আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১৩৩৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কর্জদানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত
১৩৩৬. হযরত বারা ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সা) কে একথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি কাউকে দুগ্ধদানের উদ্দেশ্যে কোন পশু দান করে অথবা নগদ অর্থ দান করে অথবা কোন গলি পথের সন্ধান দেয়, তার জন্য একটি দাস মুক্তির সমতুল্য পুণ্য রয়েছে।
(হাদীসটি আহমদ ও তিরমিযীতে এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ তিরমিযীর। তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ। তিনি আরও বলেন : منح منيحة لبن أَو ورق-এর অর্থ হচ্ছে দিরহাম ইত্যাদি কর্জ দেওয়া। আর هدى زقاقا -এর অর্থ হচ্ছে পথের সন্ধান দেয়া অর্থাৎ পথিককে রাস্তা বলে দেয়া।)

كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْقَرْض وَمَا جَاءَ فِي فَضله
1336 - عَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من منح منيحة لبن أَو ورق أَو هدى زقاقا كَانَ لَهُ مثل عتق رَقَبَة
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَمعنى قَوْله منح منيحة ورق
إِنَّمَا يَعْنِي بِهِ قرض الدِّرْهَم وَقَوله أَو هدى زقاقا إِنَّمَا يَعْنِي بِهِ هِدَايَة الطَّرِيق وَهُوَ إرشاد السَّبِيل انْتهى

হাদীস নং: ১৩৩৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কর্জদানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত
১৩৩৭. হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রতিটি কর্জ সাদ্কা স্বরূপ ।
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন; বায়হাকীও এটি রিওয়ায়াত করেন।)
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন; বায়হাকীও এটি রিওয়ায়াত করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْقَرْض وَمَا جَاءَ فِي فَضله
1337 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل قرض صَدَقَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ

হাদীস নং: ১৩৩৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কর্জদানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত
১৩৩৮. হযরত আবু উমামা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেন: জনৈক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে এর দরজায় এ কথাটি লিখা দেখতে পেল: দানে দশগুণ ও করযদানে আঠার গুণ পুণ্য রয়েছে।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী উভয়েই উতবা ইব্ন হুমায়দ বর্ণনা করেছেন। ইব্ন মাজাহ এবং বায়হাকীও এটি খালিদ ইব্ন ইয়াযীদ ইব্ন আবূ মালিক সূত্রে হযরত আনাস (রা) থেকে রিওয়ায়াত করেছেন। আনাস বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মিরাজ রজনীতে আমি জান্নাতের দরজায় এ কথাটি লিখা দেখেছিঃ দানের পুণ্য দশ গুণ আর করযের পুণ্য আঠার গুণ।
(রাবী হিসেবে) উতবা ইব্ন হুমায়দ-এর অবস্থা আমার দৃষ্টিতে খালিদ ইব্ন ইয়াযীদের তুলনায় অনেক ভাল।)
(হাদীসটি তাবারানী ও বায়হাকী উভয়েই উতবা ইব্ন হুমায়দ বর্ণনা করেছেন। ইব্ন মাজাহ এবং বায়হাকীও এটি খালিদ ইব্ন ইয়াযীদ ইব্ন আবূ মালিক সূত্রে হযরত আনাস (রা) থেকে রিওয়ায়াত করেছেন। আনাস বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মিরাজ রজনীতে আমি জান্নাতের দরজায় এ কথাটি লিখা দেখেছিঃ দানের পুণ্য দশ গুণ আর করযের পুণ্য আঠার গুণ।
(রাবী হিসেবে) উতবা ইব্ন হুমায়দ-এর অবস্থা আমার দৃষ্টিতে খালিদ ইব্ন ইয়াযীদের তুলনায় অনেক ভাল।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْقَرْض وَمَا جَاءَ فِي فَضله
1338 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ دخل رجل الْجنَّة فَرَأى مَكْتُوبًا على بَابهَا الصَّدَقَة بِعشر أَمْثَالهَا وَالْقَرْض بِثمَانِيَة عشر
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة عتبَة بن حميد
وَرَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ أَيْضا كِلَاهُمَا عَن خَالِد بن يزِيد بن أبي مَالك عَن أنس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت لَيْلَة أسرِي بِي على بَاب الْجنَّة مَكْتُوبًا الصَّدَقَة بِعشر أَمْثَالهَا وَالْقَرْض بِثمَانِيَة عشر
الحَدِيث وَعتبَة بن حميد عِنْدِي أصلح حَالا من خَالِد

বর্ণনাকারী:
হাদীস নং: ১৩৩৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কর্জদানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত
১৩৩৯. হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: কোন মুসলমান অপর মুসলমানকে একবার কোন কিছু করয দান করলে তা দু'বার দান করার সমতুল্য হবে।
(হাদীসটি ইব্ন্ মাজাহ ও ইব্ন্ হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি মারফু ও মাওকূফ উভয় সূত্রে বর্ণনা করেন।)
(হাদীসটি ইব্ন্ মাজাহ ও ইব্ন্ হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি মারফু ও মাওকূফ উভয় সূত্রে বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْقَرْض وَمَا جَاءَ فِي فَضله
1339 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يقْرض مُسلما قرضا مرّة إِلَّا كَانَ كصدقتها مرَّتَيْنِ
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ مَرْفُوعا وموقوفا

হাদীস নং: ১৩৪০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কর্জদানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত
১৩৪০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি কোন সংকটাপন্ন মানুষের সংকট লাঘব করে দেবে, আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তার সংকট লাঘব করে দেবেন।
(হাদীসটি ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও নাসাঈও এটি রিওয়ায়াত করেন। আল্লাহ্ চাইলে ইব্ন্ মাজাহর একটি হাদীসের বর্ণনায়ও এ অংশটি আসবে।)
(হাদীসটি ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও নাসাঈও এটি রিওয়ায়াত করেন। আল্লাহ্ চাইলে ইব্ন্ মাজাহর একটি হাদীসের বর্ণনায়ও এ অংশটি আসবে।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْقَرْض وَمَا جَاءَ فِي فَضله
1340 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يسر على مُعسر
يسر الله عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه فِي حَدِيث يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى