আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১৩৬০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: প্রতিদিন সকালে, যখন
আল্লাহর বান্দাগণ প্রভাতে উঠে, তখন দু'জন ফিরিশতা অবতরণ করেন। তাদের একজন বলতে থাকেন, হে আল্লাহ্! দানশীলকে উত্তম বিনিময় দান করুন, অপরজন বলতে থাকে, হে আল্লাহ! কৃপণের সর্বনাশ করুন।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ইব্ন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে এভাবে বর্ণনা করেন: জান্নাতের দরজায় একজন ফিরিশতা বলে যাচ্ছেন: যে ব্যক্তি আজ করয প্রদান করবে, আগামীকাল তাকে বিনিময় দেয়া হবে। অপর দরজায় একজন ফিরিশতা বলে যাচ্ছেন: হে আল্লাহ্! দানশীলকে উত্তম প্রতিদান দিন ও কৃপণের সর্বনাশ করুন।
তাবারানীও ইবন হিব্বানের অনুরূপ এটি রিওয়ায়াত করেছেন। তবে এই বর্ণনায় জান্নাতের দরজার স্থলে আসমানের দরজায় উল্লেখ রয়েছে।)

كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1360 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من يَوْم يصبح الْعباد فِيهِ إِلَّا ملكان ينزلان فَيَقُول أَحدهمَا اللَّهُمَّ أعْط منفقا خلفا وَيَقُول الآخر اللَّهُمَّ أعْط ممسكا تلفا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه إِن ملكا بِبَاب من أَبْوَاب الْجنَّة يَقُول من يقْرض الْيَوْم يجز غَدا وَملك بِبَاب آخر يَقُول اللَّهُمَّ أعْط منفقا خلفا وَأعْطِ ممسكا تلفا
وَرَوَاهُ الطَّبَرَانِيّ مثل ابْن حبَان إِلَّا أَنه قَالَ بِبَاب من أَبْوَاب السَّمَاء

হাদীস নং: ১৩৬১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬১. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন। আল্লাহ তা'আলা বলেনঃ হে আমার বান্দা! তুমি খরচ কর, আমি তোমার উপর খরচ করব। রাসুলুল্লাহ্ (সা) আরও বলেছেন, আল্লাহর হাত পরিপূর্ণ, সারা দিন-রাতের ব্যয় এতে কোন ঘাটতি আনতে পারবে না। তোমরা বলতো। আসমান-যমীন সৃষ্টি করার কাল থেকে নিয়ে তিনি কি পরিমাণ ব্যয় করেছেন। কিন্তু এসব তাঁর হাতের ভাণ্ডারকে কমাতে পারেনি। আর তাঁর আরশ ছিল পানির উপর। তাঁর হাতেই রয়েছে তুলাদণ্ড, তিনি এটাকে উঁচু করেন ও নীচে নামান।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1361 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله تَعَالَى يَا عَبدِي أنْفق أنْفق عَلَيْك
وَقَالَ يَد الله ملأى لَا يغيضها نَفَقَة سحاء اللَّيْل وَالنَّهَار أَرَأَيْتُم مَا أنْفق مُنْذُ خلق السَّمَوَات وَالْأَرْض فَإِنَّهُ لم يغض مَا بِيَدِهِ وَكَانَ عَرْشه على المَاء وَبِيَدِهِ الْمِيزَان يخْفض وَيرْفَع
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

হাদীস নং: ১৩৬২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬২. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: হে আদম সন্তান! অতিরিক্ত ধন-সম্পদ ব্যয় করে ফেলা তোমার জন্য উত্তম। আর এটি আঁকড়ে ধরে রাখা তোমার জন্যে অনিষ্টকর; তবে প্রয়োজন পরিমাণ সম্পদে ভর্ৎসনার কিছু নেই। আর দানের বেলায় পোষ্যদেরকে আগে দিবে। উপরের হাত নীচের হাতের চেয়ে উত্তম (অর্থাৎ দাতার হাত গ্রহীতার হাতের চাইতে উত্তম)।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1362 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا ابْن آدم إِنَّك إِن تبذل الْفضل خير لَك وَإِن تمسكه شَرّ لَك وَلَا تلام على كفاف وابدأ بِمن تعول وَالْيَد الْعليا خير من الْيَد السُّفْلى
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
হাদীস নং: ১৩৬৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৩. হযরত আবুদ্-দারদা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে দিনই সূর্য উঠে, তার দু'পার্শ্বে দু'জন ফিরিশতা বলতে থাকেন: হে আল্লাহ্! যে দান করে তাকে এর প্রতিদান দাও। আর যে সম্পদ আঁকড়ে ধরে থাকে, তাকে ধ্বংস করে দাও।
(হাদীসটি আহমদ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও অনুরূপ বর্ণনা করে বলেছেন, হাদীসটির সনদ সহীহ। বায়হাকীও হাকিম-এর সনদে এটি বর্ণনা করেন। তাঁর একটি বর্ণনা নিম্নরূপ: রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যেদিনই সূর্য উদিত হয়, তার দু'পার্শ্বে দু'জন ফিরিশতা এই বলে আহ্বান করতে থাকেন- যা মানুষ ও জিন্ন ছাড়া আল্লাহর সকল সৃষ্ট বস্তুই শুনতে পায়: হে লোক সকল! তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আস। যে প্রাচুর্য গাফিল করে দেয়, তার চাইতে সেই অপ্রতুলতাই বিবেচিত হয়। আর যখনই সূর্য অস্তমিত হয়, তার দু'পার্শ্বে দু'জন ফিরিশতা এই বলে আহ্বান করতে থাকেন যা মানুষ ও জিন্ন ব্যতীত আল্লাহর সকল সৃষ্ট বস্তুই শুনতে পায়—হে আল্লাহ্! দানশীলকে তুমি প্রতিদান দাও আর কৃপণকে ধ্বংস কর। ফিরিশতাদের এই আহ্বান "হে লোক সকল! তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আস।" প্রসঙ্গে আল্লাহ্ কুরআনের সূরা ইউনুসে এ আয়াত নাযিল করেছেন:
وَالله يَدْعُو إِلَى دَار السَّلَام وَيهْدِي من يَشَاء إِلَى صِرَاط مُسْتَقِيم
অর্থ: আর আল্লাহ্ শান্তি ও নিরাপত্তার আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন
করেন। (১০৪ ২৫)
আর তাদের এই কথাঃ "হে আল্লাহ্! দানশীলদের প্রতিদান দাও আর কৃপণকে ধ্বংস কর।" প্রসঙ্গে এ আয়াতগুলো নাযিল করেছেন:
وَاللَّيْل إِذا يغشى وَالنَّهَار إِذا تجلى وَمَا خلق الذّكر وَالْأُنْثَى} إِلَى قَوْله للعسرى
অর্থ: শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের, যখন সে আলোকিত হয় এবং তাঁর- যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। অতএব যে দান করে ও আল্লাহভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য জ্ঞান করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা জ্ঞান করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। (৯২ : ১-১০)

1363 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا طلعت شمس قطّ إِلَّا وبجنبيها ملكان يناديان اللَّهُمَّ من أنْفق فأعقبه خلفا وَمن أمسك فأعقبه تلفا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم بِنَحْوِهِ وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَالْبَيْهَقِيّ من طَرِيق الْحَاكِم وَلَفظه فِي إِحْدَى رواياته قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من يَوْم طلعت شمسه إِلَّا وبجنبيها ملكان يناديان نِدَاء يسمعهُ خلق الله كلهم غير الثقلَيْن يَا أَيهَا النَّاس هلموا إِلَى ربكُم إِن مَا قل وَكفى خير مِمَّا كثر وألهى وَلَا آبت الشَّمْس إِلَّا وَكَانَ بجنبيها ملكان يناديان نِدَاء يسمعهُ خلق الله كلهم غير الثقلَيْن اللَّهُمَّ أعْط منفقا خلفا وَأعْطِ ممسكا تلفا وَأنزل الله فِي ذَلِك قُرْآنًا فِي قَول الْملكَيْنِ يَا أَيهَا النَّاس هلموا إِلَى ربكُم فِي سُورَة يُونُس {وَالله يَدْعُو إِلَى دَار السَّلَام وَيهْدِي من يَشَاء إِلَى صِرَاط مُسْتَقِيم} يُونُس 52 وَأنزل فِي قَوْلهمَا اللَّهُمَّ أعْط منفقا خلفا وَأعْطِ ممسكا تلفا {وَاللَّيْل إِذا يغشى وَالنَّهَار إِذا تجلى وَمَا خلق الذّكر وَالْأُنْثَى} إِلَى قَوْله للعسرى اللَّيْل 1 01

হাদীস নং: ১৩৬৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছেন: কৃপণ ও দানশীলের দৃষ্টান্ত ঐ দু'ব্যক্তির ন্যায় যাদের দেহে বুক থেকে কণ্ঠনালী পর্যন্ত লৌহবর্ম রয়েছে। দানশীল ব্যক্তি যখন দান করতে চায়, তখন বর্মটি প্রশস্ত অথবা ঢিলা হয়ে যায় [১], এমনকি তা তার চর্মকে, এমনকি নখাগ্রকে পর্যন্ত ঢেকে ফেলে ও পায়ের চিহ্ন মুছে দেয়। আর কৃপণ যখন দান করতে চায়, তখন বর্মের প্রতিটি আংটা স্বস্থানে দৃঢ়ভাবে এঁটে যায়। সে বর্মটি প্রশস্ত করতে চায়; কিন্তু তা প্রশস্ত হয় না।
[১] বা যাতে কোনমতে কাজ চলে যায়।-সম্পাদক।
(বুখারী ও মুসলিম।)
[১] বা যাতে কোনমতে কাজ চলে যায়।-সম্পাদক।
(বুখারী ও মুসলিম।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1364 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مثل الْبَخِيل والمنفق كَمثل رجلَيْنِ عَلَيْهِمَا جنتان من حَدِيد من ثديهما إِلَى تراقيهما فَأَما الْمُنفق فَلَا ينْفق إِلَّا سبغت أَو وفرت على جلده حَتَّى تخفي بنانه وَتَعْفُو أَثَره وَأما الْبَخِيل فَلَا يُرِيد أَن ينْفق شَيْئا إِلَّا لَزِمت كل حَلقَة مَكَانهَا فَهُوَ يوسعها فَلَا تتسع
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ১৩৬৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৫. হযরত কায়স ইবন সিলা' আনসারী (রা)-থেকে বর্ণিত যে, তাঁর ভাইয়েরা তাঁর ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা) এর নিকট অভিযোগ করলেন যে, তিনি তাঁর সম্পদের অপচয় করেন এবং বড্ড বেশি হাত খুলে খরচ করেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার অংশের খেজুরটি কেবল গ্রহণ করি এবং তা আল্লাহর পথে এবং সাথীদের খাতে খরচ করে থাকি। রাসূলুল্লাহ (সা) তখন তাঁর বুকের উপর হাত মারলেন এবং তিনবার বললেন: "তুমি খরচ কর! আল্লাহ্ তোমার উপর খরচ করবেন।" তারপর এমন হল যে, আমি একটি মাত্র বাহন নিয়ে আল্লাহর পথে বেরিয়েছিলাম, অথচ আজ আমি আমার পরিবারে সবচেয়ে সম্পদশালী সচ্ছল ব্যক্তি।
(হাদীসটি তাবারানী 'আওসাত' কিতাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি সাঈদ ইব্ন যিয়াদ আবূ আসিম একাই রিওয়ায়াত করেছেন।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' কিতাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি সাঈদ ইব্ন যিয়াদ আবূ আসিম একাই রিওয়ায়াত করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1365 - وَعَن قيس بن سلع الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَن إخْوَته شكوه إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا إِنَّه يبذر مَاله وينبسط فِيهِ
قلت يَا رَسُول الله آخذ نَصِيبي من التمرة فأنفقه فِي سَبِيل الله وعَلى من صحبني فَضرب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَدره وَقَالَ أنْفق ينْفق الله عَلَيْك ثَلَاث مَرَّات فَلَمَّا كَانَ بعد ذَلِك خرجت فِي سَبِيل الله وَمَعِي رَاحِلَة وَأَنا أَكثر أهل بَيْتِي الْيَوْم وأيسره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ تفرد بِهِ سعيد بن زِيَاد أَبُو عَاصِم

হাদীস নং: ১৩৬৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: বন্ধু তিনজন: একজন বলে, আমি কবর পর্যন্ত তোমার সাথে আছি। অন্য বন্ধু বলে, তুমি, যা দান করেছ তা তোমার আর যা সঞ্চয় রেখেছ, সেটি তোমার নয়, এরা (দু'জন) হচ্ছে তোমার সম্পদ। অপর এক বন্ধু বলে, তুমি যেখানেই প্রবেশ করবে আর যেখান থেকেই বেরিয়ে যাবে, আমি তোমার সাথে থাকব। এটি হচ্ছে আমল বা কৃতকর্ম। তখন সে বলবে: আল্লাহর কসম, তুমিই আমার বন্ধুত্রয়ের মধ্যে আমার সবচাইতে উপযোগী ও উপকারী বন্ধু।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন, বুখারী ও মুসলিমের শর্তঅনুযায়ী এটি সহীহ। এতে কোন গোপন দোষ নেই।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন, বুখারী ও মুসলিমের শর্তঅনুযায়ী এটি সহীহ। এতে কোন গোপন দোষ নেই।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1366 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الأخلاء ثَلَاثَة فَأَما خَلِيل فَيَقُول أَنا مَعَك حَتَّى تَأتي قبرك وَأما خَلِيل فَيَقُول لَك مَا أَعْطَيْت وَمَا أَمْسَكت فَلَيْسَ لَك فَذَلِك مَالك وَأما خَلِيل فَيَقُول أَنا مَعَك حَيْثُ دخلت وَحَيْثُ خرجت فَذَلِك عمله فَيَقُول وَالله لقد كنت من أَهْون الثَّلَاثَة عَليّ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ

হাদীস নং: ১৩৬৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৭. হযরত ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমাদের মধ্যে এমন কে আছে, যার কাছে নিজের সম্পদের চেয়ে তার ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়? রাসূলুল্লাহ্ (সা) বললেন, নিজের সম্পদ ঐটি যা সে অগ্রিম পাঠিয়ে দেয়' [১] আর ওয়ারিসের মাল হচ্ছে যা সে রেখে যায়।
(বুখারী ও নাসায়ী)
[১] অগ্রিম পাঠিয়ে দেয়ার মানে হচ্ছে আল্লাহর রাহে বা কোন সৎকাজে ব্যয় করা- যার ফল পরকালের জন্যে সঞ্চিত থাকবে। -সম্পাদক
(বুখারী ও নাসায়ী)
[১] অগ্রিম পাঠিয়ে দেয়ার মানে হচ্ছে আল্লাহর রাহে বা কোন সৎকাজে ব্যয় করা- যার ফল পরকালের জন্যে সঞ্চিত থাকবে। -সম্পাদক
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1367 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّكُم مَال وَارثه أحب إِلَيْهِ من مَاله
قَالُوا يَا رَسُول الله مَا منا أحد إِلَّا مَاله أحب إِلَيْهِ من مَال وَارثه قَالَ فَإِن مَاله مَا قدم وَمَال وَارثه مَا أخر
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ

হাদীস নং: ১৩৬৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৮. উক্ত হযরত ইব্ন মাসউদ (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদা বিলালের নিকট গেলেন, তখন তাঁর কাছে খেজুরের একটি স্তূপ ছিল। তিনি বললেনঃ হে বিলাল! এটি কি? বিলাল বললেন,এটি আপনার মেহমানদের জন্য সঞ্চয় করে রেখেছি। তিনি বললেন, তুমি কি ভয় কর না যে, জাহান্নামের আগুনে তোমার জন্য ধোঁয়া হবে? হে বিলাল! তুমি খরচ করে ফেল এবং আরশের মালিক থেকে ঘাটতির আশংকা করো না।
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেছেন। তাবারানীও 'কবীর' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তাবারানীর বর্ণনায় বলা হয়েছে, "তুমি কি ভয় কর না যে, জাহান্নামের আগুনে এর জন্য বাষ্প তৈরি হবে?")
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেছেন। তাবারানীও 'কবীর' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তাবারানীর বর্ণনায় বলা হয়েছে, "তুমি কি ভয় কর না যে, জাহান্নামের আগুনে এর জন্য বাষ্প তৈরি হবে?")
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1368 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ دخل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم على بِلَال وَعِنْده صَبر من تمر فَقَالَ مَا هَذَا يَا بِلَال قَالَ أعد ذَلِك لأضيافك
قَالَ أما تخشى أَن يكون لَك دُخان فِي نَار
جَهَنَّم أنْفق يَا بِلَال وَلَا تخش من ذِي الْعَرْش إقلالا
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَقَالَ أما تخشى أَن يفور لَهُ بخار فِي نَار جَهَنَّم

হাদীস নং: ১৩৬৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৬৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) একবার বিলালের রুগ্নাবস্থায় তাঁর কুশল জানার জন্যে গিয়েছিলেন। বিলাল রাসূলুল্লাহ (সা) তখন খেজুরের একটি স্তূপ বের করে দেখালেন। তিনি বললেন, হে বিলাল! এটি কি? বিলাল বললেন, ইয়া রাসূলাল্লাহ্! এটি আপনার জন্য সঞ্চয় করে রেখেছি। তিনি বললেন, তুমি কি ভয় কর না যে, জাহান্নামে তোমার জন্য ধোঁয়া সৃষ্টি করে দেয়া হবে? হে বিলাল! তুমি ব্যয় করে যাও এবং আরশের অধিপতির পক্ষ থেকে ঘাটতির আশংকা করো না।
(হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেছেন। তাবারানীও 'কবীর' ও 'আওসাতে' উত্তম সনদে এটি রিওয়ায়াত করেছেন।)
(হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেছেন। তাবারানীও 'কবীর' ও 'আওসাতে' উত্তম সনদে এটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1369 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَاد بِلَالًا فَأخْرج لَهُ صبرا من تمر فَقَالَ مَا هَذَا يَا بِلَال قَالَ ادخرته لَك يَا رَسُول الله
قَالَ أما تخشى أَن يَجْعَل لَك بخار فِي نَار جَهَنَّم أنْفق يَا بِلَال وَلَا تخش من ذِي الْعَرْش إقلالا
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد حسن

হাদীস নং: ১৩৭০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭০. হযরত আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাকে থলের মুখ বেঁধে রেখো না, এমন করলে তোমার জন্যও তা বেঁধে রাখা হবে।
অন্য বর্ণনায় এমন রয়েছেঃ তুমি ব্যয় কর অথবা বলা হয়েছে দান কর অথবা বলা হয়েছে ছিটিয়ে দিতে থাক। আর গুণে গুণে রাখবে না, এমন করলে তোমাকেও আল্লাহ্ গুণে গুণেই দেবেন। থলের মুখ বন্ধ করে রাখবে না, তাহলে তোমার জন্যও আল্লাহ্ থলের মুখ বন্ধ করে রাখবেন।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ।)
অন্য বর্ণনায় এমন রয়েছেঃ তুমি ব্যয় কর অথবা বলা হয়েছে দান কর অথবা বলা হয়েছে ছিটিয়ে দিতে থাক। আর গুণে গুণে রাখবে না, এমন করলে তোমাকেও আল্লাহ্ গুণে গুণেই দেবেন। থলের মুখ বন্ধ করে রাখবে না, তাহলে তোমার জন্যও আল্লাহ্ থলের মুখ বন্ধ করে রাখবেন।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1370 - وَعَن أَسمَاء بنت أبي بكر رَضِي الله عَنْهُمَا قَالَت قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا توكي فيوكأ عَلَيْك
وَفِي رِوَايَة أنفقي أَو انفحي أَو انضحي وَلَا تحصي فيحصي الله عَلَيْك وَلَا توعي فيوعي الله عَلَيْك
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد

হাদীস নং: ১৩৭১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭১. হযরত বিলাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাকে লক্ষ্য করে বললেনঃ হে বিলাল। কম্পর্দকহীন অবস্থায় মৃত্যুবরণ করো, বিত্তবান অবস্থায় মৃত্যুবরণ করো না। আমি বললাম, এটা আমার জন্য কিভাবে হতে পারে? তিনি বললেন, তোমাকে যা প্রদান করা হবে, তা সঞ্চিত রাখবে না। আর যখন তোমার কাছে কিছু যাঞ্চা করা হবে, তখন দান থেকে বিরত থাকবে না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এটা আমার জন্য কি করে সম্ভব? তিনি বললেন, তাই করবে, অন্যথায় জাহান্নাম অবধারিত।
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। ইব্ন হিব্বানের 'কিতাবুস সওয়াবে' এটি বর্ণনা করেন। হাকিমও এটিকে 'সহীহ্' সনদের হাদীস বলে রিওয়ায়াত করেছেন তাঁর বর্ণনাটি নিম্নরূপ : "তুমি কম্পর্দকহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করো, বিত্তবান অবস্থা তাঁর সাথে সাক্ষাত করবে না।" বাকী অংশ উপরে বর্ণিত হাদীসের অনুরূপ।)
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। ইব্ন হিব্বানের 'কিতাবুস সওয়াবে' এটি বর্ণনা করেন। হাকিমও এটিকে 'সহীহ্' সনদের হাদীস বলে রিওয়ায়াত করেছেন তাঁর বর্ণনাটি নিম্নরূপ : "তুমি কম্পর্দকহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করো, বিত্তবান অবস্থা তাঁর সাথে সাক্ষাত করবে না।" বাকী অংশ উপরে বর্ণিত হাদীসের অনুরূপ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1371 - وَعَن بِلَال رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا بِلَال مت فَقِيرا وَلَا تمت غَنِيا
قلت وَكَيف لي بذلك قَالَ مَا رزقت فَلَا تخبأ وَمَا سُئِلت فَلَا تمنع فَقلت يَا رَسُول الله وَكَيف لي بذلك قَالَ هُوَ ذَاك أَو النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَعِنْده قَالَ لي الق الله فَقِيرا وَلَا تلقه غَنِيا
وَالْبَاقِي بِنَحْوِهِ

হাদীস নং: ১৩৭২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭২. হযরত ইব্ন মাসউদ (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেন: দু'ব্যক্তির বেলায় কেবল ঈর্ষা করা চলে; প্রথমত ঐ ব্যক্তি- যাকে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছেন এবং যথার্থ খাতে অকাতরে ব্যয় করার উপর তাকে লাগিয়েও দিয়েছেন। দ্বিতীয়ত ঐ ব্যক্তি-যাকে আল্লাহ্ হিকমত (কুরআন ও সুন্নাহর জ্ঞান) দান করেছেন আর সে সেই অনুযায়ী ফায়সালা করে এবং লোকদেরকে তা শিক্ষা দেয়।
অন্য বর্ণনায় এরূপ রয়েছেঃ ঈর্ষা কেবল দু'ব্যক্তির বেলায় করা যায়ঃ (১) ঐ ব্যক্তি, যাকে আল্লাহ্ কুরআন দান করেছেন আর সে দিবারাত্র এর হক আদায়ে তৎপর থাকে; (২) ঐ ব্যক্তি, যাকে আল্লাহ্ সম্পদ দান করেছেন আর সে দিবারাত্র তা দান করে যায়।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসে বর্ণিত حسد শব্দ দ্বারা غبطة বা ঈর্ষা বুঝানো হয়েছে। আর غبطة হচ্ছে কারো নিয়ামত দেখে নিজের জন্যও এরূপ নিয়ামতের আকাঙ্ক্ষা পোষণ করা, এতে কোন দোষ নেই। তবে যদি কারো নিয়ামত দেখে তার থেকে ঐ নিয়ামতের বিলুপ্ত হয়ে যাক এরূপ আকাঙ্ক্ষা পোষণ করা হয়, তবে তা হারাম। আর এটিই হচ্ছে পরশ্রী কাতরতা, যা নিন্দনীয়।)
অন্য বর্ণনায় এরূপ রয়েছেঃ ঈর্ষা কেবল দু'ব্যক্তির বেলায় করা যায়ঃ (১) ঐ ব্যক্তি, যাকে আল্লাহ্ কুরআন দান করেছেন আর সে দিবারাত্র এর হক আদায়ে তৎপর থাকে; (২) ঐ ব্যক্তি, যাকে আল্লাহ্ সম্পদ দান করেছেন আর সে দিবারাত্র তা দান করে যায়।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসে বর্ণিত حسد শব্দ দ্বারা غبطة বা ঈর্ষা বুঝানো হয়েছে। আর غبطة হচ্ছে কারো নিয়ামত দেখে নিজের জন্যও এরূপ নিয়ামতের আকাঙ্ক্ষা পোষণ করা, এতে কোন দোষ নেই। তবে যদি কারো নিয়ামত দেখে তার থেকে ঐ নিয়ামতের বিলুপ্ত হয়ে যাক এরূপ আকাঙ্ক্ষা পোষণ করা হয়, তবে তা হারাম। আর এটিই হচ্ছে পরশ্রী কাতরতা, যা নিন্দনীয়।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1372 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا حسد إِلَّا فِي اثْنَتَيْنِ رجل آتَاهُ الله مَالا فَسَلَّطَهُ على هَلَكته فِي الْحق وَرجل آتَاهُ الله حِكْمَة فَهُوَ يقْضِي بهَا وَيعلمهَا
وَفِي رِوَايَة لَا حسد إِلَّا فِي اثْنَتَيْنِ رجل آتَاهُ الله الْقُرْآن فَهُوَ يقوم بِهِ آنَاء اللَّيْل
وآناء النَّهَار وَرجل آتَاهُ الله مَالا فَهُوَ يُنْفِقهُ آنَاء اللَّيْل وآناء النَّهَار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالْمرَاد بِالْحَسَدِ هُنَا الْغِبْطَة وَهُوَ تمني مثل مَا للمغبط وَهَذَا لَا بَأْس بِهِ وَله نِيَّته فَإِن تمنى زَوَالهَا عَنهُ فَذَلِك حرَام وَهُوَ الْحَسَد المذموم

হাদীস নং: ১৩৭৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৩. তালহা ইব্ন ইয়াহয়া সূত্রে তাঁর দাদী সু'দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন তালহা ইবন উবায়দুল্লাহর নিকট গেলাম। আমি তাঁর রোগ যাতনা লক্ষ্য করে বললাম, তোমার কি হয়েছে হে? আমাদের কোন ব্যাপার তোমাকে দ্বিধাগ্রস্ত করে ফেলেছে বুঝি? আমরা তার প্রতিবিধান করব নাকি? তিনি বললেন, না, তেমন কিছু নয়। তুমি একজন মুসলমানের কত উত্তম বধুই না বটে। আসল ব্যাপার হচ্ছে, আমার নিকট প্রচুর সম্পদ পূঞ্জীভূত হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না যে, এগুলোর ব্যাপারে আমি করবোটা কী? সু'দা বললেন, এতে তোমার চিন্তার কারণ কি থাকতে পারে? তুমি তোমার সম্প্রদায়ের লোকজনকে ডাক এবং এগুলো তাদের মধ্যে বিতরণ করে দাও।
তিনি তখন বললেন, হে বালক! আমার সম্প্রদায়ের লোকজনকে উপস্থিত কর। সু'দা বলেন, আমি কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করলাম, তিনি কি পরিমাণ সম্পদ বিতরণ করলেন? সে বলল, চার লক্ষ।
(হাদীসটি তাবারানী হাসান বা উত্তম সনদে বর্ণনা করেছেন।)
তিনি তখন বললেন, হে বালক! আমার সম্প্রদায়ের লোকজনকে উপস্থিত কর। সু'দা বলেন, আমি কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করলাম, তিনি কি পরিমাণ সম্পদ বিতরণ করলেন? সে বলল, চার লক্ষ।
(হাদীসটি তাবারানী হাসান বা উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1373 - وَعَن طَلْحَة بن يحيى عَن جدته سعدى قَالَت دخلت يَوْمًا على طَلْحَة تَعْنِي ابْن عبيد الله فَرَأَيْت مِنْهُ ثقلا فَقلت لَهُ مَا لَك لَعَلَّه رَابَك منا شَيْء فنعتبك قَالَ لَا ولنعم حَلِيلَة الْمَرْء الْمُسلم أَنْت وَلَكِن اجْتمع عِنْدِي مَال وَلَا أَدْرِي كَيفَ أصنع بِهِ
قَالَت وَمَا يغمك مِنْهُ ادْع قَوْمك فاقسمه بَينهم فَقَالَ يَا غُلَام عَليّ بقومي فَسَأَلت الخازن كم قسم قَالَ أَرْبَعمِائَة ألف
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن

হাদীস নং: ১৩৭৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৪. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহ তাঁর এমন দু'জন বান্দাকে মৃত্যুর পর পূনর্জীবিত করলেন, যাদেরকে অনেক সম্পদ ও সন্তান দান করেছিলেন। তারপর তাদের একজনকে বললেন, হে অমুকের পুত্র অমুক! সে বলল, প্রভু! আমি হাযির। আল্লাহ তখন বললেন, আমি কি তোমাকে প্রচুর ধন-সম্পদ ও সন্তানাদি দান করিনি? সে বলল, আলবৎ হে প্রভু। তিনি বললেন, আমি তোমাকে যা কিছু দান করেছিলাম তার বেলায় তুমি কি করেছিলে? সে বলল, দারিদ্র্যের ভয়ে আমার সন্তানদের জন্য ঐ সম্পদ রেখে এসেছিলাম। আল্লাহ বললেন, তুমি যদি আসল ব্যাপারটি জানতে, তাহলে খুব অল্প হাসতে আর অধিক কাঁদতে। শুনে নাও, তুমি তোমার সন্তানদের উপর যে বিষয়টির আশংকা করেছিলে, আমি তাদের উপর তাই নাযিল করে দিয়েছি।
অপর ব্যক্তিকে তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক। সে বলল, প্রভু! আমি হাযির। আল্লাহ্ তখন বললেন, আমি কি তোমাকে প্রচুর ধন-সম্পদ ও সন্তানাদি দান করিনি? সে বলল আলবৎ হে প্রতিপালক! তিনি বললেন, আমি তোমাকে যা দিয়েছিলাম তার বেলায় তুমি কি করেছিলে? সে বলল, তোমার সন্তুষ্টির জন্য আমি তা খরচ করে ফেলেছিলাম এবং আমার পর আমার সন্তানদের জন্য তোমার বদান্যতার উপরই ভরসা করেছিলাম। আল্লাহ্ বললেন, তুমি যদি প্রকৃত অবস্থা জানতে তাহলে খুব হাসতে এবং অল্পই কাঁদতে। শুনে নাও, তুমি তাদের জন্য যে জিনিসটির উপর ভরসা করেছিলে, আমি তাদেরকে তাই দান করেছি।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
অপর ব্যক্তিকে তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক। সে বলল, প্রভু! আমি হাযির। আল্লাহ্ তখন বললেন, আমি কি তোমাকে প্রচুর ধন-সম্পদ ও সন্তানাদি দান করিনি? সে বলল আলবৎ হে প্রতিপালক! তিনি বললেন, আমি তোমাকে যা দিয়েছিলাম তার বেলায় তুমি কি করেছিলে? সে বলল, তোমার সন্তুষ্টির জন্য আমি তা খরচ করে ফেলেছিলাম এবং আমার পর আমার সন্তানদের জন্য তোমার বদান্যতার উপরই ভরসা করেছিলাম। আল্লাহ্ বললেন, তুমি যদি প্রকৃত অবস্থা জানতে তাহলে খুব হাসতে এবং অল্পই কাঁদতে। শুনে নাও, তুমি তাদের জন্য যে জিনিসটির উপর ভরসা করেছিলে, আমি তাদেরকে তাই দান করেছি।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1374 - وَرُوِيَ عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نشر الله عَبْدَيْنِ من عباده أَكثر لَهما من المَال وَالْولد فَقَالَ لأَحَدهمَا أَي فلَان ابْن فلَان قَالَ لبيْك رب وَسَعْديك
قَالَ ألم أَكثر لَك من المَال وَالْولد قَالَ بلَى أَي رب
قَالَ وَكَيف صنعت فِيمَا آتيتك قَالَ تركته لوَلَدي مَخَافَة الْعيلَة
قَالَ أما إِنَّك لَو تعلم الْعلم لضحكت قَلِيلا ولبكيت كثيرا أما إِن الَّذِي تخوفت عَلَيْهِم قد أنزلت بهم وَيَقُول للْآخر أَي فلَان ابْن فلَان فَيَقُول لبيْك أَي رب وَسَعْديك قَالَ لَهُ ألم أَكثر لَك من المَال وَالْولد قَالَ بلَى
أَي رب
قَالَ فَكيف صنعت فِيمَا آتيتك فَقَالَ أنفقت فِي طَاعَتك ووثقت لوَلَدي من بعدِي بِحسن طولك
قَالَ أما إِنَّك لَو تعلم الْعلم لضحكت كثيرا ولبكيت قَلِيلا أما إِن الَّذِي قد وثقت بِهِ أنزلت بهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط

হাদীস নং: ১৩৭৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৫. মালিকদার থেকে বর্ণিত যে, একবার উমর ইবনুল খাত্তাব (রা) চারশটি দীনার নিয়ে একটি থলেতে পুরে ভৃত্যকে বললেন: এটি আবু উবায়দা ইবনুল জাররাহ্-এর নিকট নিয়ে যাও। তারপর কিছুক্ষণ ঘরে অপেক্ষা করে দেখ, তিনি কি করেন। ভৃত্যটি এগুলো নিয়ে তাঁর কাছে গেল এবং বলল, আমীরুল মু'মিনীন এগুলো আপনার প্রয়োজনে ব্যয় করতে বলেছেন। আবু উবায়দা বললেন, আল্লাহ্ তাঁকে আপন করে নিন ও তাঁর উপর দয়া করুন। তারপর দাসীকে বললেন, এদিকে এস যে, এই সাতটি দীনার নিয়ে অমুকের কাছে, এই পাঁচটি নিয়ে অমুকের কাছে ও এই পাঁচটি নিয়ে অমুকের কাছে যাও! এভাবে তিনি সবগুলো দীনার নিঃশেষিত করে ফেললেন।
এদিকে ভৃত্যটি উমর (রা)-এর নিকট ফিরে এসে সবকিছু খুলে বলল। সে এসে দেখল উমর (রা) মুয়ায ইবন জাবাল-এর জন্যও ঐ পরিমাণ দীনার গুণে রেখেছেন। তিনি বললেন, এগুলো নিয়ে মুয়ায ইব্ন জাবালের নিকট যাও এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখ, তিনি কি করেন। ভৃত্যটি এগুলো নিয়ে তাঁর কাছেও গেল এবং বলল, আমীরুল মু'মিনীন এগুলো আপনার প্রয়োজনে ব্যয় করতে বলেছেন। তিনি বললেন, আল্লাহ্ তাঁকে দয়া করুন ও আপন করে নিন। হে দাসী। এদিকে এস। এই কয়টি দীনার নিয়ে অমুকের বাড়িতে, এই কয়টি নিয়ে অমুকের বাড়িতে ও এই কয়টি নিয়ে অমুকের বাড়িতে যাও। এদিকে মুয়াযের স্ত্রী বিষয়টি জানতে পেরে বললেন: আল্লাহর কসম! আমরাও তো নিঃস্ব। সুতরাং আমাদেরকেও কিছু দিন। কিন্তু তখন থলের মধ্যে দু'টির বেশি দীনার ছিল না। তাই মুয়ায এ দু'টিই তার দিকে ছুঁড়ে দিলেন। ভৃত্যটি উমর (রা)-এর নিকট ফিরে এলো এবং সব কিছু তাঁকে খুলে বলল। তিনি খুব খুশি হলেন এবং বললেন। ওঁরা হচ্ছেন পরস্পর ভাই ভাই।
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। মালিকদার পর্যন্ত সকল বর্ণনাকারীই মশহুর ও নির্ভরযোগ্য। অবশ্য মালিকদার সম্পর্কে আমাদের কিছু জানা নেই।)

1375 - وَعَن مَالك الدَّار أَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَخذ أَرْبَعمِائَة دِينَار فَجَعلهَا فِي صرة فَقَالَ للغلام اذْهَبْ بهَا إِلَى أبي عُبَيْدَة بن الْجراح ثمَّ تله فِي الْبَيْت سَاعَة حَتَّى تنظر مَا يصنع فَذهب بهَا الْغُلَام إِلَيْهِ فَقَالَ يَقُول لَك أَمِير الْمُؤمنِينَ اجْعَل هَذِه فِي بعض
حَاجَتك فَقَالَ وَصله الله ورحمه ثمَّ قَالَ تعالي يَا جَارِيَة اذهبي بِهَذِهِ السَّبْعَة إِلَى فلَان وبهذه الْخَمْسَة إِلَى فلَان وبهذه الْخَمْسَة إِلَى فلَان حَتَّى أنفذها وَرجع الْغُلَام إِلَى عمر فَأخْبرهُ فَوَجَدَهُ قد أعد مثلهَا لِمعَاذ بن جبل فَقَالَ اذْهَبْ بهَا إِلَى معَاذ بن جبل وتله فِي الْبَيْت حَتَّى تنظر مَا يصنع فَذهب بهَا إِلَيْهِ فَقَالَ يَقُول لَك أَمِير الْمُؤمنِينَ اجْعَل هَذِه فِي بعض حَاجَتك فَقَالَ رَحمَه الله وَوَصله تعالي يَا جَارِيَة اذهبي إِلَى بَيت فلَان بِكَذَا اذهبي إِلَى بَيت فلَان بِكَذَا اذهبي إِلَى بَيت فلَان بِكَذَا فاطلعت امْرَأَة معَاذ وَقَالَت نَحن وَالله مَسَاكِين فَأَعْطِنَا فَلم يبْق فِي الْخِرْقَة إِلَّا دِينَارَانِ فدحى بهما إِلَيْهَا وَرجع الْغُلَام إِلَى عمر فَأخْبرهُ فسر بذلك فَقَالَ إِنَّهُم إخْوَة بَعضهم من بعض
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته إِلَى مَالك الدَّار ثِقَات مَشْهُورُونَ وَمَالك الدَّار لَا أعرفهُ

হাদীস নং: ১৩৭৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৬. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.)-এর সাতটি দীনার ছিল, যা তিনি আয়েশার নিকট রেখেছিলেন। তিনি যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে পড়লেন, তখন বললেন, হে আয়েশা! স্বর্ণখণ্ডগুলো আলীর নিকট পাঠিয়ে দাও। তারপর তিনি বেহুঁশ হয়ে পড়লেন। এদিকে আয়েশা রাসূলুল্লাহ্-এর খিদমতে ব্যস্ত হয়ে থাকলেন। রাসূলুল্লাহ্ বারবার এ কথাটি বলছিলেন। আর প্রতিবারই তিনি বেহুঁশ হয়ে যাচ্ছিলেন। এদিকে আয়েশাও তাঁর খিদমতে ব্যস্ত হয়ে পড়ছিলেন। অবশেষে তিনি নিজেই তা আলীর কাছে পাঠিয়ে দিলেন এবং আলী এগুলো দান করে দিলেন। সোমবার রাতে যখন রাসূলুল্লাহ (সা.) মৃত্যু যন্ত্রণায় উপনীত হলেন, আয়েশা তখন প্রতিবেশী এক মহিলার কাছে এই বলে একটি প্রদীপ পাঠালেন যে, তোমার তৈলাধার থেকে আমার প্রদীপটিতে সামান্য তৈল ভরে পাঠাও। কেননা, রাসূলুল্লাহ্ (সা.) মৃত্যু যন্ত্রণায় উপনীত।
(তাবারানী 'কবীর'-এ বিশুদ্ধ সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহে' হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেছেন।)
(তাবারানী 'কবীর'-এ বিশুদ্ধ সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহে' হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1376- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ كَانَت عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَبْعَة دَنَانِير وَضعهَا عِنْد عَائِشَة فَلَمَّا كَانَ عِنْد مَرضه قَالَ يَا عَائِشَة ابعثي بِالذَّهَب إِلَى عَليّ ثمَّ أُغمي عَلَيْهِ
وشغل عَائِشَة مَا بِهِ حَتَّى قَالَ ذَلِك مرَارًا كل ذَلِك يغمى على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ويشغل عَائِشَة مَا بِهِ فَبعث إِلَى عَليّ فَتصدق بهَا وَأمسى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي حَدِيد الْمَوْت لَيْلَة الِاثْنَيْنِ فَأرْسلت عَائِشَة بمصباح لَهَا إِلَى امْرَأَة من نسائها فَقَالَت أهدي لنا فِي مصباحنا من عكتك السّمن فَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمْسَى فِي حَدِيد الْمَوْت
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث عَائِشَة بِمَعْنَاهُ

হাদীস নং: ১৩৭৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৭. হযরত আবদুল্লাহ ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার আবু যর (রা)-এর সাথে ছিলাম, এমন সময় তাঁর প্রাপ্য অংশটি নিজের কাছে আসল। আবু যর (রা)-এর কাছে তাঁর একটি দাসী ছিল। সে তাঁর প্রয়োজনে এখান থেকে খরচ করতে থাকল। অবশেষে সাতটি মুদ্রা অবশিষ্ট রয়ে গেল। আবু যর দাসীকে এর বিনিময়ে দারিদ্র্য ক্রয় করে নিতে বললেন। আমি তখন বললাম, আপনি যদি এগুলো আকস্মিক ব্যয় নির্বাহ অথবা আগত মেহমানদের জন্য সঞ্চয় করে রাখতেন। তিনি বললেন, আমার বন্ধু [রাসূল (সা)। আমাকে বলেছেন, যে সোনা-রূপা সঞ্চয় করে রাখা হবে, তা তার মালিকের জন্য আগুন হয়ে থাকবে- যে পর্যন্ত না এগুলো মহান আল্লাহর পথে ব্যয় করা হবে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ও তাবারানী এটি সংক্ষিপ্তকারে বর্ণনা করেছেন।)
তারাবানীর বর্ণনাটি এরূপঃ আবু যর (রা) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সা.) -কে একথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি সোনা-রূপা সঞ্চয় করে রাখবে ও আল্লাহর পথে ব্যয় না করবে, তার এ সম্পদ আগুনে পরিণত হবে এবং এটি দিয়ে তার দেহে দাগ দেয়া হবে। -এ পাঠ তাবারানীর, আর তাঁর বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ও তাবারানী এটি সংক্ষিপ্তকারে বর্ণনা করেছেন।)
তারাবানীর বর্ণনাটি এরূপঃ আবু যর (রা) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সা.) -কে একথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি সোনা-রূপা সঞ্চয় করে রাখবে ও আল্লাহর পথে ব্যয় না করবে, তার এ সম্পদ আগুনে পরিণত হবে এবং এটি দিয়ে তার দেহে দাগ দেয়া হবে। -এ পাঠ তাবারানীর, আর তাঁর বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1377- وَعَن عبد الله بن الصَّامِت قَالَ كنت مَعَ أبي ذَر رَضِي الله عَنهُ فَخرج عطاؤه وَمَعَهُ جَارِيَة لَهُ
قَالَ فَجعلت تقضي حَوَائِجه ففضل مَعهَا سَبْعَة فَأمرهَا أَن تشتري بِهِ فُلُوسًا
قَالَ قلت لَو أَخَّرته للْحَاجة تنوبك أَو للضيف ينزل بك
قَالَ إِن خليلي عهد إِلَيّ أَن أَيّمَا ذهب أَو فضَّة أوكىء عَلَيْهِ فَهُوَ جمر على صَاحبه حَتَّى يفرغه فِي سَبِيل الله عز وَجل
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
وَرَوَاهُ أَحْمد أَيْضا وَالطَّبَرَانِيّ بِاخْتِصَار الْقِصَّة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أوكى على ذهب أَو فضَّة وَلم يُنْفِقهُ فِي سَبِيل الله كَانَ جمرا يَوْم الْقِيَامَة يكوى بِهِ
هَذَا لفظ الطَّبَرَانِيّ وَرِجَاله أَيْضا رجال الصَّحِيح

হাদীস নং: ১৩৭৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্-এর নিকট তিনটি পাখি হাদিয়া স্বরূপ আসল। এখান থেকে একটি পাখি তিনি আপন ভৃত্যকে দিলেন। পরদিন সে এই পাখিটি নিয়ে রাসূলুল্লাহ্ হয়ে-এর নিকট আসল। রাসূলুল্লাহ তাকে বললেন, আমি কি আগামীকালের জন্য কোন কিছু উঠিয়ে রাখতে তোমাকে বারণ করিনি? কেননা আল্লাহ অবশ্যই আগামী দিনের আহার্য সরবরাহ করবেন।
(আবু ইয়ালা ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবু ইয়ালা ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1378- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ أهديت للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث طوائر فأطعم خادمه طائرا
فَلَمَّا كَانَ من الْغَد أَتَتْهُ بهَا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ألم أَنْهَك أَن ترفعي شَيْئا لغد
فَإِن الله يَأْتِي برزق غَد
رَوَاهُ أَبُو يعلى وَالْبَيْهَقِيّ ورواة أبي يعلى ثِقَات

হাদীস নং: ১৩৭৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৯. উক্ত হাদীছটি হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) আগামী দিনের জন্য কোন কিছু সঞ্চয় করে রাখতেন না।
(ইবন হিব্বান তাঁর সহীহায় ও বায়হাকী, উভয়ে জাফর ইবন সুলায়মান যুবাঈ সূত্রে সাবিত থেকে হাদীসটি বর্ণনা করেন।)
(ইবন হিব্বান তাঁর সহীহায় ও বায়হাকী, উভয়ে জাফর ইবন সুলায়মান যুবাঈ সূত্রে সাবিত থেকে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1379- وَعَن أنس أَيْضا رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يدّخر شَيْئا لغد
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة جَعْفَر بن سُلَيْمَان الضبعِي عَن ثَابت عَنهُ