খোলা তালাক হলেই কি পূর্বে পরিশোধিত মোহর ফেরত নেওয়া যাবে?
প্রশ্নঃ ৬৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দু’বছর আগে হোসেন মিয়ার সাথে আমার বিবাহ হয়। তখন এক লক্ষ টাকা মহর ধার্য হয়েছিল। তার মধ্যে ৫০ হাজার টাকা তিনি পরিশোধ করেছিলেন। অতপর বিশেষ কিছু কারণে বাধ্য হয়ে আমি স্বামীর কাছে ২০ হাজার টাকার বিনিময়ে ‘খোলা’র আবেদন করি। তিনিও ২০ হাজার টাকার বিনিময় খোলা করেন। তখন আমি তাকে ২০ হাজার টাকা দিয়েছি এবং অনাদায়ী ৫০ হাজার টাকার দাবিও ছেড়ে দিয়েছি। কিন্তু পরবর্তীতে তিনি মহর বাবদ প্রদত্ত ৫০ হাজার টাকা দিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। এক্ষেত্রে শরীয়তের বিধান কী? দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে যে ২০ হাজার টাকার বিনিময় খোলার কথা বলা হয়েছে কেবলমাত্র সেই ২০ হাজার টাকা আপনার স্বামীর প্রাপ্য। আর মহরের অনাদায়ী ৫০ হাজার টাকাও খোলার কারণে মাফ হয়ে যাবে। তাই এর দাবি ছেড়ে দেওয়া ঠিক হয়েছে। কিন্তু আপনার স্বামী মহর বাবদ যে পঞ্চাশ হাজার টাকা পূর্বেই পরিশোধ করে দিয়েছেন সেটার মালিক আপনি হয়ে গেছেন। খোলার কারণে এ টাকা ফেরত দেওয়া আপনার উপর জরুরি নয়। তাই আপনার স্বামীর জন্য এ টাকা ফেরত চাওয়া বৈধ নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান