রুকু সিজদার তাকবির কখন শুরু করবে?
প্রশ্নঃ ১৭৪০০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে রুকু ও সিজদাহর যাওয়ার তাসবিহ গুলো কেমন করে পড়া। অনেক ইমামদেরকে দেখেছি অনেকটা রুকুর দিকে গিয়ে তারপর আল্লাহু আকবার বলে সেজদাতে অনেকটা ঝুকে গিয়ে তারপর আল্লাহু আকবার বলে এটা কি করা ঠিক। সঠিক নিয়ম বলে দিলে খুবই উপকৃত হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাঁড়ানো অবস্থায় কিরাআত শেষ করে রুকুর উদ্দেশ্যে ঝুঁকতে শুরু করার সাথে সাথেই 'আল্লাহু' বলা শুরু করতে হবে এবং রুকুতে হাত হাঁটুতে পৌঁছানো পর্যন্ত টেনে রুকুতে স্থির হওয়ার সাথে সাথে 'আকবার' বলে তাকবীর শেষ করতে হবে। রুকু থেকে উঠে সোজা দাঁড়িয়ে সিজদার উদ্দেশ্যে ঝুঁকতে শুরু করার সাথে সাথেই 'আল্লাহু' বলা শুরু করতে হবে এবং কপাল ও নাক জমিনে ঠেকানোর সাথে সাথে তাকবীর শেষ করতে হবে। রুকু বা সিজদায় সম্পূর্ণ স্থিরভাবে পৌঁছানোর পর তাসবীহ পড়া শুরু করতে হবে। স্থির হয়ে কমপক্ষে ৩ বার শান্ত ও ধীরস্থিরভাবে `سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ` পড়তে হবে। সিজদায় কপাল ও নাক জমিনে স্থির হওয়ার পর কমপক্ষে ৩ বার শান্ত মনে `سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى` পড়তে হবে। ঝোঁকার বা উঠার স্থানান্তরিত হওয়ার সময় তাসবীহ পড়া যাবে না।
অনেক ইমাম বা মুসল্লি সোজা দাঁড়িয়ে তাকবীর না বলে কিছুটা বা অনেকটা ঝুঁকে যাওয়ার পর কিংবা রুকু ও সিজদায় পৌঁছে তারপর 'আল্লাহু আকবার' বলেন বা শেষ করেন, এটি সুন্নাতের খেলাফ ও মাকরূহ।
فتح باب العناية بشرح النقاية (1/ 283)
(ثُمَّ يُكَبِّرُ لِلرُّكُوعِ خَافِضاً) أي حال كونه منحطاً، بأن يكون ابتداء التكبير عند انحطاطه، وهذا موافق لما في «الجامع الصغير» حيث قال: ويكبر مع الانحطاط. وقيل: يكبر قائماً، ثم يركع. وعن محمد: ما يدل عليه، وهو: وإذا أراد أنْ يركع يكبّر. وروى النَّسائي، والترمذي وقال: حسنٌ صحيحٌ، عن عبد الله بن مسعود قال: «كان النبيّ صلى الله عليه وسلم يكبّر في كل خفض، ورفع، وقيام، وقعود، وأبو بكر وعمر». وقوله في كل خفض: أي عند إرادة كل خفض إلى آخره. قال الترمذي: حديث ابن مسعود حسنٌ صحيحٌ، والعمل عليه عند أصحاب النبيّ صلى الله عليه وسلم أبي بكر، وعمر، وعثمان، وعليّ وغيرهم رضي الله عنهم، ومن بعدهم من التابعين، وعليه عامة العلماء
فتاوی رحیمیہ 23/5
رکوع اور سجدے کی تکبیرات کا مسنون طریقہ یہ ہے کہ رکوع میں جاتے وقت تکبیر بھی ساتھ ساتھ شروع کردے اور ساتھ ساتھ ختم کر ے۔ اسی طرح سجدہ میں جاتے وقت بھی تکبیر ساتھ ساتھ شروع کرے اور ساتھ ہی ختم کرے ۔ رکوع و سجدہ میں پہنچنے کے بعد تکبیر کہنا سنت کے خلاف ہے اور اس میں دو ۲ کراہتیں بھی لازم آتی ہیں ۔ ایک کراہت تکبیر کے وقت کو ضائع کرنے کی اور دوسری کراہت بے وقت تکبیر کہنے کی ۔ کیونکہ یہ وقت رکوع و سجدے کی تسبیح پڑھنے کا ہے تکبیر کہنے کا نہیں ۔
فلما فرغ من القراء ۃ یخیر راکعا مکبراوینبغی ان یکون ابتداء تکبیرہ عند اول الخرور والفراغ منہ عند الا ستواء وقال بعضھم اذا اتم القراء ح حالۃ الخرور لابأس بہ بعد ان یکون مابقی من القراء ۃ حرفاً او کلمۃ والا ول اصح (منیۃ المصلی ص ۸۸ صفۃ الصلاۃ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন