খালা বিবাহ বন্ধনে থাকা অবস্থায় ভাগ্নি কে বিয়ে করা যাবে?
প্রশ্নঃ ১৭০৯৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খালা বিবাহ বন্ধনে থাকা অবস্থায় ভাগ্নি কে বিয়ে করা যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো পুরুষ একই সময়ে কোনো নারী ও তার খালা অথবা ভাগ্নিকে নিজের বিবাহবন্ধনে রাখতে পারবে না। অতএব, কোনো নারী কোনো পুরুষের বিবাহবন্ধনে থাকা অবস্থায় তার ভাগ্নিকে সেই পুরুষের জন্য বিবাহ করা জায়েয নয়।
কুরআনুল কারিমে বলা হয়েছে,
حُرِّمَتۡ عَلَیۡکُمۡ اُمَّہٰتُکُمۡ وَبَنٰتُکُمۡ وَاَخَوٰتُکُمۡ وَعَمّٰتُکُمۡ وَخٰلٰتُکُمۡ وَبَنٰتُ الۡاَخِ وَبَنٰتُ الۡاُخۡتِ وَاُمَّہٰتُکُمُ الّٰتِیۡۤ اَرۡضَعۡنَکُمۡ وَاَخَوٰتُکُمۡ مِّنَ الرَّضَاعَۃِ وَاُمَّہٰتُ نِسَآئِکُمۡ وَرَبَآئِبُکُمُ الّٰتِیۡ فِیۡ حُجُوۡرِکُمۡ مِّنۡ نِّسَآئِکُمُ الّٰتِیۡ دَخَلۡتُمۡ بِہِنَّ ۫ فَاِنۡ لَّمۡ تَکُوۡنُوۡا دَخَلۡتُمۡ بِہِنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ ۫ وَحَلَآئِلُ اَبۡنَآئِکُمُ الَّذِیۡنَ مِنۡ اَصۡلَابِکُمۡ ۙ وَاَنۡ تَجۡمَعُوۡا بَیۡنَ الۡاُخۡتَیۡنِ اِلَّا مَا قَدۡ سَلَفَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ۙ.
অর্থ : তোমাদের ওপর হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজি, ভাগ্নি, তোমাদের সেই সকল মা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের প্রতিপালনাধীন সৎ কন্যা, যারা তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত, যাদের সাথে তোমরা নিভৃতে মিলিত হয়েছ। তোমরা যদি তাদের সাথে নিভৃত-মিলন না করে থাক (এবং তাদেরকে তালাক দিয়ে দাও বা তাদের মৃত্যু হয়ে যায়), তবে (তাদের কন্যাদেরকে বিবাহ করাতে) তোমাদের কোন গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণও (তোমাদের জন্য হারাম) এবং এটাও (হারাম) যে, তোমরা দুই বোনকে একত্রে বিবাহ করবে। তবে পূর্বে যা হয়ে গেছে, তা তো হয়ে গেছে । নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [সুরা নিসা, ২৩]
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا
“কোনো নারী ও তার ফুফুকে এবং কোনো নারী ও তার খালাকে একসঙ্গে (এক পুরুষের) বিবাহে রাখা যাবে না।” সহিহ আল-বুখারি, হাদিস ৫১০৯; সহিহ মুসলিম, হাদিস ১৪০৮
আরেক বর্ণনায় এসেছে:
لَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا، وَلَا الْعَمَّةُ عَلَى بِنْتِ أَخِيهَا، وَلَا الْمَرْأَةُ عَلَى خَالَتِهَا، وَلَا الْخَالَةُ عَلَى بِنْتِ أُخْتِهَا
“কোনো নারীকে তার ফুফুর সঙ্গে একত্রে বিবাহ দেওয়া যাবে না, আর ফুফুকেও তার ভাইয়ের মেয়ের সঙ্গে একত্রে বিবাহ দেওয়া যাবে না; অনুরূপভাবে কোনো নারীকে তার খালার সঙ্গে এবং খালাকেও তার বোনের মেয়ের সঙ্গে একত্রে বিবাহ দেওয়া যাবে না।” সুনান আবু দাউদ, হাদিস ২০৬৫; জামে তিরমিজি, হাদিস ১১২৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন