদীসটি মুহাদ্দিসদের মতে সহীহ নয়।]
[তাহাবী, ইবন সা'দ, তাবারানী ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত, হাদীসটি মুহাদ্দিসদের মতে সহীহ নয়।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(267) عن طلحة الأياميِّ عن أبيه عن جدِّه أنَّه رأى رسول الله صلى الله عليه وسلم يمسح رأسه حتَّى بلغ القذال وما يليه من مقدَّم العنق بمرَّةٍ، قال القذال السَّالفة العنق.
তাহকীক:
হাদীস নং: ২৬৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৮) মিকদাম ইবন্ মাদী কারিব আল কিন্দি (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা)-এর-কাছে ওযুর পানি নিয়ে আসা হল। তখন তিনি তাঁর দু'হাত (কবজী পর্যন্ত) ধুইলেন। তারপর মুখমণ্ডল ধুইলেন তিনবার। তারপর হাত দু'টি (কনুই পর্যন্ত) ধুইলেন তিনবার। অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন তিনবার। এবং মাথা ও দু কানের অভ্যন্তর ও বাহির ভাগ মাসেহ করলেন এবং পা ধৌত করলেন তিনবার।
[এ হাদীস সম্বন্ধে ওযুর অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে।]
[এ হাদীস সম্বন্ধে ওযুর অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(268) عن المقدام بن معديكرب الكنديِّ رضي الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم بوضوءٍ فتوضَّأ فغسل كفَّيه ثلاثًا ثمَّ غسل وجهه ثلاثًا ثمَّ غسل ذراعيه ثلاثًا ثمَّ تمضمض واستنشق ثلاثًا ومسح برأسه وأذنيه ظاهرهما وباطنهما وغسل رجليه ثلاثًا.
তাহকীক:
হাদীস নং: ২৬৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৯) আবুল আযহার থেকে বর্ণিত, তিনি মু'আবিয়া ইবন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁদের সামনে রাসূল (সা)-এর ওযুর কথা আলোচনা করলেন। (তাতে আছে) তিনি (রাসূল) এক আঁজলা পানি নিয়ে তাঁর মাথা মাসেহ করলেন। ফলে তাঁর মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে আরম্ভ করল। অথবা পড়ার উপক্রম হল। তিনি তাঁদেরকে রাসূল (সা)-এর ওযু দেখালেন। যখন মাথা মাসেহ করা পর্যন্ত পৌঁছলেন তখন হাত দু'টি মাথার সামনের দিকে রাখলেন। অতঃপর এতদুভয় হাত পেছনের দিকে ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন। অতঃপর তা ফিরিয়ে আনলেন যেখান থেকে আরম্ভ করেছিলেন সে পর্যন্ত।
[তাহাবী ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবু দাউদ ও মুনযির, বর্ণনা করার পর কোন মন্তব্য করেন নি। তাই সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
[তাহাবী ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবু দাউদ ও মুনযির, বর্ণনা করার পর কোন মন্তব্য করেন নি। তাই সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(269) عن أبي الأزهر عن معاوية "بن أبي سفيان" رضي الله عنهما
أنَّه ذكر لهم وضوء رسول الله صلى الله عليه وسلم وأنَّه مسح رأسه بغرفةٍ من ماءٍ حتَّى يقطر الماء من رأسه أو كاد يقطر وأنَّه أراهم وضوء رسول الله صلى الله عليه وسلم فلمَّا بلغ مسح رأسه وضع كفَّيه على مقدَّم رأسه ثمَّ مرَّ بهما حتَّى بلغ القفا ثمَّ ردَّهما حتى بلغ المكان الَّذي بدأ منه.

হাদীস নং: ২৭০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৭০) আবদুল্লাহ বলেন, আমাকে আমার বাবা বলেছেন, তিনি বলেন, তাঁকে সুফিয়ান বলেছেন, তিনি বলেন আমাকে আমর ইবন্ ইয়াহইয়া ইবন উমারা ইবন আবুল হাসান আল মাযিনী আল আনসারী তাঁর বাবা থেকে তিনি আবদুল্লাহ ইবন্ যাইদ (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুল (সা) ওযু করেছিলেন। সুফিয়ান বলেন, আমাকে ইয়াহইয়া ইবন সাঈদ বলেছেন, আমর ইবন ইয়াহইয়া থেকে, প্রায় চুয়াত্তর বছর আগে। আমি এর কিছুদিন পর তাঁকে জিজ্ঞাসা করেছিলাম। ইয়াহইয়া তাঁর থেকে একটু বড় ছিলেন। সুফিয়ান বলেন, আমি তাঁর কাছে তিনটি হাদীস শুনেছি। (তাতে আছে) তিনি তাঁর হাত ধুইলেন দু'বার। মুখ ধুইলেন তিনবার। আর মাথা মাসেহ করলেন দু'বার। আমার বাবা বলেন, আমি একথা সুফিয়ানের কাছে তিনবার শুনেছি। তিনি বলেন, পা ধুইলেন দু'বার। একবার বলেন, তাঁর মাথা মাসেহ করেছিলেন একবার। আর দু'বার বলেন তাঁর মাথা মাসেহ করেছিলেন দু'বার।
(হাইসুমী হাদীসটি উল্লেখ করে বলেন, এ হাদীসটি সহীহ গ্রন্থে আছে। তবে তাতে দু'বার মাথা মাসেহ করেছেন কথাটি নেই। এটা আহমদ বর্ণনা করেছেন। তার রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাইসুমী হাদীসটি উল্লেখ করে বলেন, এ হাদীসটি সহীহ গ্রন্থে আছে। তবে তাতে দু'বার মাথা মাসেহ করেছেন কথাটি নেই। এটা আহমদ বর্ণনা করেছেন। তার রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(270) حدثنا عبد الله حدَّثني أبى ثنا سفيان قال ثنا عمرو بن يحيى ابن عمارة بن أبي حسنٍ المازني الأنصاري عن أبيه عن عبد الله بن زيدٍ رضى الله عنه أنَّ النَّبي صلى الله عليه وسلم توضأ، قال سفيان ثنا يحيى بن سعيدٍ عن عمرو بن يحيى منذ أربعٍ وسبعين سنة وسألته بعد ذلك بقليل وكان يحيى أكبر منه، قال سفيان سمعت منه ثلاثة أحاديث، فغسل يديه مرَّتين ووجهه ثلاثًا ومسح برأسه مرتين، قال أبي سمعته من سفيان ثلاث مرَّات يقول غسل رجليه مرتين، وقال مرَّةً مسح برأسه مرَّةً، وقال مرَّتين مسح برأسه مرَّتين.
তাহকীক:
হাদীস নং: ২৭১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৭১) রুবাই'আ বিনতে মুয়াওয়িয ইবন 'আফরা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) তাঁর কাছে ওযু করেছিলেন। তিনি বলেন, তখন আমি তাঁকে দেখলাম, তিনি তাঁর মাথা মাসেহ করলেন, চুল উদগমনের স্থানের সামনের এবং পিছনের দিকে। এবং জুলফি ও কান দু'টির ভিতর ও বাহির মাসেহ করলেন।
(তিনি অপর এক সনদে বর্ণনা করেন) তিনি বলেন, রাসূল (সা) আমাদের বাড়িতে আসলেন। তখন আমরা তাঁর জন্য ওযুর পানির পাত্রের ব্যবস্থা করলাম। তারপর তিনি তিনবার করে ওযু করলেন। এবং মাথা মাসেহ করলেন দু'বার। তা' পিছন দিক থেকে আরম্ভ করলেন এবং তাঁর আঙ্গুল তাঁর দু'কানে ঢুকালেন। (অপর এক বর্ণনায় আছে কানের ছিদ্রের ভিতর ঢুকালেন।)
[আবু দাউদ, ইবন মাজাহ, বাইহাকী ও তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।]
(তিনি অপর এক সনদে বর্ণনা করেন) তিনি বলেন, রাসূল (সা) আমাদের বাড়িতে আসলেন। তখন আমরা তাঁর জন্য ওযুর পানির পাত্রের ব্যবস্থা করলাম। তারপর তিনি তিনবার করে ওযু করলেন। এবং মাথা মাসেহ করলেন দু'বার। তা' পিছন দিক থেকে আরম্ভ করলেন এবং তাঁর আঙ্গুল তাঁর দু'কানে ঢুকালেন। (অপর এক বর্ণনায় আছে কানের ছিদ্রের ভিতর ঢুকালেন।)
[আবু দাউদ, ইবন মাজাহ, বাইহাকী ও তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(271) عن الرُّبيِّع بنت معوِّذ بن عفراء رضى الله عنها أنَّ رسول الله صلى الله عليه وسلم توضأ عندها "قالت" فرأيته مسح على رأسه مجاري الشَّعر ما أقبل منه وما أدبر ومسح صدغيه (1) وأذنيه ظاهرهما وباطنهما (وعنها من
طريقٍ ثانٍ) (1) قالت أتانا رسول الله صلى الله عليه وسلم فوضعنا له الميضأة فتوضأ ثلاثًا ثلاثًا ومسح برأسه مرَّتين بدأ بمؤخَّره وأدخل أصبعيه في أذنيه (وفي رواية في حجر أذنيه).
طريقٍ ثانٍ) (1) قالت أتانا رسول الله صلى الله عليه وسلم فوضعنا له الميضأة فتوضأ ثلاثًا ثلاثًا ومسح برأسه مرَّتين بدأ بمؤخَّره وأدخل أصبعيه في أذنيه (وفي رواية في حجر أذنيه).
তাহকীক:
হাদীস নং: ২৭২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৭২) তিনি অপর এক বর্ণনায় আরও বলেন, আর মাথা মাসেহ করলেন তাঁর দু'হাতে ওযুর যে পানি বাকি ছিল তার দ্বারা দু'বার। মাথার পেছন দিক থেকে আরম্ভ করে হাত দু'টি মাথার সামনের দিকে নিয়ে আসলেন। আর কান দুটি মাসেহ করলেন সামনের দিক এবং পেছনের দিকে।
(অপর এক বর্ণনায় তাঁর থেকে আরও বর্ণিত আছে।) রাসূল (সা) তাঁর কাছে ওযু করলেন। তখন গোটা মাথাটি মাসেহ করলেন সবদিকেই চুল আগার দিক থেকে চুলগুলোকে তার অবস্থায় যথাযথভাবে রেখে, নাড়া না দিয়ে।
[আবু দাউদ কর্তৃক বর্ণিত। এর সনদের আবদুল্লাহ ইবন্ মুহাম্মদ ইবন আকীল-এর গ্রহণযোগ্যতা সম্পর্কে মতভেদ থাকলেও এর অনেকগুলো সনদ পরস্পরকে শক্তিশালী করে।]
(অপর এক বর্ণনায় তাঁর থেকে আরও বর্ণিত আছে।) রাসূল (সা) তাঁর কাছে ওযু করলেন। তখন গোটা মাথাটি মাসেহ করলেন সবদিকেই চুল আগার দিক থেকে চুলগুলোকে তার অবস্থায় যথাযথভাবে রেখে, নাড়া না দিয়ে।
[আবু দাউদ কর্তৃক বর্ণিত। এর সনদের আবদুল্লাহ ইবন্ মুহাম্মদ ইবন আকীল-এর গ্রহণযোগ্যতা সম্পর্কে মতভেদ থাকলেও এর অনেকগুলো সনদ পরস্পরকে শক্তিশালী করে।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(272) (وعنها أيضًا في روايةٍ أخرى) قالت ومسح رأسه بما بقى من وضوئه في يديه مرَّتين بدأ بمؤخَّره ثمَّ ردَّ يده إلى ناصيته ومسح أذنيه مقدَّمهما ومؤخَّرهما (وعنها من طريق آخر) (2) أنَّ رسول الله صلى الله عليه وسلم توضأ عندها فمسح الرَّأس كلَّه من فوق الشَّعر كلَّ ناحيةٍ لمنصبِّ الشَّعر لا يحرِّك الشَّعر عن هيئته.
তাহকীক:
হাদীস নং: ২৭৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৩) ছাওবান থেকে (তিনি রাসূল (সা)-এর আযাদকৃত গোলাম) বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) একটা সেনাদল' পাঠালেন তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে পড়লেন। তারা যখন রাসূল (সা)-এর কাছে ফিরে আসলেন তখন তারা তাঁর কাছে অভিযোগ করলেন, তারা কি ধরনের শীতের কবলে পড়েছিলেন। তখন তিনি তাঁদেরকে আদেশ করেছিলেন পাগড়ী ও মোজার ওপর মাসেহ করতে।
[হাকিম ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। আবু দাউদ ও মুনযিরী হাদীসটি বর্ণনা করার পর কোন মন্তব্য করেন নি। তাই সহীহ্ বলে প্রতীয়মান হয়।
[হাকিম ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। আবু দাউদ ও মুনযিরী হাদীসটি বর্ণনা করার পর কোন মন্তব্য করেন নি। তাই সহীহ্ বলে প্রতীয়মান হয়।
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(273) عن ثوبان "مولى رسول الله صلى الله عليه وسلم قال بعث رسول الله صلى الله عليه وسلم سريَّةً فأصابهم البرد فلمَّا قدموا على النَّبيِّ صلى الله عليه وسلم شكوا إليه ما أصابهم من البرد فأمرهم أن يمسحوا على العصائب (1) والتَّساخين.
তাহকীক:
হাদীস নং: ২৭৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৪) তিনি আরও বর্ণনা করে বলেন, আমি রাসূল (সা)-কে দেখেছি যে, তিনি ওযু করলেন এবং দু 'মোজার ওপর ও মাথার চাদরের ওপর অতঃপর পাগড়ীর ওপর মাসেহ করেছেন।
[হাকিম ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত। মুসলিম এ হাদীসের বক্তব্যকে সমর্থন করেন।]
[হাকিম ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত। মুসলিম এ হাদীসের বক্তব্যকে সমর্থন করেন।]
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(274) وعنه أيضًا قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضَّأ ومسح على الخفَّين وعلى الخمار (2) ثمَّ العمامة.
তাহকীক:
হাদীস নং: ২৭৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৫) আমর ইবন উমাইয়্যা আদ্দামারী (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (সা)-কে দু'টি মোজা ও পাগড়ীর ওপর মাসেহ করতে দেখেছেন। (অপর এক বর্ণনায় আছে) তিনি বলেন, আমি রাসূল (সা)-কে দু'টি মোজা ও মাথার পাগড়ীর ওপর মাসেহ করতে দেখেছি।
[বুখারী ও ইবন মাজাহ কর্তৃক বর্ণিত।]
[বুখারী ও ইবন মাজাহ কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(275) عن عمرو بن أميَّة الضَّمريِّ رضى الله عنه أنَّه رأى رسول الله
صلى الله عليه وسلم مسح على الخفَّين والعمامة (وفي لفظٍ) قال رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخفَّين والخمار.
صلى الله عليه وسلم مسح على الخفَّين والعمامة (وفي لفظٍ) قال رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخفَّين والخمار.
তাহকীক:
হাদীস নং: ২৭৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৬) আবূ মুসলিম থেকে বর্ণিত, তিনি যাইদ ইবন্ সাওহান আল আবদীর আযাদকৃত গোলাম। তিনি বলেন, আমি সালমান ফারসীর সাথে ছিলাম। এমতাবস্থায় তিনি এক লোককে দেখতে পেলেন যে, লোকটির ওযু ছুটে গেছে। সে তার মোজা দু'টি খুলতে চাচ্ছেন। এমতাবস্থায় সালমান তাকে নির্দেশ দিলেন, সে যেন তার মোজা দু'টির ওপর এবং পাগড়ীর ওপর মাসেহ করে এবং মাথার প্রথম দিকে মাসেহ করে। তারপর সালমান বললেন, আমি রাসূল (সা)-কে তাঁর মোজা দু'টি ও পাগড়ীর উপর মাসেহ করতে দেখেছি।
[আবু দাউদ ও তিরমিযী। আবদুর রহমান আল বান্নার বক্তব্য হতে হাদীসটি সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
[আবু দাউদ ও তিরমিযী। আবদুর রহমান আল বান্নার বক্তব্য হতে হাদীসটি সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(276) عن أبى مسلمٍ مولى زيد بن صوحان العبديِّ قال كنت مع سلمان الفارسي فرأى رجلًا قد أحدث وهو يريد أن ينزع خفَّيه فأمره سلمان أن بمسح على خفَّيه وعلى عمامته ويمسح بناصيته، وقال سلمان رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على خفَّيه وعلى خماره.
তাহকীক:
হাদীস নং: ২৭৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৭) বিলাল (রা) থেকে বর্ণিত, আবদুর রহমান ইবন 'আউফ (রা) তাঁকে জিজ্ঞাসা করলেন, রাসুল (সা) কিভাবে মোজার ওপর মাসেহ করেছিলেন? তিনি উত্তরে বলেন, রাসূল (সা) প্রাকৃতিক প্রয়োজন সেরে পবিত্র হবার পর পানির পাত্র চাইলেন। তারপর মুখমণ্ডল ও হাত দু'টি দুইলেন। অতঃপর তাঁর মোজা দু'টি ও পাগড়ীর চাদরের ওপর মাসেহ করলেন। আবদুর রাজ্জাক বলেন, (এক বর্ণনাকারী) অতঃপর একটা পবিত্রতার পাত্র চাইলেন।
(তাঁর থেকে দ্বিতীয় এক সনদে বর্ণিত আছে) তিনি বলেন, আমি রাসূল (সা)-কে দেখেছি (এক ধরনের) মোজা দু'টি ও পাগড়ীর ওপর মাসেহ করছেন।
(তাঁর থেকে তৃতীয় এক বর্ণনায় আছে) রাসূল (সা) বলেছেন, তোমরা মোজা দু'টি ও পাগড়ীর ওপর মাসেহ করবে।
[বুখারী ও চার সুনান গ্রন্থে বর্ণিত।]
(তাঁর থেকে দ্বিতীয় এক সনদে বর্ণিত আছে) তিনি বলেন, আমি রাসূল (সা)-কে দেখেছি (এক ধরনের) মোজা দু'টি ও পাগড়ীর ওপর মাসেহ করছেন।
(তাঁর থেকে তৃতীয় এক বর্ণনায় আছে) রাসূল (সা) বলেছেন, তোমরা মোজা দু'টি ও পাগড়ীর ওপর মাসেহ করবে।
[বুখারী ও চার সুনান গ্রন্থে বর্ণিত।]
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(277) عن بلال رضي الله عنه وقد سأله عبد الرَّحمن بن عوفٍ رضى الله عنه كيف مسح النَّبي صلى الله عليه وسلم على الخفَّين قال تبرز ثمَّ دعا بمطهرةٍ "أي إداوةٍ" فغسل وجهه ويديه ثمَّ مسح على خفَّيه وعلى خمار العمامة، قال عبد الرَّزَّاق ثمَّ دعا بمطهرةٍ بالإداوة
(وعنه من طريقٍ ثانٍ) (1) قال رأيت رسول الله
صلى الله عليه وسلم يمسح على الموقين (1) والخمار
(وعنه من طريقٍ ثالث) (2) أنَّ رسول الله صلى الله عليه وسلم قال امسحوا على الخفَّين والخمار.
(وعنه من طريقٍ ثانٍ) (1) قال رأيت رسول الله
صلى الله عليه وسلم يمسح على الموقين (1) والخمار
(وعنه من طريقٍ ثالث) (2) أنَّ رسول الله صلى الله عليه وسلم قال امسحوا على الخفَّين والخمار.
তাহকীক:
হাদীস নং: ২৭৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৮) মুগীরা ইবন্ শো'বা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (সা)-এর ওযুর বর্ণনা দিতে গিয়ে বলেন। তিনি তাঁর মুখমণ্ডল ধুইলেন দু' হাত (কনুই পর্যন্ত) ধুইলেন। আর তাঁর মাথার সামনের অংশ মাসেহ করলেন এবং পাগড়ীর ওপর ও মোজা দু'টির ওপর মাসেহ করলেন। হাদীসটি পূর্বের ওযুর বিবরণ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।
[মুসলিম, তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।]
[মুসলিম, তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।]
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(278) عن المغيرة بن شعبة رضى الله عنه "يصف وضوء رسول الله صلى الله عليه وسلم" قال فغسل وجهه وغسل ذراعيه ومسح بناصيته ومسح على العمامة وعلى الخفَّين "الحديث بتمامه تقدَّم في باب صفة الوضوء".
তাহকীক:
হাদীস নং: ২৭৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পা দু'টি ধোয়া ও এতদসংশ্লিষ্ট বিষয়াদি প্রসঙ্গে, এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে
প্রথম অনুচ্ছেদঃ পা দু'টি ধোয়ার নিয়মাবলী প্রসঙ্গে
প্রথম অনুচ্ছেদঃ পা দু'টি ধোয়ার নিয়মাবলী প্রসঙ্গে
(২৭৯) আমর ইবন্ ইয়াহইয়া থেকে তিনি তাঁর বাবা থেকে, তিনি আবদুল্লাহ ইবন যাইদ ইবন আসিম থেকে বর্ণিত। তিনি তাঁদের সামনে রাসূল (সা)-এর ওযুর বিবরণ দিচ্ছিলেন। (তাতে বললেন) অতঃপর পা দু'টি গোড়ালী পর্যন্ত ধুইলেন। তারপর বললেন, রাসূল (সা)-এর ওযু এরূপ ছিল।
(অপর এক বর্ণনায় আছে, তারপর পা দু'টি ধুইলেন এবং তা পরিষ্কার করলেন।)
[এ হাদীসটি পূর্ণাকারে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে রয়েছে। হাদীসটি সহীহ।]
(অপর এক বর্ণনায় আছে, তারপর পা দু'টি ধুইলেন এবং তা পরিষ্কার করলেন।)
[এ হাদীসটি পূর্ণাকারে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে রয়েছে। হাদীসটি সহীহ।]
كتاب الطهارة
(13) باب في غسل الرجلين وما يتبع ذلك وفيه فصول
(الفصل الأول في صفة غسل الرجلين)
(الفصل الأول في صفة غسل الرجلين)
(279) عن عمرو بن يحيى عن أبيه عن عبد الله بن زيد بن عاصم رضى الله عنه وقد وصف لهم وضوء رسول الله صلى الله عليه وسلم ثم غسل رجليه إلى الكعبين ثم قال هكذا كان وضوء رسول الله صلى الله عليه وسلم (وفي رواية ثم غسل رجليه حتى أنقاهما).
তাহকীক:
হাদীস নং: ২৮০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পা দু'টি ধোয়া ও এতদসংশ্লিষ্ট বিষয়াদি প্রসঙ্গে, এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে
প্রথম অনুচ্ছেদঃ পা দু'টি ধোয়ার নিয়মাবলী প্রসঙ্গে
প্রথম অনুচ্ছেদঃ পা দু'টি ধোয়ার নিয়মাবলী প্রসঙ্গে
(২৮০) ইয়াযিদ ইবন আবু মালিক ও আবুল আযহার থেকে বর্ণিত যে, মু'আবিয়া (রা) তাদেরকে রাসুলুল্লাহ (সা)-এর ওযু দেখালেন। (তাতে আছে) অতঃপর তিনবার তিনবার করে ওযু করলেন। আর পা দুটি হইলেন পাবিহীনভাবে।
[আবু দাউদ ও তাহাবী কর্তৃক বর্ণিত। তাহাবীর সনদ উত্তম। আবূ দাউদ ও মানযারী বর্ণনার পর কোন মন্তব্য করেন নি।]
[আবু দাউদ ও তাহাবী কর্তৃক বর্ণিত। তাহাবীর সনদ উত্তম। আবূ দাউদ ও মানযারী বর্ণনার পর কোন মন্তব্য করেন নি।]
كتاب الطهارة
(13) باب في غسل الرجلين وما يتبع ذلك وفيه فصول
(الفصل الأول في صفة غسل الرجلين)
(الفصل الأول في صفة غسل الرجلين)
(280) عن يزيد بن أبي مالك وأبي الأزهر أن معاوية رضى الله عنه أراهم وضوء رسول الله صلى الله عليه وسلم فتوضأ ثلاثًا ثلاثًا وغسل رجليه بغير عدد (1).
তাহকীক: