রুকু থেকে উঠার সময় কি পড়তে হবে?+
প্রশ্নঃ ২৩১০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলারা রুকু থেকে উঠার সময় কি পড়বে? আর রুকু থেকে দাঁড়িয়ে কওমায় কি পড়বে? জাযাকাল্লাহ খাইরান।
৫ নভেম্বর, ২০২৩
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. রুকু থেকে ওঠার সময় (তাসমি')
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
বলতে বলতে রুকু হতে সোজা হয়ে দাঁড়াবে।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাতের জন্য দাঁড়াতেন....... অতঃপর রুকু থেকে তাঁর পিঠ সোজা করার সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতেন।
(সহিহ বুখারি, হাদিস নং: ৭৮৯, সহিহ মুসলিম , হাদিস নং: ৪০৪)।
২: এমনিভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে:
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
অথবা পড়া যায়: رَبَّنَا لَكَ الْحَمْدُ
আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "...আর ইমাম যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলেন, তখন তোমরা বলো ‘রাব্বানা ওয়া লাকাল হামদ’।"(সহিহ বুখারি, হাদিস নং: ৭৯৫)।
অথবা সময় ও সুযোগ থাকলে দাঁড়িয়ে উপরের দোয়ার স্থানে নিচের দোয়াটিও পড়া যায় এবং এটা অনেক উত্তমও বটে-
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
অর্থ: হে আমাদের রব! আপনার জন্যই সমস্ত প্রশংসা—এমন প্রশংসা যা প্রচুর, পবিত্র ও বরকতময়।
( সহিহ বুখারি, হাদিস ন্ং- ৭৯৯)।
উপরোক্ত নিয়মাবলী পুরুষ-মহিলা উভয়ের জন্যই এক ও অভিন্ন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১