আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৩৯৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকা ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
প্রত্যাশা করি আল্লহর রহমতে ভালো আছেন।

উস্তাদ, কোন বাবা-মা তার এক কন্যা সন্তানের পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা খরচ করলেন। অপর কন্যা সন্তানের পড়াশোনার জন্য ৫ লক্ষ টাকা খরচ করলেন। দুই কন্যা দুই ধরনের পড়াশোনা করেছেন, দুই জনের প্রতিষ্ঠান এর খরচ দুই রকম হওয়ায় এমন ভিন্ন পরিমাণের খরচ হয়েছে।

এখন প্রশ্ন হল, বাবা মায়ের সামর্থ থাকলে যে কন্যার পড়াশোনার জন্য ৫ লক্ষ টাকা খরচ হয়েছে তাকে কি আরোও ১৫ লক্ষ টাকা দিয়ে দিতে হবে যেহেতু অন্য সন্তানের পড়াশোনার জন্য ১৫ লক্ষ টাকা আরও বেশি খরচ হয়েছিল?

জাযাক আল্লহু খয়ির।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৫ ফেব্রুয়ারী, ২০২২
Dhaka 1216
১৩৭৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
অ্যাপসের মাসালা অংশে একটা প্রশ্নোত্তরে দেখলাম, অন্যের ওয়াইফাই না জানিয়ে ব্যবহার করলে তা চুরির অন্তর্ভুক্ত হবে। অন্যের দা, কোদাল, এসব ছোটখাটো জিনিস অনেক সময় হাতের কাছে পেলে না জানিয়ে ব্যবহার করে ফেলি, অনেকটা ওয়াইফাই এর মতই; আমরা মনে করি যে, এতে তো মালিকের কোন ক্ষতি হচ্ছে না। আমার প্রশ্ন হল, এটাও কি চুরির অন্তর্ভুক্ত হবে ? আবার রাস্তাঘাটে অনেক সময় গাছের ডাল ভেঙে ফেলি কিংবা গরুকে তাড়া করার জন্য অথবা অন্য কোন কাজে অন্যের গাছের ডাল, পাতা, না জানিয়ে ব্যবহার করি। আমরা যখন মাঠে গরু চরাই, অন্যের জমির ঘাস খাওয়াই। এসবই কি চুরি অন্তর্ভুক্ত হবে ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৪ ফেব্রুয়ারী, ২০২২
মৌলভীবাজার