আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৯ টি

হাদীস নং: ১৩৪১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪১. হযরত আবূ কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি একবার তাঁর এক ঋণ গ্রহীতাকে তার পাওনা আদায়ের জন্য তলব করলেন; কিন্তু সে আত্মগোপন করে রইল। অতঃপর তিনি তাকে পেয়ে গেলেন। সে বলল, আমি বড় সংকটে আছি। আবু কাতাদা বললেন, আল্লাহর নামে শপথ করে বলতে পার? সে বলল, আল্লাহর শপথ! তখন আবু কাতাদা বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি, যে ব্যক্তি পসন্দ করে যে, আল্লাহ তাকে কিয়ামত দিবসের বিপদ থেকে মুক্তি দিন, সে যেন অসচ্ছল ব্যক্তিকে (ঋণ পরিশোধের ব্যাপারে) অবকাশ দান করে অথবা তাকে দায়মুক্ত করে দেয়।
(হাদীসটি মুসলিম প্রমুখ ইমামগণ বর্ণনা করেছেন। তাবারানীও সহীহ্ সনদে এ হাদীসটি 'আল-আওসাতে' উল্লেখ করেছেন। তাবারানীর বর্ণনাটি এরূপ: যে ব্যক্তি পসন্দ করে যে, আল্লাহ্ তাকে কিয়ামত দিবসের সংকটসমূহ থেকে মুক্তি দিন ও তাঁর আরশের ছায়ায় স্থান দিন, সে যেন অসচ্ছল ব্যক্তিকে (ঋণ পরিশোধের ব্যাপারে) অবকাশ দান করে।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1341 - عَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ أَنه طلب غريما لَهُ فتوارى عَنهُ ثمَّ وجده فَقَالَ إِنِّي مُعسر قَالَ آللَّهُ قَالَ آللَّهُ
قَالَ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من سره أَن ينجيه الله من كرب يَوْم الْقِيَامَة فلينفس عَن مُعسر أَو يضع عَنهُ

رَوَاهُ مُسلم وَغَيره وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد صَحِيح وَقَالَ فِيهِ من سره أَن ينجيه الله من كرب يَوْم الْقِيَامَة وَأَن يظله تَحت عَرْشه فَلْينْظر مُعسرا
হাদীস নং: ১৩৪২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪২. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: ফিরিশতাগণ তোমাদের পূর্ববর্তী জনৈক ব্যক্তির রূহ উঠিয়ে নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোন উত্তম কাজ করেছিলে হে? সে বলল জ্বী, না। তারা বললেন, তুমি স্মরণ করে দেখ। তখন সে বলল, আমি মানুষের সাথে লেনদেন করতাম। তখন আমার কর্মচারীদেরকে নির্দেশ দিতাম যে, তারা যেন অসচ্ছল ব্যক্তিকে (ঋণ পরিশোধে) অবকাশ দেয়। আর স্বচ্ছল ব্যক্তিদেরকেও ছাড় দেয়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ্ ফিরিশতাদেরকে বললেন, তোমরাও তাকে ছাড় দাও।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণিত, পাঠ মুসলিমের।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1342 - وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تلقت الْمَلَائِكَة روح رجل مِمَّن كَانَ قبلكُمْ فَقَالُوا عملت من الْخَيْر شَيْئا قَالَ لَا
قَالُوا تذكر
قَالَ كنت أداين النَّاس فآمر فتياني أَن ينْظرُوا الْمُعسر ويتجوزوا عَن الْمُوسر قَالَ قَالَ الله تجاوزوا عَنهُ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
হাদীস নং: ১৩৪৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৩. মুসলিমের অপর একটি বর্ণনাও ইব্‌ন মাজাহ শরীফে হযরত হুযায়ফা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হল এবং জান্নাতে প্রবেশ করল। তাকে জিজ্ঞেস করা হল, তুমি কি (নেক) আমল করতে হে? তখন সে নিজেই স্মরণ করল অথবা তাকে স্মরণ করিয়ে দেয়া হলো, তখন সে বলল, আমি মানুষের সাথে ক্রয়-বিক্রয় করতাম এবং অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিতাম ও মুদ্রা অথবা অর্থ আদায়ের ব্যাপারে ছাড় দিতাম। তখন তাকে ক্ষমা করে দেয়া হল
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1343 - وَفِي رِوَايَة لمُسلم وَابْن مَاجَه عَن حُذَيْفَة أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا مَاتَ فَدخل الْجنَّة فَقيل لَهُ مَا كنت تعْمل قَالَ فإمَّا ذكر وَإِمَّا ذكر فَقَالَ كنت أبايع النَّاس فَكنت أنظر الْمُعسر وأتجوز فِي السِّكَّة أَو فِي النَّقْد فغفر لَهُ
হাদীস নং: ১৩৪৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৪. বুখারী ও মুসলিমের এক বর্ণনায় হযরত হুযায়ফা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি যে, তোমাদের পূর্ববর্তী উম্মতের জনৈক ব্যক্তির কাছে (মৃত্যুর) ফিরিশতা তার রূহ কবয করার জন্য আসলেন এবং তাকে বললেন, তুমি কি কোন উত্তম কাজ করেছিলে হে? জবাবে সে বলল, আমি জানি না। তাকে বলা হল, তুমি একটু চিন্তা করে দেখ তো! সে বলল, আমি তেমন কিছুই জানি না, তবে দুনিয়াতে আমি মানুষের সাথে লেনদেন করতাম এবং সচ্ছল ব্যক্তিদেরকেও অবকাশ দিতাম আর অসচ্ছলদেরকে ক্ষমাই করে দিতাম। তখন আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করতে দিলেন। হাদীসটি শুনে আবু মাসউদ বলেন উঠলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে এ হাদীসটি বলতে শুনেছি।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1344 - وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم عَنهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن رجلا مِمَّن كَانَ قبلكُمْ أَتَاهُ الْملك ليقْبض روحه فَقَالَ هَل عملت من خير قَالَ مَا أعلم
قيل لَهُ انْظُر قَالَ مَا أعلم شَيْئا غير أَنِّي كنت أبايع النَّاس فِي الدُّنْيَا فَأنْظر الْمُوسر
وأتجاوز عَن الْمُعسر فَأدْخلهُ الله الْجنَّة فَقَالَ أَبُو مَسْعُود وَأَنا سمعته يَقُول ذَلِك
হাদীস নং: ১৩৪৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৫. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর দরবারে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হল যাকে তিনি অনেক ধন-সম্পদ দান করেছিলেন। আল্লাহ্ তাকে বললেন, দুনিয়ায় তুমি কি করেছিলে হে? হুযায়ফা বলেন, মানুষ তো আল্লাহর নিকট কোন কিছু গোপন করতে পারবে না। সে বলল, হে আমার রব! আপনি আমাকে ধন-সম্পদ দান করেছিলেন। আমি মানুষের সাথে ক্রয়-বিক্রয় করতাম। আর মানুষকে ছাড় দিয়ে যাওয়া ছিল আমার মজ্জাগত অভ্যাস। তাই আমি সক্ষম ব্যক্তির সাথেও কোমল আচরণ করতাম আর অসচ্ছলকে অবকাশ দিতাম। আল্লাহ তা'আলা বললেন, আমি তো তোমার চেয়ে এ আচরণের অধিকর্তর যোগ্য। (হে ফিরিশতাগণ) তোমরা আমার বান্দাকে ছাড় দাও।
উকবা ইব্‌ন আমির ও আবু মাসউদ আনসারী হাদীসটি শুনে বললেন, আমরাও রাসূলুল্লাহ্ (সা) এর মুখ থেকে এরূপই শুনেছি।
(হাদীসটি মুসলিম হুযায়ফা থেকে এভাবে মওকুফ পদ্ধতিতে এবং উকবা ও আবূ মাসউদ থেকে মারফু' পদ্ধতিতে বর্ণনা করেছেন।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1345 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ أُتِي الله بِعَبْد من عباده آتَاهُ الله مَالا فَقَالَ لَهُ مَاذَا عملت فِي الدُّنْيَا قَالَ {وَلَا يكتمون الله حَدِيثا} النِّسَاء 24 قَالَ يَا رب آتيتني مَالا فَكنت أبايع النَّاس وَكَانَ من خلقي الْجَوَاز فَكنت أيسر على الْمُوسر وَأنْظر الْمُعسر فَقَالَ الله تَعَالَى أَنا أَحَق بذلك مِنْك تجاوزوا عَن عَبدِي

فَقَالَ عقبَة بن عَامر وَأَبُو مَسْعُود الْأنْصَارِيّ هَكَذَا سمعناه من فِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَوَاهُ مُسلم هَكَذَا مَوْقُوفا على حُذَيْفَة وَمَرْفُوعًا عَن عقبَة وَأبي مَسْعُود
হাদীস নং: ১৩৪৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: জনৈক ব্যক্তি মানুষের সাথে লেনদেন করত। সে তার কর্মচারীকে বলে রেখেছিল যে, যখন তোমার কোন অসচ্ছল ব্যক্তির সাথে পালা পড়বে, তখন তুমি তাকে ছাড় দেবে, হয়তো আল্লাহ্ তা'আলা আমাদেরকেও ছাড় দেবেন। তারপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করল এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন।
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন। নাসাঈর বর্ণনাটি এরূপ: রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: জনৈক ব্যক্তি এমন ছিল যে, কোনদিন সে কোন নেক আমল করেনি। সে মানুষের সাথে লেন-দেন করত এবং তার প্রতিনিধিকে বলে দিয়েছিল যে, যা সহজে আদায় করা যায়, তা নিয়ে আসবে আর যা আদায় করা কষ্টকর হয়, তা ছেড়ে দেবে ও তাতে ছাড় দেবে। হয়তো এ ওসীলায় আল্লাহ্ আমাদেরকেও ছাড় দেবেন। তারপর সে যখন মৃত্যুমুখে পতিত হলো, তখন আল্লাহ্ তাকে জিজ্ঞেস করলেন, জীবনে কি কখনও কোন নেককাজ করেছ হে? সে বলল, 'জ্বী না'। তবে আমার একটি ছোকড়া ছিল আর আমি মানুষের সাথে লেনদেন করতাম। তাকে যখন পাওনা আদায়ের তাগাদায় পাঠাতাম, তখন বলে দিতাম যে, যা সহজে মিলে তা নিয়ে আসবে আর যা আদায় করা কষ্টকর হয়, তা ছেড়ে দেবে ও তাতে ছাড় দেবে। হয়তো এ ওসীলায় আল্লাহ্ আমাদেরকেও ছাড় দেবেন। আল্লাহ্ তা'আলা বললেন: যাও, আমিও তোমাকে মাফ করে দিলাম।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1346 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ رجل يداين النَّاس وَكَانَ يَقُول لفتاه إِذا أتيت مُعسرا فَتَجَاوز عَنهُ لَعَلَّ الله عز وَجل يتَجَاوَز عَنَّا فلقي الله فَتَجَاوز عَنهُ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن رجلا لم يعْمل خيرا قطّ وَكَانَ يداين النَّاس فَيَقُول لرَسُوله خُذ مَا تيَسّر واترك مَا عسر وَتجَاوز لَعَلَّ الله يتَجَاوَز عَنَّا فَلَمَّا هلك
قَالَ الله لَهُ هَل عملت خيرا قطّ قَالَ لَا إِلَّا أَنه كَانَ لي غُلَام وَكنت أداين النَّاس فَإِذا بعثته يتقاضى
قلت لَهُ خُذ مَا تيَسّر واترك مَا عسر وَتجَاوز لَعَلَّ الله يتَجَاوَز عَنَّا
قَالَ الله تَعَالَى قد تجاوزت عَنْك
হাদীস নং: ১৩৪৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৭. হযরত আবু মাসউদ আল-বদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমাদের পূর্ববর্তী উম্মতের জনৈক ব্যক্তির হিসাব নেয়া হল; কিন্তু তার কোন নেক আমলই খুঁজে পাওয়া গেল না। তবে লোকটি মানুষের সাথে মেলামেশা করতো এবং সে ছিল সচ্ছল। সে তার কর্মচারীদেরকে বলে রাখতো যে, তারা যেন অসজ্জ্বল ব্যক্তিকে ক্ষমা করে দেয়। আল্লাহ্ তা'আলা বললেন: আমিইতো এ ব্যাপারে সর্বাধিক উপযুক্ত। (হে ফিরিশতাগণ!) তাকে মাফ করে দাও।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1347 - وَعَن أبي مَسْعُود البدري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حُوسِبَ رجل مِمَّن كَانَ قبلكُمْ فَلم يُوجد لَهُ من الْخَيْر شَيْء إِلَّا أَنه كَانَ يخالط النَّاس وَكَانَ مُوسِرًا وَكَانَ يَأْمر غلمانه أَن يتجاوزوا عَن الْمُعسر
قَالَ الله تَعَالَى نَحن أَحَق بذلك تجاوزوا عَنهُ

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
হাদীস নং: ১৩৪৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৮. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিল, তার জন্য দৈনিক তার সমপরিমাণ সদকার সওয়াব রয়েছে। অতঃপর আমি তাঁকে একথা বলতে শুনেছি যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিল, তার জন্য এর দ্বিগুণ সাদকার সওয়াব রয়েছে। আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনাকে একবার একথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি কোন অসজ্জ্বল ব্যক্তিকে অবকাশ দিল, তার জন্য ঐ পরিমাণ সাদ্কার সওয়াব রয়েছে। অতঃপর আপনাকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিল, তার জন্য এর দ্বিগুণ সাদ্কার সওয়াব রয়েছে। তিনি তখন বললেন, ঋণ আদায়ের মেয়াদ আসার পূর্বে অবকাশ দানে একগুণ সওয়াব। আর কেউ যদি মেয়াদ পূর্ণ হয়ে যাবার পরও অবকাশ দেয়, তবে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ থেকে সহীহ গ্রন্থসমূহেও রিওয়ায়াত গ্রহণ করা হয়। আহমদ, ইব্‌ন মাজাহ এবং হাকিমও এরূপ সংক্ষিপ্তভাবে হাদীসটি বর্ণনা করেছেন: ঋণ পরিশোধের মেয়াদ আসার পূর্বে যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়, তার জন্য দৈনিক ঐ পরিমাণ সাদ্কার সওয়াব রয়েছে। আর যদি মেয়াদ পূর্ণ হয়ে যাবার পর কেউ তাকে অবকাশ দেয়, তবে সে দ্বিগুণ সওয়াব পাবে। হাকিম বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1348 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أنظر مُعسرا
فَلهُ كل يَوْم مثله صَدَقَة
ثمَّ سمعته يَقُول من أنظر مُعسرا فَلهُ كل يَوْم مثلَيْهِ صَدَقَة فَقلت يَا رَسُول الله سَمِعتك تَقول من أنظر مُعسرا فَلهُ كل يَوْم مثله صَدَقَة ثمَّ سَمِعتك تَقول من أنظر مُعسرا فَلهُ كل يَوْم مثلَيْهِ صَدَقَة قَالَ لَهُ كل يَوْم مثله صَدَقَة قبل أَن يحل الدّين فَإِذا حل فأنظره فَلهُ بِكُل يَوْم مثلَيْهِ صَدَقَة

رَوَاهُ الْحَاكِم وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح

وَرَوَاهُ أَحْمد أَيْضا وَابْن مَاجَه وَالْحَاكِم مُخْتَصرا من أنظر مُعسرا فَلهُ كل يَوْم صَدَقَة قبل أَن يحل الدّين فَإِذا حل الدّين فأنظره بعد ذَلِك فَلهُ كل يَوْم مثلَيْهِ صَدَقَة
وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:
rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ১৩৪৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৯. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমানের দুনিয়ার কোন কষ্ট দূর করে দেয়, আল্লাহ্ তার কিয়ামত দিবসের কষ্টসমূহের মধ্যকার একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তির সাথে কোমল আচরণ করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার সাথে কোমল আচরণ করবেন। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের কোন দোষ গোপন রাখবে, আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আর আল্লাহ্ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার অপর ভাইয়ের সাহায্যে থাকে।
(হাদীসটি মুসলিম, আবূ দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী এ হাদীসটিকে হাসান বলেছেন। নাসাঈও এটি রিওয়ায়াত করেছেন। ইব্‌ন মাজাহ সংক্ষিপ্তভাবে ও হাকিম বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ্ বলে মন্তব্য করে এটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1349 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من نفس عَن مُسلم كربَة من كرب الدُّنْيَا نفس الله عَنهُ كربَة من كرب يَوْم الْقِيَامَة وَمن يسر على مُعسر فِي الدُّنْيَا يسر الله عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَة وَمن ستر على مُسلم فِي الدُّنْيَا ستر الله عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَة وَالله فِي عون العَبْد مَا كَانَ العَبْد فِي عون أَخِيه

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مُخْتَصرا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
হাদীস নং: ১৩৫০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫০. উক্ত হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট মোচন করে দিল, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাকে পুরসিলাতের উপর এমন দু'টি নূরের আলোকচ্ছটা দান করবেন যার আলোতে বিপুল জনগোষ্ঠী পথ চলবে, যাদের সঠিক সংখ্যা একমাত্র মহান আল্লাহই জানেন।
(হাদীসটি তারাবানী 'আওসাতে' উল্লেখ করেছেন, এটি গরীব পর্যায়ের হাদীস।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1350 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فرج عَن مُسلم كربَة جعل الله تَعَالَى لَهُ يَوْم الْقِيَامَة شعبتين من نور على الصِّرَاط يستضيء بضوءيهما عَالم لَا يحصيهم إِلَّا رب الْعِزَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَهُوَ غَرِيب
হাদীস নং: ১৩৫১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তাকে দায়মুক্ত করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে আপন আরশের ছায়ায় স্থান দিবেন, যে দিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়াই থাকবে না।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং এটি হাসান-সহীহ্ বলে মন্তব্য করেছেন। হাদীসে উক্ত وضع لَهُ শব্দটির অর্থ হচ্ছে দেনার অংশবিশেষ ছেড়ে দেয়া।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1351 - وَعنهُ رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أنظر مُعسرا أَو وضع لَهُ أظلهُ الله يَوْم الْقِيَامَة تَحت ظلّ عَرْشه يَوْم لَا ظلّ إِلَّا ظله

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَمعنى وضع لَهُ أَي ترك لَهُ شَيْئا مِمَّا لَهُ عَلَيْهِ
হাদীস নং: ১৩৫২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫২. হযরত আবুল ইউসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমার এই দু'চোখ দেখেছে- এই বলে তিনি তাঁর দু'টি আঙ্গুল দু'চোখের উপর রাখলেন, আমার এই দু'কান শুনেছে- এই বলে তিনি নিজের দু'টি আঙ্গুল কর্ণদ্বয়ের উপর রাখলেন, আমার এই অন্তর সংরক্ষণ করেছে- এই বলে তিনি আপন বক্ষের দিকে ইশারা করলেন- যখন রাসূলুল্লাহ (সা) বলছিলেন: যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেবে অথবা দায়মুক্ত করে দেবে, আল্লাহ্ তাকে আপন ছায়ায় আশ্রয় দান করবেন।
(হাদীসটি ইব্‌ন মাজাহ ও হাকিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ হাকিমের। তিনি বলেছেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তাবারানীও হাদীসটি উত্তম সনদে 'কবীর' গ্রন্থে উল্লেখ করেছেন। তাবারানী বর্ণনাটি এইরূপ: আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, রাসূলুল্লাহ্ (সা) কে আমি বলতে শুনেছিঃ সর্ব প্রথম যে ব্যক্তি আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে, সে হল ঐ ব্যক্তি যে কোন অসচ্ছল ব্যক্তিকে সাচ্ছ্বল্য অর্জন পর্যন্ত অবকাশ দিয়েছে অথবা তার প্রাপ্য এই বলে সাদ্কা করে দিয়েছে যে, যাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার সম্পদ তোমাকে সাদকা করে দিলাম এবং সাথে সাথে দলীলপত্রটি ছিড়ে ফেলে দেয়।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1352 - وَعَن أبي الْيُسْر رَضِي الله عَنهُ قَالَ أَبْصرت عَيْنَايَ هَاتَانِ وَوضع أصبعيه على عَيْنَيْهِ وَسمعت أذناي هَاتَانِ وَوضع أصبعيه فِي أُذُنَيْهِ ووعاه قلبِي هَذَا وَأَشَارَ إِلَى نِيَاط قلبه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أنظر مُعسرا أَو وضع لَهُ أظلهُ الله فِي ظله

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ
أشهد على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لسمعته يَقُول إِن أول النَّاس يستظل فِي ظلّ الله يَوْم الْقِيَامَة لرجل أنظر مُعسرا حَتَّى يجد شَيْئا أَو تصدق عَلَيْهِ بِمَا يَطْلُبهُ يَقُول مَالِي عَلَيْك صَدَقَة ابْتِغَاء وَجه الله ويخرق صَحِيفَته
হাদীস নং: ১৩৫৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৩. হযরত ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আশা পোষণ করে যে, তার দু'আ কবুল করা হোক এবং সংকট মোচন করে দেয়া হোক, সে যেন সংকটগ্রস্ত ব্যক্তির সংকট মোচন করে দেয়।
(হাদীসটি ইব্‌ন আবিদ দুনিয়া 'ইসতিনাউল মারুফ' কিতাবে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1353 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَرَادَ أَن تستجاب دَعوته وَأَن تكشف كربته فليفرج عَن مُعسر

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف
হাদীস নং: ১৩৫৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৪. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি কোন অসম্বল ব্যক্তিকে তার সচ্ছলতা অর্জন পর্যন্ত অবকাশ দিল, আল্লাহ্ তার গুনাহের ক্ষেত্রে তাওবা পর্যন্ত তাকে অবকাশ দান করবেন।
(হাদীসটি ইব্‌ন আবুদ্-দুনিয়া ও তাবারানী 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1354 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أنظر مُعسرا إِلَى ميسرته أنظرهُ الله بِذَنبِهِ إِلَى تَوْبَته

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
হাদীস নং: ১৩৫৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৫. উক্ত হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন: একবার রাসূলুল্লাহ্ (সা) মসজিদের দিকে বেরিয়ে আসলেন এবং এভাবে হাতে ইশারা করে বলছিলেন; বর্ণনাকারী আবূ আবদুর রহমান এখানে তাঁর হাত মাটির দিকে ইশারা করলেন। যে 'ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তাকে দায়মুক্ত করে দেয়, আল্লাহ্ তাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করবেন।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন। ইব্‌ন আবিদ-দুনিয়াও 'ইসতিনাউল মারুফ' নামক গ্রন্থে এটি রিওয়ায়াত করেছেন। এর পাঠ হচ্ছে নিম্নরূপ: একবার রাসূলুল্লাহ্ (সা) মসজিদে প্রবেশ করলেন। তখন তিনি বলছিলেন: তোমাদের মধ্যে কে একথায় আনন্দিত হয় যে, আল্লাহ্ তাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করবেন? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের সবাইতো এতে আনন্দিত হই। তখন তিনি বললেন: যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তাকে দায়মুক্ত করে দেয়, আল্লাহ্ তা'আলা তাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করবেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1355 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْمَسْجِد وَهُوَ يَقُول هَكَذَا وَأَوْمَأَ أَبُو عبد الرَّحْمَن بِيَدِهِ إِلَى الأَرْض من أنظر مُعسرا أَو وضع لَهُ وَقَاه الله من فيح جَهَنَّم

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَابْن أبي الدُّنْيَا فِي اصطناع الْمَعْرُوف وَلَفظه قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَسْجِد وَهُوَ يَقُول أَيّكُم يسره أَن يَقِيه الله عز وَجل من فيح جَهَنَّم قُلْنَا يَا رَسُول الله كلنا يسره
قَالَ من أنظر مُعسرا أَو وضع لَهُ وَقَاه الله عز وَجل من فيح جَهَنَّم
হাদীস নং: ১৩৫৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৬. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার দেনাদারের দায়ভার লাঘব করে দেয় অথবা তার দেনার দাবি ছেড়ে দেয়, কিয়ামতের দিন সে আরশের ছায়ায় থাকবে।
(হাদীসটি ইমাম বাগাবী 'শরহুস্ সুন্নাহ্' নামক কিতাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এ হাদীসটি হাসান। এ অধ্যায়ের শুরুতে অনুরূপ হাদীস ইতিপূর্বে অতিক্রান্ত হয়েছে।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1356 - وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من نفس عَن
غَرِيمه أَو محى عَنهُ كَانَ فِي ظلّ الْعَرْش يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْبَغَوِيّ فِي شرح السّنة وَقَالَ هَذَا حَدِيث حسن وَتقدم فِي أول الْبَاب بِنَحْوِهِ
হাদীস নং: ১৩৫৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৭. হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি : আল্লাহ্ এমন বান্দাকে আপন ছায়ায় স্থান দিবেন যে দিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, যে কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিয়েছে, অথবা তার ঋণ গ্রহীতাকে ছেড়ে দিয়েছে।
(হাদীসটি আবদুল্লাহ ইবন আহমদ মুসনাদ-ই আহমদ'-এর পরিশিষ্টে উল্লেখ করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1357 - وَرُوِيَ عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أظل الله عبدا فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله أنظر مُعسرا أَو ترك لغارم

رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زَوَائِد الْمسند
হাদীস নং: ১৩৫৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৮. হযরত আস'আদ ইব্‌ন যুরারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি একথা পসন্দ করে যে, আল্লাহ্ তাকে আপন ছায়ায় আশ্রয় দিন, যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সে যেন অসচ্ছল ব্যক্তির সাথে কোমল আচরণ করে অথবা তাকে দায়মুক্ত করে দেয়।
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। এর সমর্থনে আরও অনেক হাদীস রয়েছে।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1358 - وَرُوِيَ عَن أسعد بن زُرَارَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن يظله الله فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله فلييسر على مُعسر أَو ليضع عَنهُ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَله شَوَاهِد
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৩৫৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৯. হযরত শাদ্দাদ ইব্‌ন আউস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার পাওনা অর্থ তাকে সাদ্কা করে দেয়, আল্লাহ্ তাকে কিয়ামতের দিন আপন ছায়ায় আশ্রয় দিবেন
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1359 - وَرُوِيَ عَن شَدَّاد بن أَوْس رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أنظر مُعسرا أَو تصدق عَلَيْهِ أظلهُ الله فِي ظله يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক: