তারপর সে শিশুটি নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে আসল। ১৬ তারা বলে উঠল, মারয়াম! তুমি তো বড় খতরনাক কাজ করেছ!
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৬. শিশুর জন্মের পর হযরত মারয়াম আলাইহিস সালাম পরিপূর্ণ নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, যেই আল্লাহ নিজের বিশেষ কুদরত দ্বারা এই শিশুটির জন্ম দিয়েছেন, তিনিই মানুষের কাছে পরিষ্কার করে দেবেন যে, তাঁর গায়ে কোন কলঙ্ক নেই। তিনি সম্পূর্ণ পবিত্র। কাজেই তিনি নিশ্চিত মনে নিজেই শিশুটিকে কোলে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে চলে আসলেন।