ওহে হারূনের বোন! ১৭ তোমার পিতাও কোন খারাপ লোক ছিল না এবং তোমার মাও ছিল না অসতী নারী।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৭. ‘হারূনের বোন’ কথাটির দু’টি অর্থ হতে পারে। (ক) সম্ভবত হযরত মারয়াম আলাইহাস সালাম হযরত হারূন আলাইহিস সালামের বংশধর ছিলেন আর সে হিসেবেই তাকে ‘হারূনের বোন’ বলা হয়েছে, যেমন হযরত হুদ আলাইহিস সালামকে ‘আদের ভাই’ বলা হয়েছে। (খ) আবার এটাও সম্ভব যে, তাঁর কোন ভাইয়ের নাম ছিল হারূন, যিনি একজন বুযুর্গ লোক ছিলেন। এ কারণে হয়ত তিরস্কারকে তীব্রতর করার লক্ষ্যে তারা তাঁর নাম উল্লেখ করেছিল।