প্রশ্নঃ ৪৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় ঈদের নামাযের পর ইমাম সাহেব খুতবার মধ্যে তাকবীরে তাশরীক পড়লে অনেক মুসল্লী ইমামের সাথে জোরে জোরে তাকবীর পাঠ করে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে জোরে দরূদ শরীফ পড়ে। এখন মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, খুতবা চলাকালীন এভাবে সশব্দে তাকবীর বা দরূদ শরীফ পড়া যাবে কি না? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
খুতবার মধ্যে ইমাম সাহেব তাকবীরে তাশরীক পাঠ করলে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে মুখে উচ্চারণ করে তাকবীর ও দরূদ শরীফ পড়া যাবে না। তবে মনে মনে পড়তে পারবে। উল্লেখ্য যে, জুমার খুতবার ন্যায় ঈদের খুতবাও চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করা ওয়াজিব।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান