আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৮৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৮৯. হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ স্ত্রী যখন স্বামীর ঘর থেকে খাদ্য জাতীয় কোন বস্তু দান করে এবং সম্দ বিনষ্ট করা তার উদ্দেশ্য না হয়, তখন সে দানের কারণে সে সওয়াব পায়, স্বামী তার উপার্জনের কারণে সওয়াবের অধিকারী হয় এবং সম্পদের হিফাযতকারীও অনুরূপ সওয়াব লাভ করে। একজন অপরের সওয়াব কম করে দেয় না।
(বুখারী ও মুসলিম। শব্দমালা মুসলিমের। আবু দাউদ, ইব্‌ন মাজাহ, তিরমিযী, নাসাঈ ও ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহে'; তবে কেউ কেউ أنفقت এর স্থলে إذا تصدقت ব্যবহার করেছেন।
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1389- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أنفقت الْمَرْأَة من طَعَام بَيتهَا غير مفْسدَة كَانَ لَهَا أجرهَا بِمَا أنفقت ولزوجها أجره بِمَا اكْتسب وللخادم مثل ذَلِك لَا ينقص بَعضهم من أجر بعض شَيْئا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَعند بَعضهم إِذا تَصَدَّقت بدل أنفقت
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৩৯০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: কোন মহিলার জন্য স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় তার অনুমতি ব্যতীত সাওম পালন জায়েয নয়। তদ্রূপ কোন মহিলার জন্য স্বামীর অনুমতি ব্যতীত কাউকে বাড়িতে প্রবেশের অধিকার দেয়াও জায়েয নয়।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ)
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1390- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل للْمَرْأَة أَن تَصُوم وَزوجهَا شَاهد إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأذن فِي بَيته إِلَّا بِإِذْنِهِ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد
হাদীস নং: ১৩৯১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯১. আবু দাউদের অপর এক বর্ণনায় রয়েছে যে, হযরত আবু হুরায়রা (রা)-কে স্ত্রীলোক সম্পর্কে প্রশ্ন করাহয়েছিল যে, সে কি স্বামীর ঘর থেকে সাদ্‌কা করতে পারবে? তিনি বললেন, না, নিজের আহার্য ও খাদ্য সামগ্রী থেকে। আর এর সওয়াব উভয়ের মধ্যে বন্টিত হবে। কোন মহিলার জন্য স্বামীর সম্পদ থেকে তার অনুমতি ব্যতীত সাদকা করা বৈধ নয়।
রযীন আবদারী তাঁর 'জামি' গ্রন্থে এই অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন। যদি স্বামী অনুমতি দেয় তবে সওয়াব উভয়ের জন্য হবে। আর যদি স্বামীর অনুমতি ব্যতীত সে দান করে থাকে, তবে সওয়াব হবে স্বামীর আর গুনাহ হবে স্ত্রীর।
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1391- وَفِي رِوَايَة لابي دَاوُد أَن أَبَا هُرَيْرَة رَضِي الله عَنهُ سُئِلَ عَن الْمَرْأَة هَل تَتَصَدَّق من بَيت زَوجهَا قَالَ لَا إِلَّا من قوتها وَالْأَجْر بَينهمَا وَلَا يحل لَهَا أَن تَتَصَدَّق من مَال زَوجهَا إِلَّا بِإِذْنِهِ

زَاد رزين الْعَبدَرِي فِي جَامعه فَإِن أذن لَهَا فالأجر بَينهمَا فَإِن فعلت بِغَيْر إِذْنه فالأجر لَهُ وَالْإِثْم عَلَيْهَا
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৩৯২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯২. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেন: কোন মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতীত দান করা বৈধ নয়। - আবু দাউদ ও নাসাঈ
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1392- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يجوز لامْرَأَة عَطِيَّة إِلَّا بِإِذن زَوجهَا

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ من طَرِيق عَمْرو بن شُعَيْب
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৩৯৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯৩. হযরত আসমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! যুবায়র আমাকে যে সম্পদ দিয়েছেন তা ব্যতীত আমার কোন নিজস্ব সম্পদ নেই। এমতাবস্থায় আমি কি দান করতে পারব? তিনি বললেন, তুমি দান করে যাও, কৃপণতা করো না। এমন করলে তোমার বেলায়ও কৃপণতা করা হবে।
অন্য বর্ণনায় রয়েছে যে, আসমা নবী (সা.) এর নিকট এসে বললেন, হে আল্লাহর নবী! যুবায়র আমাকে যা দিয়েছেন, তা-ব্যতীত আমার কোন সম্পদ নেই। তাই তাঁর প্রদত্ত সম্পদ থেকে অল্প কিছু দান করলে কি আমার গুনাহ হবে? তিনি বললেন, যথাসম্ভব উদারতা প্রদর্শন কর। আর কৃপণতা করো না। এমন করলে আল্লাহও তোমাকে হিসাব করে দিবেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ ও তিরমিযী’)
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1393- وَعَن أَسمَاء رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله مَا لي مَال إِلَّا مَا أَدخل عَليّ الزبير أفأتصدق قَالَ تصدقي وَلَا توعي فيوعى عَلَيْك

وَفِي رِوَايَة أَنَّهَا جَاءَت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا نَبِي الله لَيْسَ لي شَيْء إِلَّا مَا أَدخل عَليّ الزبير فَهَل عَليّ جنَاح أَن أرضخ مِمَّا يدْخل عَليّ قَالَ ارضخي مَا اسْتَطَعْت وَلَا توعي
فيوعي الله عَلَيْك

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
হাদীস নং: ১৩৯৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯৪. হযরত আমর ইব্‌ন শু'আয়ব তাঁর পিতার সূত্রে এবং তিনি তাঁর দাদার সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: স্ত্রী যখন তার স্বামীর ঘর থেকে কোন কিছু দান করে, তখন সে সওয়াবের অধিকারিণী হয় এবং তার স্বামীও অনুরূপ সওয়াব পায়। একজন অপরজনের সওয়াব কম করে দেয় না। স্বামী উপার্জনের কারণে ও স্ত্রী দানের কারণে সওয়াব লাভ করে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1394- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا تَصَدَّقت الْمَرْأَة من بَيت زَوجهَا كَانَ لَهَا أجرهَا ولزوجها مثل ذَلِك لَا ينقص كل وَاحِد مِنْهُمَا من أجر صَاحبه شَيْئا لَهُ بِمَا كسب وَلها بِمَا أنفقت

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৩৯৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৯৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ-কে একথা বলতে শুনেছি। স্বামীর অনুমতি ব্যতীত কোন মহিলা যেন তার ঘরের কোন জিনিস ব্যয় না করে। প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ! খাদ্য সামগ্রীও দান করা যাবে না? তিনি বললেন, এটি তো আমাদের উত্তম সম্পদ।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب الصَّدقَات
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1395- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي خطبَته عَام حجَّة الْوَدَاع لَا تنْفق امْرَأَة شَيْئا من بَيت زَوجهَا إِلَّا بِإِذن زَوجهَا
قيل يَا رَسُول الله وَلَا الطَّعَام قَالَ ذَلِك أفضل أَمْوَالنَا

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক: