প্রশ্নঃ ৪৬০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাত পড়ার সময় মোবাইলে ভিডিও রেকর্ডিং করে ফেসবুকে আপলোড দিই। এটা কি জায়েয হবে?
মানুষের ছবি তোলা কি জায়েয? কোরআন হাদীসের আলোকে জানাবেন কি?
৫ ফেব্রুয়ারি, ২০২১
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূর্তি, ভাস্কর্য, (কাগজ, কাপড় ও দেয়ালে) অঙ্কিত ছবি অকাট্যভাবে হারাম ও নিষিদ্ধ। ডিজিটাল ছবি অর্থাৎ ডিভাইসের ব্যবহার ছাড়া যার অস্তিত্ব প্রকাশ করা সম্ভব নয়, এমন ছবির ব্যাপারে কেউ কেউ জায়েজ বলে মত দিয়েছেন। তাও কাগজে পৃন্ট হওয়া পর্যন্ত। প্রিন্ট হয়ে গেলে এ ছবি তাদের মতেও সেটি হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এক কথায় ডিজিটাল ছবি ও ভিডিও যার অস্তিত্ব ডিভাইস ছাড়া প্রকাশ করা সম্ভব নয়, সেটি ব্যাপারে দ্বিমত রয়েছে বিধায় আপনি ঐ একদল লোকের মতামত গ্রহণ করতে পারেন। তাকওয়ার দাবিতে এর থেকে দূরে থাকলে সেটি বরং সবার জন্য উত্তম।
লাইভ ছবি যা রেকর্ডিং হচ্ছে না, তার বিষয়ে ওলামাদের একমত যে, যেসব বিষয় সরাসরি দেখা জায়েয, লাইভ ভিডিওতেও তা দেখা জায়েয। যেমন আয়নার সামনে দাঁড়ালে প্রতিচ্ছবি সামনে আসে। আয়নার সামনে থেকে সরে গেলে প্রতিচ্ছবি বিলুপ্ত হয়ে যায়। তদ্রূপ লাইভের বিষয়টি ও তাই।
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَآكِلَ الرِّبَا وَمُوكِلَه“ وَنَهٰى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَكَسْبِ الْبَغِيِّ وَلَعَنَ الْمُصَوِّرِينَ.
আবূ জুহাইফাহ রাযিয়াল্লাহু আনহু - এর পিতা থেকে বর্ণিত :
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম লা’নাত করেছেন উল্কি অঙ্কণকারিণী, উল্কি গ্রহণকারিণী, সূদ গ্রহীতা ও সূদ দাতাকে। তিনি কুকুরের মূল্য ও পতিতার উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন। চিত্রাঙ্কণকারীদেরকেও তিনি লা’নাত করেছেন।
সহিহ বুখারী, হাদিস নং ৫৩৪৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
ক্রেতা বিক্রেতার সম্মতিতে পণ্যের চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে
রিসোর্ট এর ব্যবসা চলছে এটা কি হালাল না হারাম
পশু দানের মান্নত করে মূল্য দান করা
কুরআন ছাড়া হাদিস পাঠ, আরবি কবিতা, সাহিত্য ও প্রবন্ধ পাঠ, দৈনন্দিন জীবনে আরবি কথোপকথন ইত্যাদিতে তাজবিদের প্রয়োজন নেই।
বিনা অনুমতিতে কারো গাছের ফল-ফুল-পাতাপল্লব ছেড়া
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১