আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১২১৭৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
পত্রিকা পড়া জায়েজ কি নাজায়েজ ? আমি আজ পর্যন্ত এমন কোনো পত্রিকা দেখিনি যেখানে নারীর ছবি ছাপা হয় না । বিনোদনের পৃষ্ঠা বাদ দিলাম, সেখানে তো অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে। এটা বাদ দিলেও এমন কোন পত্রিকা পাওয়া যায় না যেখানে নারীর ছবি থাকে না । অনলাইন পত্রিকার অবস্থা তো খুবই ভয়াবহ। সেখানে অ্যাডের নামে মারাত্মক সব নোংরা ভিডিও থাকে। আমি একজন সরকারি চাকরিজীবী। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানা আমার জরুরী । এমতাবস্থায় পত্রিকা পড়ার ক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্ত কি ? শরীয়তের দৃষ্টিকোণে দেশের খোঁজ খবর রাখা কতটুকু জরুরী এবং শরীয়ত সম্মতভাবে খোঁজ খবর কিভাবে রাখা যাবে, পদ্ধতি কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩১ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার
১২০৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্কুলের টিচার।বাবা মারা যাওয়া এবং কোভিড পরিস্থিতির কারনে আর্থিক সংকট চলছে। আমার খালা- চাচারা আল্লাহ রহম সামর্থবান কিন্তু আমাদের সাহায্য করার মতো কারোর মন বা সময় কিছুই নেই।আমি বিভিন্ন পরিক্ষা দিয়েছিলাম।ইসলামি ব্যাংক থেকে ডাক আসছে। আমি কোনদিন ও ব্যাংক এ চাকরির পক্ষে ছিলাম না।কারণ আমি সুদ কি এবং এর শাস্তি সম্পর্কে অবগত।আমার পরিবারে আমি, আমার মা,আর ছোট ভাই আছে।এখন আমার অবস্থা এমনি যে আমরা মারা গেলেও আমাদের আত্মীয়দের কষ্ট লাগবে না।স্কুলের টাকা,টিউশন দিয়ে আমি খরচ চালাতে পারছিনা এবং কোন সাহায্যও কেও করছেনা।
এখন আমি ব্যাংকে চাকরি করলে আল্লাহর শাস্তির সম্মুখিন হবো, আবার না করলেও টিকে থাকাটা অনেক কঠিন আমার জন্য।আমি অবিবাহিত মেয়ে।এখন আমার করণীয় কি? জানালে উপকৃত হতাম হুজুর।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩১ ডিসেম্বর, ২০২১
ঢাকা