আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ১৩৯৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৩৯৬. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ-কে জিজ্ঞেস করেছিল, ইসলামের কোন গুণটি সর্বোত্তম? তিনি বলেছিলেন, আহার্য দ্বারা আপ্যায়িত করা এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম প্রদান।
(বুখারী, মুসলিম ও নাসাঈ)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1396- عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْإِسْلَام خير قَالَ تطعم الطَّعَام وتقرأ السَّلَام على من عرفت وَمن لم تعرف

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
হাদীস নং: ১৩৯৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৩৯৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আমি যখন আপনাকে দেখি, তখন আমার মন প্রফুল্ল হয় এবং আমার চোখ জুড়িয়ে যায়। আপনি আমাকে সকল সৃষ্টি সম্পর্কে বলুন। তিনি বললেন, সকল বস্তুই পানি থেকে সৃষ্টি হয়েছে। আমি বললাম: আমাকে এমন কাজের কথা বলুন, যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বললেন: আহার্য দ্বারা আপ্যায়িত কর, সালামের ব্যাপক প্রচলন কর, আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখ, রাতের বেলা মানুষ যখন নিদ্রায় মগ্ন থাকে, তখন নামায আদায় কর, শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে।
(আহমদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। শব্দমালা ইবন হিব্বান-এর। হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1397- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله إِنِّي إِذا رَأَيْتُك طابت نَفسِي وقرت عَيْني أنبئني عَن كل شَيْء قَالَ كل شَيْء خلق من المَاء
فَقلت أَخْبرنِي بِشَيْء إِذا عملته دخلت الْجنَّة قَالَ أطْعم الطَّعَام وأفش السَّلَام وصل الْأَرْحَام وصل بِاللَّيْلِ وَالنَّاس نيام تدخل الْجنَّة بِسَلام

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
হাদীস নং: ১৩৯৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৩৯৮. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: তোমরা পরম দয়াময়ের ইবাদত কর, লোকজনকে আহার্য দ্বারা আপ্যায়িত কর এবং সালামের বহুল প্রচলন কর; শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1398- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اعبدوا الرَّحْمَن وأطعموا الطَّعَام وأفشوا السَّلَام تدْخلُوا الْجنَّة بِسَلام

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
হাদীস নং: ১৩৯৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৩৯৯. উক্ত হাদীছটি হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) এর সূত্রেই রাসূলুল্লাহ্ সা. থেকে বর্ণিত। তিনি বলেছেন: নিশ্চয়ই জান্নাতে এমন অনেক কামরা রয়েছে যার বহির্ভাগ অভ্যন্তর থেকে এবং অভ্যন্তরভাগ বাইরে থেকে দৃশ্যমান হবে। আবু মালিক আশআরী তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ! এগুলো কাদের জন্য? তিনি বললেন, এগুলো তাদের জন্য-যারা মধুর ভাষায় কথা বলে, আহার্য দ্বারা লোকজনকে আপ্যায়িত করে এবং মানুষ যখন নিদ্রায় বিভোর থাকে, তখন যারা (সালাতরত অবস্থায়) দাঁড়িয়ে রাত কাটায়।
(তাবারানী তাঁর 'কাবীর'-এ হাসান সনদে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1399- وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة غرفا يرى ظَاهرهَا من بَاطِنهَا وباطنها من ظَاهرهَا فَقَالَ أَبُو مَالك الْأَشْعَرِيّ لمن هِيَ يَا رَسُول الله قَالَ هِيَ لمن أطاب الْكَلَام وَأطْعم الطَّعَام وَبَات قَائِما وَالنَّاس نيام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
হাদীস নং: ১৪০০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০০. হযরত আবু মালিক আশআরী (রা) সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন অনেক কামরা রয়েছে, যার বহির্ভাগ অভ্যন্তর থেকে এবং অভ্যন্তরভাগ বাইরে থেকে দৃশ্যমান হবে। এগুলো আল্লাহ্ তা'আলা ঐসব লোকের জন্য প্রস্তুত করে রেখেছেন, যারা আহার্য দ্বারা মানুষকে আপ্যায়িত করে, সালামের বহুল প্রচলন করে এবং রাতে মানুষ যখন নিদ্রায় বিভোর থাকে, তখন তারা সালাত আদায় করে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1400- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة غرفا يرى ظَاهرهَا من بَاطِنهَا وباطنها من ظَاهرهَا أعدهَا الله تَعَالَى لمن أطْعم الطَّعَام وَأفْشى السَّلَام وَصلى بِاللَّيْلِ وَالنَّاس نيام

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ১৪০১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০১. হামযা ইবুন সুহায়ব তাঁর পিতা হযরত সুহায়ব (রা) থেকে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) একবার সুহায়বকে বলেছিলেন, তোমার মধ্যে আহার্য অপচয়ের অভ্যাস দেখছি। উত্তরে সুহায়ব বললেন, আমি রাসূলুল্লাহ সা.-কে একথা বলতে শুনেছি যে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে আহার্য দ্বারা লোককে আপ্যায়িত করে।
(হাদীসটি আবুশ শায়খ ইবন হিব্বান 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন এবং তাঁর সনদে আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল সম্পর্কে এ পর্যন্ত আমি কিছু জানি না।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1401- وَعَن حَمْزَة بن صُهَيْب عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ عمر لِصُهَيْب فِيك سرف فِي الطَّعَام فَقَالَ إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خياركم من أطْعم الطَّعَام

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَفِي إِسْنَاده عبد الله بن مُحَمَّد بن عقيل وَمن لَا يحضرني الْآن حَاله
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪০২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন , রাসূলুল্লাহ্ বলেছেন: পাপ মোচনকারী বিষয়গুলো হচ্ছে, আহার্য দ্বারা আপ্যায়িত করা, সালামের বহুল প্রচলন করা ও মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন সালাত আদায় করা।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1402- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَفَّارَات إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام وَالصَّلَاة بِاللَّيْلِ وَالنَّاس نيام

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي رَضِي الله عَنهُ كَيفَ وَعبد الله بن أبي حميد مَتْرُوك
হাদীস নং: ১৪০৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৩. হযরত আবদুল্লাহ ইব্‌ন সালাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. প্রথম যখন মদীনায় পদার্পণ করলেন তখন সর্বশ্রেণীর লোক তাঁর নিকট ছুটে আসল। আমিও তাদের মধ্যে ছিলাম। আমি যখন তাঁর চেহারা দেখলাম ও গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, তখন আমার দৃঢ় প্রতীতি জন্মাল যে, এটি কোন মিথ্যাবাদীর চেহারা নয়। আমি তাঁর সর্বপ্রথম যে বাণীটি শুনেছিলাম, তা ছিল এইঃ হে লোক সকল! সালামের বহুল প্রচলন কর, আহার্য দ্বারা লোককে আপ্যায়িত কর এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় কর, শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন মাজাহ ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেছেন, বুখারী-মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1403- وَعَن عبد الله بن سَلام رَضِي الله عَنهُ قَالَ أول مَا قدم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْمَدِينَة انجفل النَّاس إِلَيْهِ فَكنت فِيمَن جَاءَهُ فَلَمَّا تَأَمَّلت وَجهه واستثبته علمت أَن وَجهه لَيْسَ بِوَجْه كَذَّاب
قَالَ وَكَانَ أول مَا سَمِعت من كَلَامه أَن قَالَ أَيهَا النَّاس أفشوا السَّلَام وأطعموا الطَّعَام وصلوا بِاللَّيْلِ وَالنَّاس نيام تدْخلُوا الْجنَّة بِسَلام

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
انجفل النَّاس بِالْجِيم أَي أَسْرعُوا ومضوا كلهم
استثبته أَي تحققته وتبينته وَتَقَدَّمت أَحَادِيث من هَذَا الْبَاب فِي الْوضُوء وَالصَّلَاة وَغَيرهمَا وَيَأْتِي أَحَادِيث أخر فِي السَّلَام وطلاقة الْوَجْه إِن شَاءَ الله تَعَالَى
হাদীস নং: ১৪০৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৪. হযরত জাবির (রা) সূত্রে রাসূলুল্লাহ্ সা. থেকে বর্ণিত যে, তিনি বলেছেন: আল্লাহর রহমত যে সব ব্যাপার অবশ্যম্ভাবী করে তোলে, সেগুলোর একটি হচ্ছে দরিদ্র মুসলিমকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বায়হাকীও এটি মুত্তাসিল ও মুরসাল উভয় পদ্ধতিতে রিওয়ায়াত করেছেন। তবে তাঁর বর্ণনাটি নিম্নরূপঃ মাগফিরাতকে যেসব ব্যাপার অবশ্যম্ভাবী করে তোলে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ক্ষুধার্ত মুসলমানকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।
বায়হাকী বলেন, আবদুল ওয়াহহাব বলেছেন: السغبان শব্দটির অর্থ হল ক্ষুধার্ত। আবুশ শায়খও হাদীসটি 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি হচ্ছে: জান্নাতকে অবশান্তাবী করে তোলে যে সব কার্য, তার মধ্যে একটি হচ্ছে ক্ষুধার্ত মুসলমানকে আহার্য দ্বারা আপ্যায়িত করা।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1404- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مُوجبَات الرَّحْمَة إطْعَام الْمُسلم الْمِسْكِين
رَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَيْهَقِيّ مُتَّصِلا ومرسلا من طَرِيقه أَيْضا إِلَّا أَنه قَالَ إِن من مُوجبَات الْمَغْفِرَة إطْعَام الْمُسلم السغبان وَقَالَ قَالَ عبد الْوَهَّاب يَعْنِي الجائع

وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب إِلَّا أَنه قَالَ إِن من مُوجبَات الْجنَّة إطْعَام الْمُسلم السغبان
হাদীস নং: ১৪০৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৫. হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে বর্ণিত। তিনি বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের কারো একটি খুরমা অথবা একগ্লাস পরিমাণ দানকে এভাবে লালন করতে থাকেন যেভাবে তোমাদের কেউ তার ঘোড়া অথবা উটের বাচ্চাকে প্রতিপালন করে থাকে। এমনকি বৃদ্ধি পেতে পেতে এ সামান্য দান উহুদ পাহাড় তুল্য হয়ে যায়।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিভাবে বর্ণনা করেছেন। এ হাদীসটি এবং আবূ বারযা বর্ণিত এ রিওয়ায়াতটি পূর্বেও উল্লেখ করা হয়েছে: আল্লাহর বান্দা রুটির একটি টুকরো দান করে আর তা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উহুদ পাহাড় সমতুল্য হয়ে যায়।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1405- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله ليربي لاحدكم التمرة واللقمة كَمَا يُربي أحدكُم فلوه أَو فَصِيله حَتَّى يكون مثل أحد

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَتقدم هُوَ وَحَدِيث أبي بَرزَة أَيْضا إِن العَبْد ليتصدق بالكسرة تربو عِنْد الله عز وَجل حَتَّى تكون مثل أحد
হাদীস নং: ১৪০৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. বলেছেন: মহান আল্লাহ এক গ্লাস রুটি, এক মুঠো খেজুর এবং অনুরূপ অন্য কোন বস্তু, যা দ্বারা কোন মিসকীন উপকৃত হতে পারে, এর বিনিময়ে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। এর নির্দেশদাতা, ব্যবস্থাপনাকারী এবং ঐ চাকর যে এগুলো মিসকীনের হাতে উঠিয়ে দেয়। তারপর রাসূলুল্লাহ্ বললেন: সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের চাকর- নোকরদেরকেও ভুলে থাকেন নি।
(তাবারানী তাঁর 'আওসাতে' ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বেও বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1406- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل ليدْخل بلقمة الْخبز وقبصة التَّمْر وَمثله مِمَّا ينفع الْمِسْكِين ثَلَاثَة الْجنَّة الْآمِر بِهِ وَالزَّوْجَة الْمصلحَة لَهُ وَالْخَادِم الَّذِي يناول الْمِسْكِين
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَمد لله الَّذِي لم ينس خدمنا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَتقدم
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪০৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৭. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন: বনী ইসরাঈলের জনৈক তাপস ব্যক্তি আশ্রমে বসে ষাট বছর অবধি আল্লাহর ইবাদত করেছিল। একদিন যমীনে বৃষ্টি হল ও ভূমি সজীব হয়ে উঠল। তাপস লোকটি আশ্রম থেকে তা তাকিয়ে দেখল ও বলল: আমি যদি এখান থেকে অবতরণ করে আল্লাহকে স্মরণ করি, তবে অধিক পুণ্য লাভ করতে পারব। এই বলে সে নীচে নেমে আসল। তার সাথে ছিল একটি অথবা দু'টি রুটি। একদিন সে যমীনে চলছিল, এমন সময় হঠাৎ এক মহিলার সাথে তার সাক্ষাত হল। সে ঐ মহিলার সাথে কথা বলতে লাগল আর মহিলটিও তার সাথে বাক্য বিনিময় করতে থাকল। এক পর্যায়ে সে মহিলাটিকে চেপে ধরল। তারপর সে বেহুঁশ হয়ে পড়ল। একটু পরে সে গোসল করতে জলাশয়ে নামল। এমন সময় তার কাছে একজন ভিখারী আসল। সে ভিখারীকে ইশারা করে রুটি দু'টি নিয়ে যেতে বলল। তারপর সে মৃত্যুমুখে পতিত হল। তার ষাট বছরের ইবাদতকে ঐ ব্যভিচারের সাথে ওজন করা হল। তখন তার ব্যভিচারের গুনাহ তার পুণ্যের তুলনায় ভারী হয়ে গেল। পুনরায় তার পুণ্যের সাথে ঐ একটি অথবা দু'টি রুটি রেখে ওজন করা হল। তখন পুণ্যের পাল্লা ভারী হয়ে গেল এবং তাকে মার্জনা করা হল।
(ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1407- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تعبد عَابِد من بني إِسْرَائِيل فعبد الله فِي صومعته سِتِّينَ عَاما وأمطرت الأَرْض فاخضرت فَأَشْرَف الراهب من صومعته فَقَالَ لَو نزلت فَذكرت الله فازددت خيرا فَنزل وَمَعَهُ رغيف أَو رغيفان فَبَيْنَمَا هُوَ فِي الأَرْض لَقيته امْرَأَة فَلم يزل يكلمها وتكلمه حَتَّى غشيها ثمَّ أُغمي عَلَيْهِ فَنزل الغدير يستحم فجَاء سَائل فَأَوْمأ إِلَيْهِ أَن يَأْخُذ الرغيفين ثمَّ مَاتَ فوزنت عبَادَة سِتِّينَ سنة بِتِلْكَ
الزنية فرجحت الزنية بحسناته ثمَّ وضع الرَّغِيف أَو الرغيفان مَعَ حَسَنَاته فرجحت حَسَنَاته فغفر لَهُ

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪০৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৮. হযরত বারা ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একজন বেদুঈন রাসূলুল্লাহ সা.-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমাকে এমন আমল শিখিয়ে দিন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ্ একথা শুনে বললেন, ভূমিকা সংক্ষিপ্ত করলেও তুমি প্রশ্নটি করেছ বিরাট। মানুষকে দাসত্বমুক্ত কর, গর্দান খালাস কর। যদি তা না পার তবে ক্ষুধার্তকে আহার্য দানে আপ্যায়িত কর, পিপাসার্তকে পানি পান করাও।…………… হাদীসের শেষ পর্যন্ত।
(আহমাদ ইবন হিব্বান তার 'সহীহ'-এ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি 'দাসমুক্তি' পরিচ্ছেদে আসছে ইনশা আল্লাহ্।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1408- وَعَن الْبَراء بن عَازِب قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ إِن كنت أقصرت الْخطْبَة لقد أَعرَضت الْمَسْأَلَة أعتق النَّسمَة وَفك الرَّقَبَة فَإِن لم تطق ذَلِك فأطعم الجائع واسق الظمآن
الحَدِيث

