মাহরাম ছাড়া শরঈ দূরত্বে অবস্থানের হুকুম
প্রশ্নঃ ১৬৫৫৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পড়াশোনার জন্য মাহারাম ছাড়া নারীরা কি অন্য দেশে অবস্থান করতে পারবে?
২১ আগস্ট, ২০২৬
Dhaka, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
* মাহরাম ছাড়া শরঈ সফরের দূরত্ব অতিক্রম করা
শরীয়তে নারীর জন্য ৭৮ কিলোমিটার বা তার বেশি দূরত্বে মাহরাম অথবা স্বামী ছাড়া সফর করা জায়েয নয়। এমনকি হজ্বের সব শর্ত পূর্ণ হওয়া সত্ত্বেও মাহরাম বা স্বামী না থাকলে তার ওপর হজ্ব ফরজ হয় না। সুতরাং শিক্ষা অর্জন বা চাকরির উদ্দেশ্যেও মাহরাম ছাড়া সফর করা জায়েয নয়।
রাসুল সা: বলেছেন,
«لاَ تُسَافِرِ المَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»
অর্থ: মেয়েরা মাহরাম (যার সঙ্গে বিবাহ নিষিদ্ধ) ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না।
* মাহরাম ছাড়া শরঈ সফরের দূরত্বে অবস্থান করা
তবে কোনো নারী যদি মাহরামের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে শরয়ি সফরের দূরত্ব অতিক্রম করে কোনো স্থানে গিয়ে অবস্থান গ্রহণ করে, যেমন কোনো হোস্টেল বা মাদরাসায়, যেখানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, বেপর্দা পরিবেশ বা অনৈতিক পরিবেশ নেই এবং নারীর ইজ্জত-আব্রু ও সতীত্ব সম্পূর্ণ নিরাপদ থাকে, এরপর তার মাহরাম সেখান থেকে অন্য কোনো স্থানে চলে যায়, তাহলে ওই নারীর জন্য সেই হোস্টেল বা মাদরাসায় অবস্থান করার অবকাশ রয়েছে।
তবে শর্ত হলো, সেখানে অবস্থান করার সময় তাকে শরয়ি পর্দা ও ইসলামী বিধি-বিধান মেনে চলতে হবে।
(مشکاۃ المصابیح: كتاب المناسك، ج:2، ص:773، ط:المكتب الاسلامي)
"قال رسول الله صلى الله عليه وسلم: «لا يخلون رجل بامرأة ولا تسافرن امرأة إلا ومعها محرم» . فقال رجل: يا رسول الله اكتتبت في غزوة كذا وكذا وخرجت امرأتي حاجة قال: «اذهب فاحجج مع امرأتك."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১