আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩২৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩২৭. আবদুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা)-এর স্ত্রী যয়নাব সাকাফিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ একদিন বললেনঃ হে মহিলা সম্প্রদায়! তোমরা সাদ্কা কর, যদি তোমাদের অলংকার থেকেও হয়। যয়নাব বলেন, আমি আবদুল্লাহ্ ইব্‌ন মাসউদের নিকট ফিরে গেলাম এবং বললাম: আপনি তো স্বল্প আয়ের মানুষ, এদিকে রাসূলুল্লাহ্ (সা) আমাদেরকে সাদ্কা করার আদেশ দিয়েছেন। তাই আপনি তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করুন, যদি আপনাকে সাদকা দিলেই যথেষ্ট হয় তো ভাল। অন্যথায় আমি অন্যদের খাতে তা খরচ করে ফেলব। আবদুল্লাহ্ তখন বললেন, তুমিই বরং গিয়ে জিজ্ঞেস করো। আমি তখন গেলাম। গিয়ে দেখলাম এক আনসারী মহিলা রাসূলুল্লাহ্ (সা) এর দ্বারে অপেক্ষমান। তারও ঐ একই গরয। রাসূলুল্লাহ্ (সা) এর উপর তখন গুরু গম্ভীর অবস্থা বিরাজ করছিল। একটু পরে বিলাল (রা) আমাদের কাছে বেরিয়ে আসলেন। আমরা তাঁকে বললাম, আপনি রাসূলুল্লাহ্ (সা) এর কাছে গিয়ে বলুন যে, দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দু'জন মহিলা আপনাকে প্রশ্ন করছে যে, তাদের নিজের স্বামী ও কোলের ইয়াতীমদেরকে সাদ্কা প্রদান করলে তাদের জন্য যথেষ্ট হবে কি না? তবে সাবধান! আমরা কে, একথাটি বলবেন না। বিলাল রাসূলুল্লাহ্ (সা) এর কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্ (সা) তাকে প্রশ্ন করলেন, মহিলা দু'টি কে কে? বিলাল বললেন, এক আনসারী মহিলা ও যয়নাব। রাসূলুল্লাহ্ বললেন, কোন যয়নাব? বিলাল বললেন, আবদুল্লাহ ইব্‌ন মাসউদের স্ত্রী। রাসূলুল্লাহ্ (সা) বললেন, তাদের দ্বিগুণ সওয়াব লাভ হবে।
একটি আত্মীয়তার হক আদায়ের, অপরটি সাদ্কার।
(হাদীসটি বুখারী ও মুসলিম রিওয়ায়াত করেছেন, বর্ণিত পাঠ মুসলিমের।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1327 - عَن زَيْنَب الثقفية امْرَأَة عبد الله بن مَسْعُود رَضِي الله عَنْهُمَا قَالَت قَالَ رَسُول
الله صلى الله عَلَيْهِ وَسلم تصدقن يَا معشر النِّسَاء وَلَو من حليكن قَالَت فَرَجَعت إِلَى عبد الله بن مَسْعُود فَقلت إِنَّك رجل خَفِيف ذَات الْيَد وَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد أمرنَا بِالصَّدَقَةِ فائته فَاسْأَلْهُ فَإِن كَانَ ذَلِك يجزىء عني وَإِلَّا صرفتها إِلَى غَيْركُمْ فَقَالَ عبد الله بل ائته أَنْت فَانْطَلَقت فَإِذا امْرَأَة من الْأَنْصَار بِبَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل حَاجَتهَا حَاجَتي وَكَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد ألقيت عَلَيْهِ المهابة فَخرج علينا بِلَال رَضِي الله عَنهُ فَقُلْنَا لَهُ ائْتِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأخْبرهُ أَن امْرَأتَيْنِ بِالْبَابِ يسألانك أتجزىء الصَّدَقَة عَنْهُمَا على أزواجهما وعَلى أَيْتَام فِي حجورهما وَلَا تخبره من نَحن
قَالَت فَدخل بِلَال على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسَأَلَهُ فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من هما فَقَالَ امْرَأَة من الْأَنْصَار وَزَيْنَب فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الزيانب قَالَ امْرَأَة عبد الله بن مَسْعُود فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَهما أَجْرَانِ أجر الْقَرَابَة وَأجر الصَّدَقَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
হাদীস নং: ১৩২৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩২৮. হযরত সালমান ইব্‌ন আমির (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, মিসকীনের উপর সাদ্কা শুধু সাদকাই। আর নিকটাত্মীয়কে সাদ্কাহ করাতে দু'টি পুণ্য। সাদ্কার পুণ্য ও আত্মীয়তার হক আদায়ের পুণ্য।
(হাদীসটি নাসাঈ ও তিরমিযী বর্ণনা করেছেন এবং তিরমিযী হাদীসটিকে হাসান বলে মন্তব্য করেছেন। ইব্‌ন্ খুযায়মা ও ইব্‌ন্ হিব্বানও তাঁদের 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। হাকিমও এটি রিওয়ায়াত করে বলেছেন, হাদীসটির সনদ সহীহ। ইবন খুযায়মার বর্ণিত শব্দসমূহ নিম্নরূপঃ 'মিসকীনের উপর সাদ্কাহ শুধু সাদ্কাহ। আর নিকটাত্মীয়কে সাদ্কাহ দান করা দু'টি সাদ্কাহ। একটি দান অপরটি আত্মীয়তার হক আদায়।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1328 - وَعَن سلمَان بن عَامر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الصَّدَقَة على الْمِسْكِين صَدَقَة وعَلى ذَوي الرَّحِم ثِنْتَانِ صَدَقَة وصلَة

رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظ ابْن خُزَيْمَة قَالَ الصَّدَقَة على الْمِسْكِين صَدَقَة وعَلى الْقَرِيب صدقتان صَدَقَة وصلَة
হাদীস নং: ১৩২৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩২৯. হযরত হাকীম ইব্‌ন হিযাম (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা) কে জিজ্ঞেস করলো, উত্তম দান কোনটি? তিনি বললেন, বিদ্বেষ পোষণকারী নিকটাত্মীয়কে দান করা।
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন। আহমদের সনদটি হাসান।)
[الْكَاشِح] শব্দটির অর্থ অন্তরে বিদ্বেষ ও শত্রুতা পোষণকারী। অর্থাৎ নিশ্চয়ই উত্তম সাদ্কা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও গোপনে শত্রুতাকারীকে দান করা।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1329 - وَعَن حَكِيم بن حزَام رَضِي الله عَنهُ أَن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الصَّدقَات أَيهَا أفضل قَالَ على ذِي الرَّحِم الْكَاشِح

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن
الْكَاشِح بالشين الْمُعْجَمَة هُوَ الَّذِي يضمر عداوته فِي كشحه وَهُوَ خصره يَعْنِي أَن أفضل الصَّدَقَة
على ذِي الرَّحِم الْقَاطِع الْمُضمر الْعَدَاوَة فِي بَاطِنه
হাদীস নং: ১৩৩০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩৩০. হযরত উম্মে কুলসুম বিনতে উকবা (রা) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, সর্বোত্তম দান হচ্ছে বিদ্বেষ পোষণকারী নিকটাত্মীয়কে দান করা।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে উল্লেখ করেছেন, সনদের রাবীগণ সহীহ হাদীসের রাবী তুল্য। ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এ হাদীসটি রিওয়ায়াত করে বলেছেন, মুসলিমের শর্ত অনুযায়ী এ হাদীসটি সহীহ্।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1330 - وَعَن أم كُلْثُوم بنت عقبَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل الصَّدَقَة الصَّدَقَة على ذِي الرَّحِم الْكَاشِح

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرِجَاله رجال الصَّحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
হাদীস নং: ১৩৩১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩৩১. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: নিকটাত্মীয়দেরকে দান করাতে দ্বিগুণ সওয়াব।
(তাবারানী এ হাদীসটি 'কবীর' নামক গ্রন্থে আবদুল্লাহ্ ইব্‌ন্ যার সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1331 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الصَّدَقَة على ذِي قرَابَة يضعف أجرهَا مرَّتَيْنِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق عبد الله بن زحر