গাছপালা তরুলতা ফুল-ফল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ সেবন করা যাবে?
প্রশ্নঃ ২৪৯১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. মুর্শিদাবাদ থেকে আমার প্রশ্ন হলো যে গাছের পাতা ও জড় শিকড় ফুল দিয়ে কোনো রোগের ওষুধ হিসাবে সেবন করা যাবে কি?
২. আমরা তিন ভাই ,ও আব্বু কাজ করেন বড়ো ভাই কারণ বশত আলাদা হয়ে গিয়েছে সাত বছর হলো , এখন আব্বু আর আমারা দুই ভাই এক পরিবার , আব্বু দুই বছর আগে একটি জায়গা বিক্রি করে ওই টাকাতে আরেকটি জায়গা কিনেছে এবং আব্বুর নামে করেছে ওই জায়গার ভাগ কী এখন বড়ো ভাইকে লাগবে? দয়া করে জানাবেন ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উদ্ভিদ যেমন, গাছপালা তরুলতা ফুল-ফল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ। এক্ষেত্রে কথা হল, উদ্ভিদ যদি নেশা সৃষ্টিকারী না হয় তাহলে তা থেকে উৎপাদিত সকল ওষুধও বৈধ। (ফাতহুল কাদীর-৮/১৬০)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لِكُلِّ دَاءٍ دَوَاءٌ ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ
প্রতিটি রোগের ঔষধ রয়েছে। সূতরাং রোগে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে মহান ও মহিয়ান আল্লাহর হুকুমে রোগ নিরাময় হয়। (মুসলিম ২২০৪)
প্রিয় প্রশ্নকারী ভাই, নিয়ম হল, একসঙ্গে একাধিক প্রশ্ন না করা। কেননা, একাধিক প্রশ্ন করা হলে প্রশ্নোত্তরের শিরোনাম দেওয়া, ক্যাটাগরি ঠিক করা, পাঠক-বান্ধব না হওয়াসহ আরো বিভিন্ন জটিলতা তৈরি হয়। আপনার উত্তর দেরিতে দেওয়ার পেছনে এজাতীয় জটিলতাও অন্যতম কারণ। তাই আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর পেতে হলে নিয়ম মেনে পুনরায় প্রশ্ন করুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান