পেনশন কিংবা মুক্তিযোদ্ধা ভাতায় মিরাস
প্রশ্নঃ ১৭৪৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেহেতু যাকাতের মাসআলার বিষয় আছে এজন্য প্রশ্ন হচ্ছে পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতা এইগুলো কি বাবা মারা যাওয়ার পরে মা একা পাবে না সন্তানেরা সকলেই পাবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত পেনশন কেবল আপনার মায়ের অধিকার, এতে কোনো মীরাস (উত্তরাধিকার) জারি হবে না, কারণ মীরাস মৃত ব্যক্তির মালিকানাধীন সম্পত্তিতে জারি হয়, অথচ পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি মৃত ব্যক্তির মালিকানাধীন নয়; বরং সরকারের পক্ষ থেকে নিছক অনুদান ও অনুগ্রহ মাত্র। তদুপরি এ অর্থ কেবল স্ত্রীই পেতে পারেন, স্ত্রী না থাকলে এই অর্থ পাওয়া যায় না এবং স্ত্রীর মৃত্যুতে তা সাধারণত বন্ধ হয়ে যায়। তাই সেটাকে মিরাসের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না।
المراد من الترکۃ: ما ترکہ المیت خالیا عن تعلق حق الغیر بعینہ۔ (البحر الرائق، کتاب الفرائض زکریا ۹/۳۶۵، کراچی ۸/۴۸۹)إن الأصل الأول فی نظام المیراث الإسلامی: أن جمیع ما ترک المیت من أملاکہ میراث للورثۃ۔ (تکملۃ فتح الملہم اشرفیہ دیوبند ۲/۴)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন