আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৩২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি আপন বন্ধুজন অথবা নিকটাত্মীয়ের কাছে তাদের অতিরিক্ত সম্পদ থেকে কিছু চাইলে সে ক্ষেত্রে কৃপণতা প্রদর্শন অথবা নিকটাত্মীয়গণ সাহায্যের বেশি হকদার হওয়া সত্ত্বেও অন্যত্র ব্যয় করার ব্যাপারে সতর্কবাণী
১৩৩২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) এ বলেছেনঃ ঐ সত্তার শপথ! যিনি আমাকে সত্য দীন দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ্ এমন ব্যক্তিকে কিয়ামতের দিন শাস্তি দিবেন না যে ইয়াতীমকে দয়া করে এবং তার সাথে নম্রভাবে কথা বলে, ইয়াতীম ও অসহায় হওয়ার কারণে যে তার প্রতি
দয়াপরবশ হয় এবং আল্লাহর দান ও করুণাপ্রাপ্ত হয়ে যে আপন প্রতিবেশির প্রতি গর্বিত আচরণ করে না। তিনি আরও বলেছেনঃ হে মুহাম্মদের উম্মতগণ! ঐ সত্তার শপথ, যিনি আমাকে সত্য দীন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ্ এমন ব্যক্তির দান গ্রহণ করবেন না, যার মুখাপেক্ষী আত্মীয়-স্বজন রয়েছে। অথচ সে তার দানের অর্থ অন্যত্র ব্যয় করে। ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, আল্লাহ্ কিয়ামতের দিন তার প্রতি (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। হাদীসের সকল রাবীই নির্ভরযোগ্য। রাবী আবদুল্লাহ্ ইব্‌ন আমির আসলামী সম্পর্কে আবু হাতিম বলেন, লোকটি পরিত্যজ্য পর্যায়ের নয়।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من أَن يسْأَل الْإِنْسَان مَوْلَاهُ أَو قَرِيبه من فضل مَاله فيبخل عَلَيْهِ أَو يصرف صدقته إِلَى الْأَجَانِب وأقرباؤه محتاجون
1332 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ لَا يعذب الله يَوْم الْقِيَامَة من رحم الْيَتِيم ولان لَهُ فِي الْكَلَام ورحم يتمه وَضَعفه وَلم يَتَطَاوَل على جَاره بِفضل مَا آتَاهُ الله
وَقَالَ يَا أمة مُحَمَّد وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ لَا يقبل الله صَدَقَة من رجل وَله قرَابَة محتاجون إِلَى صلته
ويصرفها إِلَى غَيرهم وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَعبد الله بن عَامر الْأَسْلَمِيّ قَالَ أَبُو حَاتِم لَيْسَ بالمتروك
হাদীস নং: ১৩৩৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি আপন বন্ধুজন অথবা নিকটাত্মীয়ের কাছে তাদের অতিরিক্ত সম্পদ থেকে কিছু চাইলে সে ক্ষেত্রে কৃপণতা প্রদর্শন অথবা নিকটাত্মীয়গণ সাহায্যের বেশি হকদার হওয়া সত্ত্বেও অন্যত্র ব্যয় করার ব্যাপারে সতর্কবাণী
১৩৩৩. হযরত বাহয ইব্‌ন হাকীম থেকে তাঁর পিতার বরাতে ও তাঁর পিতা থেকে তাঁর দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার সদয় আচরণের সবচাইতে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। তারপর তোমার বাবা, তারপর আত্মীয়তার সম্পর্কে যে তোমার বেশি ঘনিষ্ট এই ক্রমধারা অনুযায়ী। রাসূলুল্লাহ্ (সা) আরও বলেছেন, কোন ব্যক্তি আপন মনিবের নিকট তার অতিরিক্ত সম্পদ থেকে কিছু যাঞ্চা করলে সে যদি তা দিতে অস্বীকার করে, তবে কিয়ামতের দিন তার ঐ অতিরিক্ত সম্পদটিকে বিষধর (أَقرع) সাপের আকৃতিতে উপস্থিত করা হবে।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন; বর্ণিত শব্দসমূহ তাঁরই; নাসাঈ ও তিরমিযীও এটি রিওয়ায়াত করেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। আবু দাউদ বলেন, (أَقرع) ঐ সাপকে বলা হয়, বিষাক্ততার কারণে যার মাথার চুল খসে পড়েছে।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من أَن يسْأَل الْإِنْسَان مَوْلَاهُ أَو قَرِيبه من فضل مَاله فيبخل عَلَيْهِ أَو يصرف صدقته إِلَى الْأَجَانِب وأقرباؤه محتاجون
1333 - وَعَن بهز بن حَكِيم عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله من أبر قَالَ أمك ثمَّ أمك ثمَّ أمك ثمَّ أَبَاك ثمَّ الْأَقْرَب فَالْأَقْرَب
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يسْأَل رجل مَوْلَاهُ من فضل هُوَ عِنْده فيمنعه إِيَّاه إِلَّا دعِي لَهُ يَوْم الْقِيَامَة فَضله الَّذِي مَنعه شجاعا أَقرع

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قَالَ أَبُو دَاوُد الْأَقْرَع الَّذِي ذهب شعر رَأسه من السم
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৩৩৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি আপন বন্ধুজন অথবা নিকটাত্মীয়ের কাছে তাদের অতিরিক্ত সম্পদ থেকে কিছু চাইলে সে ক্ষেত্রে কৃপণতা প্রদর্শন অথবা নিকটাত্মীয়গণ সাহায্যের বেশি হকদার হওয়া সত্ত্বেও অন্যত্র ব্যয় করার ব্যাপারে সতর্কবাণী
১৩৩৪. হযরত জাবীর ইব্‌ন আবদুল্লাহ্ বাজালী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: কারো কাছে তার কোন নিকটাত্মীয় এসে তার অতিরিক্ত সম্পদ থেকে কোন কিছু চাইলে সে যদি কার্পণ্য করে, তবে আল্লাহ্ তার জন্য জাহান্নাম থেকে একটি বিষধর সাপ বের করে আনবেন যে সাপটি তার দেহ চাটতে থাকবে (সারা শরীরে দংশন করবে), তারপর এটি তার গলায় পেঁচিয়ে দেয়া হবে।
(হাদীসটি তাবারানী 'আওসাত' ও 'কবীর' নামক গ্রন্থে উত্তম সনদে বর্ণনা করেছেন।)
[تلمظ] শব্দটির অর্থ হচ্ছে মুখের মধ্যে খাদ্যের যে ছিটেফোটা অংশ লেগে থাকে, তা চেটে খাওয়া।
كتاب الصَّدقَات
التَّرْهِيب من أَن يسْأَل الْإِنْسَان مَوْلَاهُ أَو قَرِيبه من فضل مَاله فيبخل عَلَيْهِ أَو يصرف صدقته إِلَى الْأَجَانِب وأقرباؤه محتاجون
1334 - وَعَن جرير بن عبد الله البَجلِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من ذِي رحم يَأْتِي ذَا رَحمَه فيسأله فضلا أعطَاهُ الله إِيَّاه فيبخل عَلَيْهِ إِلَّا أخرج الله لَهُ من جَهَنَّم حَيَّة يُقَال لَهَا شُجَاع يتلمظ فيطوق بِهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير بِإِسْنَاد جيد

التلمظ تطعم مَا يبْقى فِي الْفَم من آثَار الطَّعَام
হাদীস নং: ১৩৩৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি আপন বন্ধুজন অথবা নিকটাত্মীয়ের কাছে তাদের অতিরিক্ত সম্পদ থেকে কিছু চাইলে সে ক্ষেত্রে কৃপণতা প্রদর্শন অথবা নিকটাত্মীয়গণ সাহায্যের বেশি হকদার হওয়া সত্ত্বেও অন্যত্র ব্যয় করার ব্যাপারে সতর্কবাণী
১৩৩৫. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তির নিকট তার কোন চাচাতো ভাই (নিকটাত্মীয়) এসে তার অতিরিক্ত সম্পদ থেকে কিছু চাইল, আর সে তাকে ফিরিয়ে দিল, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে আপন কৃপা থেকে বঞ্চিত রাখবেন।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাত' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি 'গরীব'।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من أَن يسْأَل الْإِنْسَان مَوْلَاهُ أَو قَرِيبه من فضل مَاله فيبخل عَلَيْهِ أَو يصرف صدقته إِلَى الْأَجَانِب وأقرباؤه محتاجون
1335 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا رجل أَتَاهُ
ابْن عَمه يسْأَله من فَضله فَمَنعه مَنعه الله فَضله يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَهُوَ غَرِيب