হায়েজ শুরু হলে পূর্বের ফরজ নামাজের কাযা নেই
প্রশ্নঃ ১৭১৮০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক সময় কোরআন তেলাওয়াত নামাজ পড়া হয়ে গেলে দেখি মাসিক হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হায়েজ ও নিফাস অবস্থায় নারীদের জন্য নামাজ আদায় করা এবং কুরআন তিলাওয়াত করা নিষিদ্ধ। তবে কোনো নারী পবিত্র অবস্থায় নামাজ আদায় বা কুরআন তিলাওয়াত করার পর নিজের কাপড়ে বা শরীরে হায়েজের রক্তের দাগ দেখতে পেল অথবা অন্য কোনভাবে বুঝতে পারলো যে তার হায়েজ শুরু হয়ে গেছে, তাহলে শুধু এ কারণে পূর্বের নামাজ বাতিল হবে না এবং তা পুনরায় আদায় করতে হবে না।
তবে তাকে আর ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে না। কেননা ফরজ নামাজের ওয়াক্তের মধ্যে হায়েজ শুরু হলে ওই নামাজের কাযা আবশ্যক হয় না।
ইমাম শামসুল আইম্মা সারাখসী (রহ.) বলেন:
وَإِذَا أَدْرَكَهَا الْحَيْضُ فِي شَيْءٍ مِنَ الْوَقْتِ وَقَدِ افْتَتَحَتِ الصَّلَاةَ أَوْ لَمْ تَفْتَتِحْهَا سَقَطَتْ تِلْكَ الصَّلَاةُ عَنْهَا.
অর্থ: নামাজের ওয়াক্তের কোনো অংশে কোনো মহিলার হায়েজ শুরু হলে—সে নামাজ শুরু করে থাকুক বা শুরু না করে থাকুক—তার ওপর থেকে ওই নামাজের দায়িত্ব রহিত হয়ে যায়।(আল মাবসুত , খন্ড-২, পৃষ্ঠা, ১৪)
একই বক্তব্য হানাফি ফিকহের অন্যান্য গ্রন্থেও উদ্ধৃত হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন