রুকুর মাধ্যমে কি সিজদায়ে তিলাওয়াত আদায় করা যায়?
প্রশ্নঃ ৭১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইদানিং অনেক হাফেজ সাহেবকে তারাবীর নামাযে সিজদার আয়াত পাঠের পর রুকুর মাধ্যমে তা আদায় করতে দেখা যায়। এক্ষেত্রে বেশিরভাগ মুসল্লীরা তো বিষয়টি টেরই পায় না। তাই তারা রুকুতে সিজদা আদায়ের নিয়ত করতে পারে না। জানার বিষয় হল, এক্ষেত্রে ইমামের নিয়ত তাদের জন্য যথেষ্ট হবে কি না? এবং এর মাধ্যমে তাদের সিজদা আদায় হবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রুকু বা নামাযের সিজদার মধ্যে সিজদায়ে তিলাওয়াতের নিয়ত না করে পৃথকভাবে সিজদায়ে তিলাওয়াত আদায় করা উচিত। আর নামাযে সিজদার আয়াত পাঠের পর কেউ যদি রুকুর মাধ্যমে তা আদায় করতে চায় সেক্ষেত্রে ইমাম-মুক্তাদী সকলের নিয়ত করা জরুরি। ইমাম যদি রুকুতে নিয়ত করে আর মুক্তাদীরা নিয়ত না করে তাহলে মুক্তাদীদের সিজদায়ে তিলাওয়াত আদায় হবে না। তাই ইমামদের উচিত রুকুতে সিজদায়ে তিলাওয়াতের নিয়ত না করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন