প্রশ্নঃ ২৯০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অযুতে মাথা মাসেহর সময় কান মাসেহ করার হুকুম কী? এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য হাদীস আছে কি জানিয়ে বাধিত করবেন।
২৮ অক্টোবর, ২০২০
৮৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অযুতে কান মাসেহ করা সুন্নত। মাথা মাসেহর পর ভেজা হাত দিয়ে কান মাসেহ করে নিবে। এজন্য নতুন পানি নিবে না। কান মাসেহ করা সম্পর্কে জামে তিরমিযীতে একটি হাদীস আছে। রুবাইয়ি বিনতে মুয়াওয়িয রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অযু করতে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার সম্মুখ ভাগ ও পিছন ভাগ এবং মাথার উভয় পার্শ্ব ও কান একবার মাসেহ করেছেন। (জামে তিরমিযী ১/৭) ইমাম তিরমিযী রাহ. হাদীসটিকে হাসানুন সহীহ বলেছেন। এছাড়া কান যে মাথার অংশ এ সম্পর্কেও হাদীস-আছার রয়েছে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন