মুসাফির যদি ভুলে চার রাকাত পড়ে ফেলে তাহলে করণীয়
প্রশ্নঃ ৯৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফির ব্যক্তি যদি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযে দুই রাকাত কসর না পড়ে ভুলে চার রাকাত পড়ে ফেলে তাহলে তার নামায আদায় হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুসাফির ভুলে চার রাকাত পড়ে ফেললে যদি নামাযের ভেতরেই স্মরণ হয় তাহলে সাহু সেজদা করে নেবে। আর নামাযের ভেতরে স্মরণ না হয়ে থাকলে তার ফরয আদায় হয়ে গেছে বলে ধর্তব্য হবে। অবশ্য যদি ঐ ব্যক্তি প্রথম বৈঠক না করে থাকে তাহলে তাকে ঐ ফরয নামায (দুই রাকাত) পুনরায় আদায় করতে হবে। হাসান বসরী রাহ. বলেন, কোনো মুসাফির ভুলে যোহরের নামায চার রাকাত পড়ে নিলে সাহু সিজদা করবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
হজ্বের আগে সায়ী করা (মিনায় যাওয়ার পূর্বে ফরয তাওয়াফের সায়ী করে রাখা)
হারাম বস্তু বা কুফুরী কালামের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার হুকুম
ঋণের বিনিময়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত মুনাফা ভোগ করা সুস্পষ্ট সুদ
জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা
এম এম কিট (গর্ভস্থ বাচ্চা মেরে ফেলার ঔষধ) বিক্রয়ের হুকুম