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَيَأْتِي بِتَمَامِهِ فِي الْعتْق إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪০৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৯. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি তার ভাইকে পেট ভরে আহার করায় ও পরিতৃপ্ত করে পানিপান করায়, আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে এমন সাতটি গহবর দূরে নিয়ে যান যার দু'টি গহবরের মাঝে পাঁচশ' বছরের দূরত্ব হবে।
(তাবারানী তাঁর 'কাবীর'-এ, আবুশ শায়খ ইব্‌ন হিব্বান 'কিতাবুস সওয়াবে', হাকিম ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1409- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أطْعم أَخَاهُ حَتَّى يشبعه وسقاه من المَاء حَتَّى يرويهِ باعده الله من النَّار سبع خنادق مَا بَين كل خندقين مسيرَة خَمْسمِائَة عَام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي الثَّوَاب وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪১০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১০. হয়রত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন: সর্বোত্তম সাদকা হচ্ছে কোন ভূথা প্রাণকে তৃপ্ত করা।
হাদীসটি আবুশ শায়খ 'কিতাবুস সওয়াবে' ও বায়হাকী বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ বায়হাকীর। ইস্পাহানীও এটি বর্ণনা করেন। তাঁরা সবাই হিশামের মুআযযিন যরবী সূত্রে হযরত আনাস (রা) থেকে রিওয়ায়াত করেন। আবুশ-শায়খ ও ইস্পাহানীর বর্ণনাটি নিম্নরূপঃ
হযরত আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সা. -কে বলতে শুনেছি যে, কোন ভুখা প্রাণকে পরিতৃপ্ত করার চাইতে উত্তম কোন কাজ নেই।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1410- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الصَّدَقَة أَن تشبع كبدا جائعا

رَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب وَالْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ والأصبهاني كلهم من رِوَايَة زَرْبِي مُؤذن هِشَام عَن أنس وَلَفظ أبي الشَّيْخ والأصبهاني قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عمل أفضل من إشباع كبد جَائِع
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪১১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১১. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন। যে মু'মিন ব্যক্তি কোন ক্ষুধার্ত মু'মিনকে আহার্য দ্বারা আপ্যায়িত করবে, আল্লাহ তাকে জান্নাতের ফলমূল দ্বারা আপ্যায়িত করবেন। আর যে মুমিন কোন পিপাসার্ত মু'মিনকে পানিপান করাবে, আল্লাহ্ তাকে কিয়ামতের দিন সংরক্ষিত বেহেশতী শরাব পান করাবেন। আর যে মু'মিন কোন বস্ত্রহীন মু'মিনকে বস্ত্র দান করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন বেহেশতী পোশাক পরিধান করাবেন।
হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। আবু দাউদও এটি রিওয়ায়াত করেন। তাঁর বর্ণনাটি সামনে আসবে। তিরমিযী বলেছেন, হাদীসটি 'গরীব'। এটি আবু সাঈদ থেকে মওকুফ পদ্ধতিতেও বর্ণিত রয়েছে। আর এই পদ্ধতিটিই অধিক বিশুদ্ধ। এ হাদীসটি ইব্‌ন আবিদ দুনিয়া তাঁর 'ইসতিনাউল মারুফ' নামক কিতাবে ইবন মাসউদ থেকে মওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। বর্ণনাটি নিম্নরূপঃ
ইবন মাসউদ বলেনঃ অতীতের যে কোন সময়ের তুলনায় অধিক উলঙ্গ, অধিক ক্ষুধার্ত, অধিক পিপাসার্ত ও অধিক ক্লান্ত অবস্থায় লোকজন হাশরের ময়দানে সমবেত হবে। তখন দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে বস্ত্র দান করেছিল, তাকে আল্লাহ্ তা'আলা বস্ত্র দান করবেন, যে আল্লাহর (সন্তুষ্টির) জন্য আহার্য দ্বারা আপ্যায়িত করেছিল, তাকে আল্লাহ্ আহার্য দানে আপ্যায়িত করবেন, যে আল্লাহর জন্য কাউকে পানি পান করিয়েছিল, আল্লাহ তাকে পানি পান করাবেন, আর যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সৎকর্ম করেছিল, তাকে আল্লাহ অভাবমুক্ত করে দিবেন এবং যে মহিমান্বিত আল্লাহর সন্তুষ্টি কামনায় কাউকে মার্জনা করেছিল, মহিমান্বিত আল্লাহও তাকে মার্জনা করে দিবেন। এ শব্দমালায় মরফু' পদ্ধতিতে বর্ণিত হয়েছে।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1411- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا مُؤمن أطْعم مُؤمنا على جوع أطْعمهُ الله يَوْم الْقِيَامَة من ثمار الْجنَّة وَأَيّمَا مُؤمن سقى مُؤمنا على ظمإ سقَاهُ الله يَوْم الْقِيَامَة من الرَّحِيق الْمَخْتُوم وَأَيّمَا مُؤمن كسا مُؤمنا على عري كَسَاه الله يَوْم الْقِيَامَة من حلل الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد
وَيَأْتِي لَفظه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب وَقد رُوِيَ مَوْقُوفا على أبي سعيد وَهُوَ أصح وأشبه وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف مَوْقُوفا على ابْن مَسْعُود وَلَفظه قَالَ يحْشر النَّاس يَوْم الْقِيَامَة أعرى مَا كَانُوا قطّ وأجوع مَا كَانُوا قطّ وأظمأ مَا كَانُوا قطّ وأنصب مَا كَانُوا قطّ فَمن كسا لله عز وَجل كَسَاه الله عز وَجل وَمن أطْعم لله عز
وَجل أطْعمهُ الله عز وَجل وَمن سقى لله عز وَجل سقَاهُ الله عز وَجل وَمن عمل لله أغناه الله وَمن عَفا لله عز وَجل أَعْفَاهُ الله عز وَجل

وَرُوِيَ مَرْفُوعا بِهَذَا اللَّفْظ
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪১২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সা. বলেছেন: আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান। আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি? আদম সন্তান বলবে, আমি কিরূপে আপনাকে দেখতে যাব, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ বলবেন, তুমি কি জান না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, অথচ তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জান না যে, তুমি যদি তাকে দেখতে যেতে, তবে আমাকে তার নিকটেই পেতে। হে আদম সন্তান। আমি তোমার নিকট আহার্য চেয়েছিলাম, কিন্তু আমাকে আহার্য দান করনি। সে বলবে হে আমার রব, আমি কিভাবে আপনাকে আহার্য দান করব, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ বলবেন, তুমি কি জান না যে, আমার অমুক বান্দা তোমার নিকট আহার্য চেয়েছিল, অথচ তুমি আহার্য দান করনি। তুমি কি জান না যে, তাকে যদি তুমি আহার্য দান করতে তবে তা আমার কাছে পেয়ে যেতে। হে আদম সন্তান আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানীয় দান করনি। সে বলবে, হে আমার রব। আমি কিভাবে আপনাকে পানীয় দান করবো, আপনি যে বিশ্বজগতের প্রতিপালক? তিনি বলবেন, আমার অমুক বান্দা তোমার নিকট পানীয় চেয়েছিল, অথচ তুমি তাকে পানীয় দান করনি। শুনে নাও, তুমি যদি তাকে পানীয় দান করতে, তাহলে তা আমার নিকট পেয়ে যেতে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1412- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل يَقُول يَوْم الْقِيَامَة يَا ابْن آدم مَرضت فَلم تعدني قَالَ يَا رب كَيفَ أعودك وَأَنت رب الْعَالمين قَالَ أما علمت أَن عَبدِي فلَانا مرض فَلم تعده أما علمت أَنَّك لَو عدته لَوَجَدْتنِي عِنْده
يَا ابْن آدم استطعمتك فَلم تطعمني
قَالَ يَا رب كَيفَ أطعمك وَأَنت رب الْعَالمين قَالَ أما علمت أَنه استطعمك عَبدِي فلَان فَلم تطعمه أما علمت أَنَّك لَو أطعمته لوجدت ذَلِك عِنْدِي
يَا ابْن آدم استسقيتك فَلم تَسْقِنِي
قَالَ يَا رب وَكَيف أسقيك وَأَنت رب الْعَالمين
قَالَ استسقاك عَبدِي فلَان فَلم تسقه أما إِنَّك لَو سقيته وجدت ذَلِك عِنْدِي
رَوَاهُ مُسلم
হাদীস নং: ১৪১৩
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১৩. উক্ত হাদীছটি হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. একদিন বললেন: তোমাদের মধ্যে কে আজ রোযাদার অবস্থায় প্রভাত করেছ? আবু বকর (রা) বললেন, আমি। তিনি প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে মিসকীনকে আহার্য দান করেছে? আবূ বকর বললেন, আমি। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজ কোন জানাযার সাথে গিয়েছ। (অর্থাৎ কোন মৃত ব্যক্তির দাফন কাফনে অংশ গ্রহণ করেছ?) আবু বকর বললেন, আমি। রাসূলুল্লাহ সা. পুনরায় প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজ কোন রুগ্ন ব্যক্তির কুশল জানতে গিয়েছ? আবু বকর বললেন, আমি। রাসুলুল্লাহ্ সা. তখন বললেন, যে ব্যক্তির মধ্যে এই গুণসমূহের সমাবেশ ঘটবে, সে অবশ্যই জান্নাতে যাবে।
(ইব্‌ন খুযায়মা তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1413- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح مِنْكُم الْيَوْم صَائِما فَقَالَ أَبُو بكر رَضِي الله عَنهُ أَنا فَقَالَ من أطْعم مِنْكُم الْيَوْم مِسْكينا فَقَالَ أَبُو بكر أَنا
قَالَ من تبع مِنْكُم الْيَوْم جَنَازَة قَالَ أَبُو بكر أَنا فَقَالَ من عَاد مِنْكُم الْيَوْم مَرِيضا قَالَ أَبُو بكر أَنا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا اجْتمعت هَذِه الْخِصَال قطّ فِي رجل إِلَّا دخل الْجنَّة

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪১৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১৪. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্-কে প্রশ্ন করা হল সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, মু'মিনের মনে আনন্দ দান। তা তুমি তার ক্ষুধা নিবারণ করে অথবা লজ্জা নিবারণ করে অথবা তার কোন প্রয়োজন পূরণ করেই কর না কেন।
(হাদীসটি তাবারানী 'আওসাত' কিতাবে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এই হাদীসটি 'কিতাবুস সওয়াবে' হযরত ইবন উমর (রা) থেকে অনুরূপই বর্ণনা করেছেন। তাঁর অপর একটি বর্ণনায় রয়েছে। আল্লাহর নিকট অধিকতর প্রিয় আমল হচ্ছে মু'মিনের মনে আনন্দ দান, তাকে বিপদমুক্ত করেই হোক, তার ক্ষুধা নিবারণ করেই হোক, চাই তার ঋণ শোধ করে দিয়েই হোক।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1414- وَرُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْأَعْمَال أفضل قَالَ إدخالك السرُور على مُؤمن أشبعت جوعته أَو كسوت عَوْرَته أَو قضيت لَهُ حَاجَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب من حَدِيث ابْن عمر بِنَحْوِهِ
وَفِي رِوَايَة لَهُ أحب الْأَعْمَال إِلَى الله عز وَجل سرُور تدخله على مُسلم أَو تكشف عَنهُ كربَة أَو تطرد عَنهُ جوعا أَو تقضي عَنهُ دينا
tahqiqতাহকীক:
হাদীস নং: ১৪১৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১৫. হযরত মুয়ায ইবন জাবাল (রা) সূত্রে রাসূলুল্লাহ মাক্ত থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কোন মু'মিনকে এমনভাবে আহার করায় যে তার ক্ষুধা নিবৃত্ত হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন যে, তাঁর সমতুল্য ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।
(তাবারানী তাঁর 'কাবীর'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1415- وَرُوِيَ عَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أطْعم مُؤمنا حَتَّى يشبعه من سغب أدخلهُ الله بَابا من أَبْوَاب الْجنَّة لَا يدْخلهُ إِلَّا من كَانَ مثله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير