ওয়ারেন্টির নামে অতিরিক্ত টাকা নিয়ে নতুন পণ্য দেওয়ার চুক্তির শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭৩৪৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম মুফতি সাহেব, একটা ইলেকট্রনিক পণ্যের দাম ১০০,০০০ টাকা সাথে আছে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস। কিন্তু কোন সমস্যা হলে ওয়ারেন্টি সেবা পেতে ১-৩ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় (যেহেতু দেশের বাইরে ঠিক করতে পাঠায়)। এজন্য পণ্য ক্রয় করার সময় পণ্যের মূল্যের সাথে অতিরিক্ত ৫% টাকা দিলে (এক্ষেত্রে ৫০০০/-, মোট ১০০,০০০+ ৫,০০০/- ) পণ্যে কোন সমস্যা হলে বিক্রেতা ক্রেতার পণ্য মেরামত না করে নতুন একটা পণ্য দিয়ে দিবে। এই সেবার মেয়াদ এক বছর পর্যন্ত থাকবে এবং এই এক বছরের মধ্যে এক বার ক্রেতা এই সুবিধা পাবে। এই রকম শর্তে অতিরিক্ত মূল্যে কি ইলেকট্রিক পণ্য ক্রয় করা যাবে একজন ক্রেতা হিসাবে যেহেতু পণ্যটি ব্যয়বহুল এবং সাধারণ ওয়ারেন্টি সেবা পেতে বেশ কিছুটা সময় লাগে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পণ্য ক্রয়ের সময় কোম্পানি বা প্রস্তুতকারক কর্তৃক মূল্যের অন্তর্ভুক্ত হিসেবে বিনামূল্যে যে সাধারণ ওয়ারেন্টি/মেরামত সেবা দেওয়া হয়, তা শরীয়তে বৈধ। কিন্তু অতিরিক্ত টাকা প্রদান করে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা সরাসরি নতুন পণ্য বদলে দেওয়ার চুক্তি করে ইলেকট্রনিক পণ্য ক্রয় করা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। অতিরিক্ত ৫,০০০ টাকা একটি অনিশ্চিত ঝুঁকির বিপরীতে প্রদান করা হচ্ছে। পণ্যটি এক বছরের মধ্যে নষ্ট হবে কি হবে না, তা সম্পূর্ণ অদৃশ্যের বিষয় ও অনিশ্চিত। যদি পণ্যটি নষ্ট হয়, তবে ক্রেতা ৫,০০০ টাকার বিনিময়ে ১,০০,০০০ টাকার সম্পূর্ণ নতুন পণ্য পাবেন। আর যদি পণ্যটি নষ্ট না হয়, তবে ক্রেতার ৫,০০০ টাকা কোনো বিনিময় ছাড়াই বিক্রেতা বা কোম্পানির পকেটে চলে যাবে। এটি মূলত জুয়ার একটি রূপ, যা শরীয়তে নিষিদ্ধ। তাই ক্রেতা হিসেবে আপনার জন্য সাধারণ মুল্যে ও স্বাভাবিক নিয়মেই পণ্যটি ক্রয় করা উচিত, অতিরিক্ত ফী দিয়ে এ জাতীয় সার্ভিস চুক্তি করা থেকে বিরত থাকা আবশ্যক।
سنن الترمذي ت شاكر (3/ 524)
عن أبي هريرة قال: «نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الغرر، وبيع الحصاة»
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4/ 541)
وفي الفتح: أن البيع بالرقم فاسد؛ لأن الجهالة تمكنت في صلب العقد وهو جهالة الثمن. بسبب الرقم وصارت بمنزلة القمار للخطر الذي فيه أنه سيظهر كذا وكذا
کتاب کا نام: فتاوی رحیمیہ جلد 9
صفحہ نمبر: 265
عبارت:
(سوال ۲۹۸)اس سال یعنی ۱۹۸۲ء میں بمبئی کی حج کمیٹی نے عازمین حج کے لئے جان کے بیمہ کا ’’ اختیاری بیمہ پالیسی‘‘ کا اجراء کیا ہے ، ہر عازم حج سے = /۸۸ روپے وصول کئے جاتے ہیں ، اور ان کی شرائط کے مطابق اگر کوئی حاجی حادثہ کا شکار ہوجائے تو ان کی مقرر کردہ رقم جو پچاس ہزار سے لے کر ایک لاکھ روپے ہوتی ہے یہ رقم اس شخص کے ورثاء کو دیں گے اور اگر گھر واپس آگیا تو وہ = /۸۸ روپے واپس نہیں ملیں گے ۔
اب سوال یہ ہے کہ ازروئے شرع یہ بیمہ پالیسی جائز ہے یا ناجائز ؟بینوا توجروا۔ (بمبئی)
(الجواب)بیمہ کی حقیقت قمار اور سود سے مرکب ہے اور یہ دونوں حرام ہیں لہذا حجاج کرام کے لئے ا س کا ارتکاب قطعاًناجائز اور اور حرام ہے ۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন