জোরপূর্বক ধর্ষণ ও তার শাস্তি
প্রশ্নঃ ১৭৩৭০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো নারী বা পুরুষকে যদি জোরপূর্বক ধর্ষণ করা হয়, তাহলে নির্যাতিত ব্যক্তির ওপর কি জিনার গুনাহ বর্তাবে? কুরআন, সহিহ হাদিস এবং হানাফি ফিকহের কিতাব থেকে দলিলসহ বিস্তারিত জানাবেন।
১৯ নভেম্বর, ২০২৬
ঢাকা
৩৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীআতের মূলনীতি হলো, কোনো নারী বা পুরুষকে জোরপূর্বক ধর্ষণ বা যৌন নির্যাতন করা হলে এবং নির্যাতিত ব্যক্তি স্বেচ্ছায় তাতে সম্মত না থাকলে তাঁর ওপর জিনার কোনো গুনাহ বর্তাবে না। কেননা জোরপূর্বক সংঘটিত অপরাধের দায় নির্যাতিত ব্যক্তির ওপর নয়; বরং অপরাধীর ওপর বর্তায়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, কোনো নারী বা পুরুষকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হলে নির্যাতিত ব্যক্তি গুনাহগার হবেন না এবং তাঁর ওপর জিনার নির্ধারিত শরঈ শাস্তিও প্রযোজ্য হবে না। বরং যে ব্যক্তি জোরপূর্বক এ অপরাধ করেছে, সে গুরুতর গুনাহগার হবে এবং শরঈ বিচারব্যবস্থায় অপরাধ প্রমাণিত হলে তার ওপর প্রযোজ্য শাস্তি কার্যকর হবে।
উল্লেখ্য, জোরপূর্বক ধর্ষণের শিকার ব্যক্তির কোনো সম্মানহানি বা চরিত্রগত দোষ সাব্যস্ত হয় না। তাই তাঁকে দোষারোপ করা কিংবা অপমান করা বা জেনাকারীও বলা যাবে না।
الأدلة الشرعية
(صحيح البخاري 9/ 62): باب إذا استكرهت المرأة على الزنا
فلا حد عليها في قوله تعالى: {ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم}.
«صحيح البخاري» (9/ 63):
وقال الليث، حدثني نافع أن صفية ابنة أبي عبيد، أخبرته أن عبدا من رقيق الإمارة وقع على وليدة من الخمس، فاستكرهها حتى اقتضها، فجلده عمر الحد ونفاه، ولم يجلد الوليدة؛ من أجل أنه استكرهها. قال الزهري في الأمة البكر يفترعها الحر: يقيم ذلك الحكم من الأمة العذراء بقدر قيمتها ويجلد، وليس في الأمة الثيب في قضاء الأئمة غرم، ولكن عليه الحد.
(مرقاۃ المفاتیح: کتاب الحدود، ج:6، ص:2345، ط:دار الفكر)
"(وعنه) أي عن وائل (أن امرأة خرجت على عهد النبي صلى الله عليه وسلم تريد الصلاة) حال أو استئناف تعليل (فتلقاها رجل) أي فقابلها (فتجللها) أي فغشيها بثوبه فصار كالجل عليه (فقضى حاجته منها) قال القاضي: أي غشيها وجامعها كنى به عن الوطء كما كنى عنه بالغشيان (فصاحت) أي بعد تخليتها (وانطلق) أي الرجل (ومرت عصابة) بكسر أوله أي جماعة قوية (من المهاجرين، فقالت: إن ذلك الرجل فعل بي كذا) أي من الغشيان (وكذا) أي من قضاء الحاجة (فأخذوا الرجل فأتوا به رسول الله صلى الله عليه وسلم فقال لها: اذهبي فقد غفر الله لك) لكونها مكرهة (وقال) أي لأصحابه (للرجل الذي وقع عليها) أي في حقه (ارجموه) ومعناه أنه أقر بالزنا، فأمر برجمه، فرجموه لكونه محصنا (قال: لقد تاب توبة) أي باعترافه أو بإجراء حده (لو تابها) أي لو تاب مثل توبته (أهل المدينة) أي أهل بلد فيهم عشار وغيره من الظلمة (لقبل منهم) وقال ابن الملك: لو قسم هذا المقدار من التوبة على أهل المدينة لكفاهم اه ولا يخفى أنه ليس تحته شيء من المعنى فإن التوبة غير قابلة للقسمة والتجزئة فأما ما ورد: استغفروا لماعز بن مالك لقد تاب توبة لو قسمت بين أمة لوسعتهم. فلعله محمول على المبالغة أو على التأويل الذي ذكرنا، والله تعالى أعلم (رواه الترمذي وأبو داود) وكذا النسائي".
(فتاوی شامی: كتاب الاكراه، ج:6، ص:137، ط:سعيد)
"(ولو أكره على الزنا لا يرخص له) لأن فيه قتل النفس بضياعها لكنه لا يحد استحسانا، بل يغرم المهر - ولو طائعة - لأنهما لا يسقطان جميعا. شرح وهبانية (وفي جانب المرأة يرخص) لها الزنا (بالإكراه الملجئ) لأن نسب الولد لا ينقطع فلم يكن في معنى القتل من جانبها بخلاف الرجل (لا بغيره لكنه يسقط الحد في زناها لا زناه) لأنه لما لم يكن الملجئ رخصة له لم يكن غير الملجئ شبهة له.
(قوله: لأنه لما لم يكن الملجئ رخصة له إلخ) تعليل لقوله لا زناه، وإذا لم يرخص له يأثم في الإقدام عليه وأما المرأة هل تأثم ذكر شيخ الإسلام إن أكرهت على أن تمكن من نفسها، فمكنت تأثم وإن لم تمكن وزنى بها فلا وهذا لو بملجئ وإلا فعليه الحد بلا خلاف لا عليها ولكنها تأثم هندية".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১৫৪৮৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামে ধর্ষনের শাস্তি কি? ধর্ষণে কখনোই ৪ জন সাক্ষী আনা সম্ভব হয়না,এইক্ষেত্রে ইসলামের শরীয়ত কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে জিনা এবং ধর্ষণ উভয়টি মারাত্মক অপরাধ।
জিনা হলো এমন যৌন সম্পর্ক যা বিবাহের বাইরে উভয় পক্ষের স্বেচ্ছা সম্মতিতে সংঘটিত হয়।
অন্যদিকে ধর্ষণ (ইগতিসাব) হলো জবরদস্তি, বলপ্রয়োগ, ভয়ভীতি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত যৌন অপরাধ।
অর্থাৎ ধর্ষণের মধ্যে অবৈধ যৌন সংসর্গের পাশাপাশি সহিংসতা, আক্রমণ এবং ভুক্তভোগীর অধিকার লঙ্ঘনের বিষয়ও অন্তর্ভুক্ত থাকে। এ কারণেই জমহুর ফকিহরা (সংখ্যাগরিষ্ঠ আইনবিদ) ধর্ষণকে সাধারণ জিনার তুলনায় ভিন্ন এবং অধিকতর গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেছেন। ফিকহি পরিভাষায় একে ‘ইগতিসাব’ (জবরদখল) বা ‘জিনা বিল জবর’ বলা হয়।
ইমাম মালিক (রহ.) ধর্ষণকে ‘হিরাবাহ’ (সন্ত্রাসবাদ বা জননিরাপত্তা বিঘ্নিত করা) হিসেবে গণ্য করেছেন, যার শাস্তি সাধারণ জেনার চেয়ে অনেক বেশি কঠোর (আল-মুন্তাকা: ৫/২৬৮)
মূলত ধর্ষণ একটি বহু মাত্রিক অপরাধ। যার মধ্যে কমপক্ষে তিনটি অপরাধ সংঘটিত হয়। তাহলো : ক. ব্যভিচার, খ. বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন, গ. সম্ভ্রম লুণ্ঠন।
ইসলামী আইনে এই তিনটি বিষয়ই পৃথকভাবে শাস্তিযোগ্য অপরাধ। আর ধর্ষণে যেহেতু এই তিনটি অপরাধের সমন্বয় ঘটে, তাই ধর্ষণ একটি গুরুতর অপরাধ।
ইসলামী আইনে ধর্ষকের শাস্তি কী হবে তা নির্ভর করে তার অপরাধের মাত্রা ও স্তরের ওপর। নিম্নে তা তুলে ধরা হলো—
১. ব্যভিচারের শাস্তি : বেশির ভাগ আলেম বলেন, ধর্ষক যদি প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন না করে শুধু বল প্রয়োগ করে, তবে সে ব্যভিচারের শাস্তি ভোগ করবে। ইসলামী আইনে ব্যচিভারের শাস্তি হলো—ক. ব্যভিচারে লিপ্ত ব্যক্তি অবিবাহিত হলে এক শ কশাঘাত।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘ব্যভিচারিণী ও ব্যভিচারী—তাদের প্রত্যেককে এক শ কশাঘাত করবে। আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও; মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।’ (সুরা : নুর, আয়াত : ২)
খ. ব্যভিচারে লিপ্ত ব্যক্তি বিবাহিত হলে তার শাস্তি প্রস্তারাঘাতে মৃত্যু। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন বিবাহিত নারী ও পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের মৃত্যু (নিশ্চিত হওয়া) পর্যন্ত পাথর নিক্ষেপ করো।’
(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৫৫৩)
২. মুহারিবের শাস্তি : ধর্ষক যদি অস্ত্রধারণ করে অথবা অন্য কোনো উপায়ে ধর্ষিতাকে জীবনের হুমকি দেয়, তবে তার ওপর মুহারিবের শাস্তি প্রয়োগ করা হবে। মুহারিব হলো, যে ব্যক্তি ত্রাস সৃষ্টি করে কোনো কিছু কেড়ে নেয়। চাই ত্রাস সৃষ্টিকারী অস্ত্র ব্যবহার করুক বা না করুক। মুহারিবের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে—তাদের হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে বা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩৩)
৩. উঁচু স্থান থেকে ফেলে হত্যা : ধর্ষক যদি বলাৎকার করে, তখনো তার শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি কিভাবে বাস্তবায়ন করতে হবে তা নিয়ে ফিকহের ইমামদের মতভিন্নতা আছে। তাহলো : ক. তাকে প্রস্তারাঘাতে হত্যা করা হবে, খ. তাকে পুড়িয়ে হত্যা করা হবে, গ. তাকে উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হবে এবং ওপর থেকে তার ওপর পাথর নিক্ষেপ করা হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-সহ একদল সাহাবি শেষোক্ত পদ্ধতিকে প্রাধান্য দিয়েছেন।
(আস সিয়াসাতুশ শরইয়্যা, পৃষ্ঠা-১৩৮)
৪. মৃত্যুদণ্ড : ধর্ষক যদি কোনো শিশুকে ধর্ষণ করে এবং এতে তার মৃত্যু হয়, তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। একইভাবে কোনো নারীকে ধর্ষণের আগে বা পরে যদি তাকে হত্যা করা হয়, তবে হত্যাকারী ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বেশির ভাগ ফকিহের মতে, এমন ব্যক্তির মৃত্যুদণ্ড তরবারির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। মহান আল্লাহ বলেন, ‘কেউ তোমাদের সঙ্গে সীমা লঙ্ঘন করলে তোমরাও তার সঙ্গে অনুরূপ আচরণ করো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৯৪;
তাফসিরে কুরতুবি : ২/৩৫৮)
ফিকহের আলোচনায় দেখা যায়, ধর্ষণের মামলায় বিভিন্ন ধরনের প্রমাণ বিবেচনা করা হয়েছে। যেমন-
অভিযুক্তের স্বীকারোক্তি
ভুক্তভোগীর সাক্ষ্য
শারীরিক আঘাতের চিহ্ন
ধস্তাধস্তি বা প্রতিরোধের আলামত
ঘটনাস্থলের পরিস্থিতিগত প্রমাণ
প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্য
মালিকি ফিকহে বিশেষভাবে পরিস্থিতিগত আলামতকে গুরুত্ব দেওয়ার আলোচনা পাওয়া যায়। প্রখ্যাত আলেম ইবনুল কাইয়্যিম তাঁর আত-তুরুক আল-হুকমিয়্যাহ গ্রন্থে দেখিয়েছেন যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী আলামত ও পরিস্থিতিগত প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সুতরাং ধর্ষণের বিচারে চারজন সাক্ষী যে বাধ্যতামূলক ছিল না, তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ রাসুলুল্লাহ (স.)-এর বিচারিক নজির। এক নারী রাসুলুল্লাহ (স.)-এর কাছে অভিযোগ করেন যে একজন ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তদন্তের পর প্রকৃত অপরাধী শনাক্ত হলে রাসুল (স.) নারীর ওপর কোনো শাস্তি আরোপ করেননি; কিন্তু অপরাধীর বিরুদ্ধে শাস্তি কার্যকর করেন। (সুনানে আবু দাউদ: ৪৩৭৯; জামে তিরমিজি: ১৪৫৪)
এই ঘটনায় চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর উল্লেখ নেই। তবুও অপরাধীর বিচার হয়েছে এবং ভুক্তভোগীকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।
এটি দেখায় যে ধর্ষণের বিচারকে কেবল জিনার হদ্দ-সংক্রান্ত সাক্ষ্যবিধির মধ্যে সীমাবদ্ধ করা হয়নি।
ফলে ‘চারজন সাক্ষী না থাকলে ধর্ষণের বিচারই হবে না’—এ দাবি ইসলামি আইনশাস্ত্রের পূর্ণাঙ্গ অবস্থানকে প্রতিফলিত করে না।
দালিলিক পর্যালোচনায় স্পষ্ট হয় যে-
ধর্ষণের বিচারে চারজন সাক্ষী বাধ্যতামূলক নয়।
চার সাক্ষীর বিধান মূলত জিনা ও মিথ্যা অপবাদ (কযফ) সংক্রান্ত।
রাসুলুল্লাহ (স.)-এর বিচারিক নজিরে ধর্ষণের শিকার ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়নি; অপরাধীকেই দণ্ডিত করা হয়েছে।
ইসলামি ফিকহে ধর্ষণের প্রমাণ হিসেবে বিভিন্ন ধরনের আলামত, সাক্ষ্য ও পরিস্থিতিগত প্রমাণ গ্রহণের আলোচনা রয়েছে।
আধুনিক ফরেনসিক ও বৈজ্ঞানিক প্রমাণও অনেক সমসাময়িক আলেম গ্রহণযোগ্য মনে করেন।
অতএব আধুনিক যুগে ধর্ষণের তদন্তে ডিএনএ বিশ্লেষণ, মেডিকেল রিপোর্ট, ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফুকাহায়ে কেরাম এসব প্রমাণকে ‘কারাইন’ (শক্তিশালী আলামত)-এর আধুনিক রূপ হিসেবে বিবেচনা করেন। ফলে আধুনিক বিচারব্যবস্থায় ফরেনসিক প্রমাণ ব্যবহার করা ইসলামি আইনের ন্যায়বিচারভিত্তিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন